কবি শংকর ব্রহ্ম - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা হরলাল ব্রহ্ম এবং মাতা গীতারাণী দেবী।
কবির ছাত্র জীবন শুরু হয় নাকতলা হাই স্কুলে। কলেজ জীবন কাটে সাউথ সিটি কলেজ বা হেরম্ব চন্দ্র
কলেজের দিবা-বিভাগে, যেখান থেকে তিনি বানিজ্যে স্নাতক হন। কর্মজীবনে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা
করেন এবং প্রধান-শিক্ষকের পদে অবসর গ্রহণ করেন।
১৯৭০ সালের শুরু থেকেই তিনি কবিতা চর্চায় মেতেছেন। কবি তাঁর দীর্ঘ কবিজীবনে সান্নিধ্য লাভ করেছেন
বাংলা সাহিত্যের বহু দিকপালদের। যাঁদের মধ্যে রয়েছেন অন্নদা শংকর রায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র,
হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শিব নারায়ণ রায়, অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, সমরেশ বসু, অরুণ মিত্র,
সুশীল রায়, নারায়ণ গাঙ্গুলী, যজ্ঞেশ্বর রায়, নীহার রঞ্জন গুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, হেমেন্দ্র বিশ্বাস, বীরেন্দ্র
চট্টোপাধ্যায়, কিরণশংকর সেনগুপ্ত, সুনীল গাঙ্গুলী, প্রণবেন্দু দাশগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়, দীপক মজুমদার,
পবিত্র মুখার্জী, দিব্যেন্দু পালিত, দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, গৌতম চ্যাটার্জী ( মহীনের ঘোড়াগুলি) প্রমুখরা।
কবি শংকর ব্রহ্মর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “তোমাকে যে দুঃখ দেয়”, “স্মৃতি তুমি আমাকে
ফেরাও”, “যাব বলে এখানে আসিনি”, “আবার বছর কুড়ি পরে”।
এ'ছাড়াও কবির আরও দশটি “ই-বুক” প্রকাশিত হয়েছে। সেই “ই-বুক” গুলি পড়তে নীচের এই লিঙ্কে ক্লিক
করুন . . .
https://sites.google.com/view/sblekhalikhi/home
“বাংলা সাহিত্য - লাইব্রেরী”-তে প্রকাশিত এই কবির লেখার লিঙ্ক . . .
http://banglasahitya.net/tag/sankar-brahma-শংকর-ব্রহ্ম/
কবি “শব্দব্রহ্ম” ও “সাহিত্য সংহিতা” দুটি গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে তিনি “সাম্প্রতিক সাহিত্য”
ও “শায়েরী ও রুবাই” গ্রুপের এডমিন।
কবির প্রকাশিত কবিতার সংখ্যা শ'পাঁচেক-এর চেয়েও বেশী। প্রায় শতাধিক পত্রিকায় তিনি লিখেছেন।
যাদের মধ্যে উল্লেখনীয় “দৈনিক বাংলা স্টেটসম্যান”, “পুরশ্রী”, “প্রসাদ”, “ঘরোয়া”, “বিকল্প বার্তা” (শারদীয়া
সংখ্যা - ১৪২৮) প্রভৃতি। এ'ছাড়া রয়েছে সমরেশ বসু সম্পাদিত “মহানগর”, “শিবনারায়ণ রায়” সম্পাদিত
“জ্ঞিসাসা”, কিরণ শংকর সেনগুপ্ত সম্পাদিত “সাহিত্য চিন্তা”, পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত “কবিপত্র” প্রভৃতি
পত্রিকা।
কবি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে রয়েছে “সারা বাংলা কবি সন্মেলন” (১৯৭৮) এ তরুণদের
মধ্যে প্রথম পুরস্কার, “সময়ানুগ” (১৯৭৯) প্রথম পুরস্কার, "যুব উৎসব” (১৯৮০)-এর পুরস্কার এবং অন্যান্য
আরও পুরস্কার।
আমরা মিলনসাগরে কবি শংকর ব্রহ্মর কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি শংকর ব্রহ্মর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
১২টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ১৪.১২.২০২১।
১২টি নতুন কবিতা নিয়ে পরিবর্ধিত পাতা - ২৩.১০.২০২২।
২৬টি নতুন কবিতা নিয়ে পরিবর্ধিত পাতা - ৩১.৩.২০২৩।
. ^^ উপরে ফেরত
...