রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
রূপরামের ধর্ম্মমঙ্গল
বন্দনা পালা
|| সরস্বতী-বন্দনা ||
বসন্ত রাগ

বন্দো মাতা সরস্বতী        তোমা বিনে নাঞি গতি
আসরে আসিয়া দেব বার |
রাতুল চরণ সেবি               কি আর কহিব কবি
ভরসা করিব আমি কার ||
রূপের বিজয়ী-ছটা          কপালে তিলকের ফোটা
শুক্ল বস্ত্র পরিধান গায় |
গলে হার গজমতি                  কৃপা কর সরস্বতী
রতন নপূর রাঙ্গা পায় ||
নাশায় বেসর দোলে                শ্রবণে কুন্ডুল খেলে
হাথের শঙ্খে পড়িছে বিজুলী |
ককোলিবাহিনী মা                  কন্ঠে দেহ রাঙা পা
নিজ গুণে দেহ পদধূলি ||
মুঞি পাপী নরজাতি                শুন মাতা সরস্বতী
রাগ তাল কিছু নাঞি জানি |
রাগের রাগিনী যত                তাহা ন কহিব কত
তাল দেহ উপরে গাথনি ||
মালব রাগের সার               ছয় প্রিয়া বন্দো আর
ধানসী মালসী দুইজনে |
রামক্রিয়া সিন্ধুছাড়া                  ছত্রিশ রাগের চূড়া
গান শুন আপনার গুণে ||
শুন মাতা নিবেদন                 হাসে পাছে লোক জন
ওর মাতা আমার আসরে |
তুমি থাক যার ঘটে                   সেজন পন্ডিত বটে
সেই বৈসে সভার ভিতরে ||
ডাহিনে বামে পালি গায়           ভরসা তোমার পায়
মূলের স্কন্ধে এসে কর ভর |
নাম লজ্জানিবারণী               মুঞি মূর্খ কিবা জানি
কি মহিমা দিব পাপী নর ||
করজোড়ে করি স্তুতি              বন্দো মাতা সরস্বতী
পূর্ণ কর নায়কের বাসনা |
ধর্ম্মের আদেশ পান                    দ্বিজ রূপরাম গান
যারে হইল দৈবের ঘটনা ||

.     ******************     
.                                                                 
পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          বিপ্র বন্দনা      
.          দিগ্ বন্দনা    
২   আত্মকাহিনী    
৩   স্থাপনা পালা    
৪    আদ্য ঢেকুড় পালা    
৫    রঞ্জার বিবাহপালা     
৬   লুইচন্দ্র পালা     
৭   শালেভর পালা    
৮   লাউসেনের জন্মপালা      
৯   লাউসেন চুরিপালা    
১০ আখড়া পালা     
১১ ফলানির্মাণ পালা     
১২ মল্লবধ পালা      
১৩ বাঘজন্মপালা     
১৪ বাঘবধ পালা      
১৫ জামতি পালা      
১৬ গোলাহাটপালা      
১৭ হস্তিবধপালা      
১৮ কাঙুরযাত্রাপালা      
১৯ কলিঙ্গাবিভাপালা     
২০ লৌহগন্ডারপালা       
২১কানড়াবিভাপালা      
২২অনুমৃতাপালা     
২৩ ইছাইবধপালা     
২৪ অঘোরবাদলপালা     
২৫ জাগরণপালা     
২৬ স্বর্গারোহণপালা