রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
রূপরামের ধর্ম্মমঙ্গল
বন্দনা পালা
|| বিপ্র-বন্দনা ||
বন্দিব বিপ্রের পদ হয়ে সাবধান |
বিপ্রের চরণ বন্দো করিয়া প্রণাম ||
জীভার জরিত কিবা মনের বাসনা |
অতেব করিতে চাই বিপ্রের বন্দনা ||
ব্রাহ্মণ গোবিন্দ কিছু ভেদ না করিবে |
যেই বিপ্র সেই কৃষ্ণ অবশ্য জানিবে ||
দশার্ণের রাজা বিপ্রে দিছে বলিদান |
মূর্ত্তিমান হৈল দেবী ফাটিয়া পাষাণ ||
একমনে বিপ্রে যেবা করে দন্ডবৎ |
গোলকে নিবাস তার সিংহাসন রথ ||
যেবা বিপ্রের পাদোদক করেন ভোজন |
শরীরের যাতনা তার না থাকে কখন ||
ভৃগু নামে মহামুনি সংসারে খিয়াতি |
যেহ কৃষ্ণচন্দ্রের বুকে মেরেছিল লাথি ||
এমন দারুণ কর্ম্ম করে কোথা কেবা |
লাথি খেয়ে নারায়ণ পদ কৈল সেবা ||
এমন বিপ্রের গুণ শুন হিতাহিত |
ব্রহ্মশাপে সর্পাঘাতে মৈল পরীক্ষিত ||
কৃষ্ণের দুয়ারী জয় বিজয় কুমার |
ব্রহ্মশাপে অন্ধক হইল তিনবার ||
ব্রহ্মশাপে মলিন হইল কলানিধি |
ব্রহ্মশাপে বলদেব হইল জলধি ||
ব্রহ্মশাপে যদুবংশ হইল নৈরাশ |
ব্রাহ্মণ পূজিয়া যুধিষ্ঠিরের স্বর্গবাস ||
এমন বিপ্রের কথা শুন সমাদরে |
বিধবার পুত্র হৈল ব্রাহ্মণের বরে ||
মৃগয়া রাজার কথা পড়ে গেল মনে |
এক শত ধেনু দান দিলেক ব্রাহ্মণে ||
ধেনু লয়ে দ্বিজবর আনন্দে চলিল |
পালে হৈতে এক ধেনু বাহড়ি আইল ||
পুনর্ব্বার সেই ধেনু দিলেন রাজনে |
সেই ধেনু দিল রাজা অন্য ব্রাহ্মণে ||
ধেনু লয়ে দ্বিজবর চলে রাজপথে |
দৈবযোগে যার ধেনু দেখা তার সাথে ||
পথমধ্যে দ্বন্দ্বজ বাড়িল দুইজনে |
উপনীত হইলা রাজার সন্নিধানে ||
রাজা বলে পুনর্ব্বার শত ধেনু দিব |
ব্রাহ্মণ বলেন তোমার ধেনু নাই নিব ||
যার ধেনু সেই লয়া করিল গমন |
কুপিত হইয়া শাপ দিলেক ব্রাহ্মণ ||
ক্রোধ করি দ্বিজবর শাপ দিয়া চলে |
কেকলাস হইল রাজা অধর্ম্মের ফলে ||
অরণ্যে রহিল এক কুয়ায় পড়িয়া |
উপায় শুনিব কিছু যদুবংশ লয়্যা ||
এমন বিপ্রের কথা শুন সর্ব্বজন |
ছাপ্পান্ন কোটি যদুবংশ লয়ে নারায়ণ ||
মহাভারতের কথা নিবেদন করি |
মৃগয়া কারণে বনে প্রবেশিলা হরি ||
দশ দশ হস্তীর বল এক এক জনা ধরে |
তথাপি কেকলাস কেহ নাড়িতে না পারে ||
যেইমাত্র নারায়ণ পরশ করিল |
চতুর্ভূজ হয়্যা রাজা স্বর্গলোকে গেল ||
এমন বিপ্রের গুণ কর অবধান |
অপরূপ সঙ্গীত রচিল রূপরাম ||

.           ******************     
.                                                
পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          দিগ্ বন্দনা    
২   আত্মকাহিনী    
৩   স্থাপনা পালা    
৪    আদ্য ঢেকুড় পালা    
৫    রঞ্জার বিবাহপালা     
৬   লুইচন্দ্র পালা     
৭   শালেভর পালা    
৮   লাউসেনের জন্মপালা      
৯   লাউসেন চুরিপালা    
১০ আখড়া পালা     
১১ ফলানির্মাণ পালা     
১২ মল্লবধ পালা      
১৩ বাঘজন্মপালা     
১৪ বাঘবধ পালা      
১৫ জামতি পালা      
১৬ গোলাহাটপালা      
১৭ হস্তিবধপালা      
১৮ কাঙুরযাত্রাপালা      
১৯ কলিঙ্গাবিভাপালা     
২০ লৌহগন্ডারপালা       
২১কানড়াবিভাপালা      
২২অনুমৃতাপালা     
২৩ ইছাইবধপালা     
২৪ অঘোরবাদলপালা     
২৫ জাগরণপালা     
২৬ স্বর্গারোহণপালা