কবিয়ালদের কবিগান ও "চাপান" এবং "উতোর" যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
[ একটি অনুরোধ - এই সাইট থেকে আপনার ব্লগ্ বা সাইটে, আমাদের কোন লেখা, তথ্য,
কবিতা বা তার অংশবিশেষ নিলে, আমাদের মূল পাতা https://www.milansagar.com/index.html
এ দয়া করে একটি ফিরতি লিঙ্ক দেবেন আপনার ব্লগ্ বা সাইট থেকে, ধন্যবাদ ! ]
এন্টনি ফিরিঙ্গী বনাম ঠাকুর সিংহ
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
ঠাকুর সিংহের চাপান ---
বল হে এন্টনি আমি আমি একটি কথা জানতে চাই |
সে এ দেশে এ বেশে তোমার গায়ে কেন কোর্তা নাই ||
এন্টনি ফিরিঙ্গীর উতোর ---
এই বাংলায় বাঙালীর বেশে আনন্দেতে আছি
হয়ে ঠাকরে সিংহের বাপের জামাই কোর্তা টুপি ছেড়েছি ||
. ************************
. এন্টনি ফিরিঙ্গির কবিতার সূচির পাতায়
.
মিলনসাগর
এন্টনি ফিরিঙ্গী বনাম রাম বসু
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
রাম বসুর চাপান ---
সাহেব! মিথ্যে তুই কৃষ্ণপদে মাথা মুড়ালি
ও তোর পাদরি সাহেব শুনতে পেলে গালে দেবে চূণ কালি |
এন্টনি ফিরিঙ্গীর উতোর ---
খৃষ্ট আর কৃষ্টে কিছু ভিন্ন নাইরে ভাই |
শুধু নামের ফেরে মানুষ ফেরে এও কোথা শুনি নাই ||
আমার খোদা যে হিন্দুর হরি সে
ঐ দেখ শ্যাম দাঁড়িয়ে আছে
আমার মানব জনম সফল হবে যদি ঐ রাঙ্গা চরণ পাই |
. ************************
. এন্টনি ফিরিঙ্গির কবিতার সূচির পাতায়
. রাম বসুর কবিতার সূচির পাতায়
মিলনসাগর
এন্টনি ফিরিঙ্গী বনাম ভোলা ময়রা (খুব সম্ভবতঃ)
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
এন্টনি ফিরিঙ্গীর চাপান ---
আমি সাধন ভজন জানি নে মা জাতিতে ফিরিঙ্গী |
দয়া করে তরাও মোরে হে শিবে মাতঙ্গী ||
ভোলা ময়রার উতোর ---
আমি পারব নারে তরাতে, আমি পারব নারে তরাতে
যীশু খৃষ্ট ভজগে তুই শ্রীরামপুরের গীর্জাতে |
. ************************
. এন্টনি ফিরিঙ্গির কবিতার সূচির পাতায়
. ভোলা ময়রার কবিতার সূচির পাতায়
মিলনসাগর
এন্টনি ফিরিঙ্গী বনাম ভোলা ময়রা
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)
ভোলা ময়রার চাপান ---
তুই জাত ফিরিঙ্গী জবড়জঙ্গী
আমি পারব নাক তরাতে |
তোকে পারব নাক তরাতে |
শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট
তুই রে নষ্ট, মহাদুষ্ট
তোর কি ইষ্ট কালী কেষ্ট
ভজগে যা তুই যীশুখৃষ্ট
শ্রীরামপুরের গীর্জাতে ||
এন্টনি ফিরিঙ্গীর উতোর ---
সত্য বটে আমি জাতিতে ফিরিঙ্গী
ঐহিকে লোক ভিন্ন ভিন্ন
অন্তিমে সব একাঙ্গী ||
. ************************
. এন্টনি ফিরিঙ্গির কবিতার সূচির পাতায়
. ভোলা ময়রার কবিতার পাতায়
মিলনসাগর
ভোলা ময়রা বনাম জগা বেনে
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
একবার ঘাঁটালের নিকটবর্তী জাড়াগ্রামে জমিদার রায়বাবুদের বাড়ীতে কবিগানের
আসর বসে | জমিদার রায়বাবুদের সন্তুষ্ট করার অভিপ্রায় জগা বেনে জাড়াগ্রামকে গোকুল
আর জমিদারকে স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে কল্পনা করে কবিগান করলেন | এই তোষামুদির
ব্যাপারটা ভোলা ময়রার বিবেকে লেগেছিল | তিনি গাইলেন ---
ভোলা ময়রার উতোর ---
কেমন করে বললি জগা
জাড়া গোলক বৃন্দাবন |
এখানে বামুন রাজা চাষা প্রজা
চৌদিকে দেখ বাঁশের বন ||
জগা, কোথা রে তোর শ্যামকুণ্ড
কোথা রে তোর মানিককুণ্ড
করগে মুলা দরশন |
কৃষ্ণচন্দ্র কি সহজ কথা কৃষ্ণ বলি কারে |
সংসার সাগরে যিনি তরাইতে পারে
বাবু তো লালাবাবু কোলকাতাতে বাড়ী |
বেগুন পোড়ায় নুন দেয় না সে ব্যাটা তো হাড়ী ||
পিঁপড়ে টিপে গুড় খায়, মুকুতের মধু অলি |
মাপ করো গো রায় বাবু, দুটো সত্য কথা বলি ||
জগা বেনে খোসামুদে অধিক বলবো কি |
তপ্ত ভাতে বেগুন পোড়া, পান্তা ভাতে ঘি ||
. ************************
. উপরে
. ভোলা ময়রার কবিতার সূচির পাতায়
মিলনসাগর
ভোলা ময়রা বনাম জনৈক কবিয়াল
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
একবার ভোলা ময়রাকে কোন এক কবিয়াল ব্যঙ্গ করে নাম সাদৃশ্যে শিবের সঙ্গে তুলনা
করলে, তিনি উত্তরে গাইলেন ---
ভোলা ময়রার উতোর ---
আমি সে ভোলানাথ নই, আমি সে ভোলানাথ নই |
আমি ময়রা ভোলা, হরুর চেলা, শ্যামবাজারে রই |
চিন্তামণির চরণ চিন্তি
ভাজনা খোলায় ভাজি খই |
আমি যদি সে ভোলানাথ হই |
শেষ লাইটি অশ্লীলতীর আভাস আছে বলে ||?
. ************************
. উপরে
. ভোলা ময়রার কবিতার সূচির পাতায়
মিলনসাগর
ভোলা ময়রা বনাম এন্টনি কবিয়াল
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
ভোলা ময়রা কবির আসরে কাউকে খাতির করতেন না | একবার এন্টনি ফিরিঙ্গীকে লক্ষ্য
করে ভোলা ময়রা গাইলেন ---
ভোলা ময়রা ---
পেদরু ফিরিঙ্গী বেটা পেরু কাটা |
ব্যাটা কি সাহেব ফলিয়েছে |
ব্যাটা ছিল ভালো সাহেব ছিলো, হলো বাঙ্গালী |
এখন কবির দলে এসে মিলে ব্যাটা পেটের কাঙ্গালী ||
. ************************
. উপরে
. ভোলা ময়রার কবিতার সূচির পাতায়
. এন্টনি ফিরিঙ্গীর কবিতার সূচির পাতায়
মিলনসাগর
ভোলা ময়রা বনাম এন্টনি কবিয়াল
(উত্স - রমেশচন্দ্র মজুমদার, বাংলা দেশের ইতিহাস)
একবার এন্টনি ফিরিঙ্গী ভোলা ময়রার ছোট জাতের উল্লেখ করে বিদ্রুপ করায় লক্ষ্য করলে
ভোলা ময়রা যা গাইলেন তা সে যুগের সামাজিক চিত্র হিসেবে বিশেষ মূল্যবান ---
ভোলা ময়রা ---
বামুন বলে "আমি বড়" কায়েৎ বলে "দাস" |
বদ্যি বলে "দ্বিজ আমি" ঢাকা জেলায় বাস ||
যুগী বলে "যোগী আমি", চাষা বলে "বৈশ্য" |
শূদ্রও শূদ্রত্ব ছাড়ে যথা কালীঘাটের নস্য ||
বলে উগ্র "নাহি শূদ্র" ধরি তলোয়ার' |
হলে রাত্রি উগ্রক্ষত্রী ভয়ে পগার পার' ||
চাষা ধোপা "সচ্চাষী" বলে কৈবর্ত "মাহিষ্য" |
সবাই বড় হতে চায় কেউ কারো নয় বশ্য ||
এন্টনি ফিরিঙ্গী বাচ্ছা না আছে তার কাছা কচ্ছা ব্যাটা বড় নচ্ছারের শেষ |
(তোর) বাপ মায়ের খবর নিলে কিছু না মেলে ধরাতলে ব্যাটার
. যেমন ধর্ম কর্ম তেমন তার বেশ ||
আমি ময়রা ভোলা ভিজাই খোলা ময়রাই বারমাস |
জাতি পাতি নাহি মানি, ওগো মোর কৃষ্ণপদে আশ ||
. ************************
. উপরে
. ভোলা ময়রার কবিতার সূচির পাতায়
. এন্টনি ফিরিঙ্গীর কবিতার সূচির পাতায়
মিলনসাগর
রাম বসু বনাম ঠাকুরদাস চক্রবর্তী
(উত্স - ডঃ শ্রীপ্রফুল্লচন্দ্র পাল, প্রাচীন কবিওয়ালার গান)
রাম বসুর চাপান ---
সেই তুমি সেই আমি
সেই প্রণয় নূতন নয় পরিচয় ইত্যাদি
ঠাকুরদাস চক্রবর্তীর উতোর ---
পরের নিন্দা করা স্বভাব রমণীর
পুরুশ প্রাণ দিলেও নারী সুষশ করে না |
বিনা দোষেতে দুষো না |
সুখের প্রেমে দুখ দিও না |
মিছে অপযশ করলো ধর্মে সবে না | . . . .
. ************************
. উপরে
. রাম বসুর কবিতার সূচির পাতায়
মিলনসাগর
কবিয়াল বা কবিওয়ালা