| ||||||||||||
| বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল কাব্য (দ্বিতীয় খণ্ড), কবি রায়গুণাকর ভারতচন্দ্র শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সজনীকান্ত দাস সম্পাদিত, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, ১৯৪৩ (ভাদ্র ১৩৫০) |
| বিদ্যাসুন্দরের সন্ন্যাসীবেশ বিদ্যাসুন্দর, অন্নদামঙ্গল কাব্য (২য় খণ্ড) কবি রায়গুণাকর ভারতচন্দ্র নব নাগরী নাগর মোহনিয়া। রতি কাম নটী নট সোহনিয়া॥ কত ভব ধরে কত হাব করে রস সিন্ধু তরে ভাবতারণিয়া॥ নূপুর রণ ণ কিঙ্কিণী কণ কণ ঝঞ্ঝন ঝননন কঙ্কণিয়া॥ লপট লটপট ঝপট ঝটপট রচিত কচজট কমনিয়া। কুটিল কটুতর নিমিষ বিষভর বিষমশর শর দমনিয়া॥ সখীসকল মিলত মধুমঙ্গল গাবত ততকার তরঙ্গত সঙ্গত নাচত ঘন বিবিধ মধুররব যন্ত্র বাজাবত তাল মৃদঙ্গ বনী বনিয়া। ধিধি ধিক্কট ধিক্কট ধিধিকট ধিধি ধেই ঝিঁ ঝিঁ তক ঝিমতক ঝিম ঝমক ঝমক ঝেঁই তত তত্তত তা তা থুং থুং থেই থেই ভারত মানস মাননিয়া॥ |
| বিদ্যাসুন্দর কাব্যের সূচি |