| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| ঐরাবত বাহনে বন্দিব পুরন্দর | বৃষভবাহনে বন্দো ভোলা মহেশ্বর || দেব গুরু দ্বিজ বন্দো হয়ে সাবধান | ছত্রিশ আখর বন্দো বত্রিশ পুরাণ || বর্দ্ধমানে বন্দো দেবী সর্ব্বমঙ্গলা | অধিষ্ঠান হন দেবী ঠিক দুপুর বেলা || মাথায় মল্লিকা চাঁপা সাজানা প্রচুর | আদ্যের দেহারা মায়ের বন্দো বিক্রমপুর || রাজবলহাটে বন্দো শ্রীরাজবল্লভী | গায়ের বরণ যেন বৈকালের রবি || তাহার মহিমা মাতা কি বলিতে পারি | অম্বুআর ঘাটে বন্দো কালিকা ঈশ্বরী || কালীঘাটের কালী বন্দো বেতাতে বেতাই | একমন হয়ে বন্দো আমতার মেলাই || শ্মশানে বন্দিলাম শ্যামা করালবদনী | সেহাখেলায় বন্দিলাম উত্তরবাহিনী || ময়নাপুরে ষষ্ঠীবুড়ীর বন্দিব চরণ | একে একে বন্দিব যতেক দেবগণ || বন্দনা বন্দিতে ভাই না করিহ হেলা | জুঝাটির ধর্ম্ম বন্দো খাজুরের তলা || চারি পিঁড়া বন্দো ধর্ম্ম দেখিতে সুন্দর | সমুখেতে শোভা করে দিব্য সরোবর || আমতার মেলাই বন্দো বিশাললোচনী | খেপতের খেপাই বন্দো জুড়ি দুই পাণি || মাতা পিতা বন্দো [ ভাই ] গুরুর চরণ | শ্রী ধর্ম্মচরণ বন্দো হয়ে একমন || শিক্ষাগুরু বন্দো ভাই কুলের প্রধান | তাহার চরণ বন্দো করিয়া প্রণাম || শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণ বন্দিয়া | আমি মূর্খ গীত গাই ধর্ম্ম ধিয়াইয়া || জ্ঞান অঙ্ক বিষ জল খাত্তাল আমারে | সভা মধ্যে বন্দো এই আসর ভিতরে || কুলেমালার ধর্ম্ম বন্দো হয়ে সাবধান | ভাটের বাড়িতে যার সদত বিশ্রাম || কাইতি চাপিয়া বন্দো বাণ রাজার পাট | ঊষা বালিপোতা বন্দো শ্বেতগঙ্গার ঘাট || ক্ষীরগ্রামে যোগদ্যা বন্দো মস্তকের পাগে | সেহাখালার রঙ্কিণী বন্দিয়া গাইব আগে || ধারুয়ার দেবী বন্দো লোটায়ে অচলা | জয়ন্তীপুরেতে বন্দো সর্ব্বমঙ্গলা || ষষ্ঠী বুড়ি বন্দিব নিবাস তালপুর | যার সেবা করেছিল জয়ন্তী অসুর || বন্দিব বড়খাঁ গাজী রিসিবাটী গাঁ || নিজ বাটি বন্দিব পেঁড়োর শুভি খাঁ | ত্রিপর্ণীর ঘাটে বন্দো দফর খাঁ গাজী | তাহার মোকামে বন্দো ষোল শয় কাজী || জারগ্রামের কালুরায় বন্দো সাবধান | গবপুরে বন্দো বাপা স্বরূপনারায়ণ || কাঁকড়াবিছে ধর্ম্মরাজ বন্দো সাবধানে | কার্য্যসিদ্ধি করে যার যেবা থাকে মনে || লাউগ্রামে দন্ডেশ্বরী বন্দিনু মাথায় | মল্লবংশ রাজা হইল যাহার কৃপায় || রামনাম সঙরণে উদ্ধার হয় জীব | জোড়হাথে বন্দ্যা গাইব তাড়েশ্বরের শিব || তাহার মহিমা কিছু কহনে না যায় | রাখালের ছিয়া গাড়ি যাহার মাথায় || কোটশিমুলের বন্দি গাইব ঘোড়া সইদ পীর | যার নাম সঙরনে রণে হয় বীর || গোতানের বটেশ্বরীর বন্দিনু চরণ | অগ্নিমুখা হর বন্দো বাসি পলাশন || শ্রীরামপুরে জয়দুর্গা মহিষমর্দ্দিনী | নেওড়ে নালু বন্দো লোটায়ে ধরণী || গ্রামের দেবতা বন্দো মস্তক উপর | বন্দিব কনকপতি বাজিতপুরে ঘর || দিগ্-বন্দনার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
