| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| আহিলার রঙ্কিণী বন্দিলাঙ সাবধান | যার কাছে বিধাতা আপুনি করে গান || প্রণাম করিয়া বন্দো পুড়সের ঘাঁটু | জামা জোড়া পরিধান আরোহণ টাটু || পীলখাঞে বন্দি গাইব স্বরূপনারায়ণ | দেশে দেশে হইতে আইসে যাহার মানন || ধাতানাই বন্দিব সারদা ঠাকুরাণী | যার কাছে তপস্যা করেন সপ্তমুনি || মুনিপুরে ধবলী সিঙ্গুরে জয়া | দন্তীপুরে বন্দি গাইব যার বড় দয়া || কামালপুরে বন্দিয়া গাইব চন্দ্রামুখী | জলের ভিতরে দেবী জলে ধিকি ধিকি || শালেপুরে যাত্রাসিদ্ধি বন্দিব সাদরে | ছাত্তাল কানাই বন্দো ব্রাহ্মণের ঘরে || অসুরগড় সিদ্ধিস্থান যত আছে তায় | ধরণী লোটায়ে বন্দো শতকের পায় || কামারহাটীর পঞ্চানন্দ বন্দো জোড়হাতে | ছেলের তরে কত মেয়ে ওষুধ যায় খেতে || পীর পাখাম্বর বন্দো আছে যতগুলি | মান্দারণ গড়েতে বন্দিব পীরিসমালি || পীরিসমালি সঙরিয়া যে পথে চলে যায় | দস্যুতে না মারে তারে বাঘে নাহি খায় || বন্দিব দরিয়ার পীর নাম কালুরায় | এক শত প্রণাম প্রভুর দুই পায় || ধরণী তরণি বন্দো অষ্ট কুলাচল | প্রয়াগ-মাধব বন্দো সাগরের জল || মথুরা গোকুল বন্দো গোর্বদ্ধন গিরি | বৃন্দাবনে কানু বন্দো রাধিকাসুন্দরী || ফল মধ্যে গোত্তা বন্দো পত্র মধ্যে পান | স্ত্রী মধ্যে রাধিকা বন্দো পুরুষ মধ্যে কান || ব্যাস আদি বন্দিব বৈষ্ণব মহাগুরু | শুকদেব বন্দিব নারদ কল্পতরু || তমুলুকে বন্দিয়া গাইব বর্গভীমা | মাঘ মাসে মকরে আনন্দে নাই সীমা || সাক্ষাৎ দেবতা বন্দো কপালে লোচন | কপালে মাণিক যেন জ্বলে হুতাশন || কালীঘাটে বন্দো মাতা কালিকা-চরণ | ঝলমল করে অঙ্গে অষ্ট অভরণ || বিষ্ণুপুরের বাঁকুড়ারায় বন্দো করপুটে | সর্ব্বকাল এ দাসেরে রাখিবে নিকটে || উর ধর্ম্ম আসরে আসিয়া শোন গীত | আপনার নিজগুণে করিবে মোহিত || ছন্দোবদ্ধ তাল মান কিছুই না জানি | আমি উপলক্ষ্য গীত গাইবে আপনি || আপনি সঞ্জাবে সভা গীত আর নাটে | বার দিয়া আপনি বসিবে ধবল খাটে || ধুনার সৌরভে ধর্ম্ম আপনি ধ[বল ] | ধর্ম্ম নিন্দা করিলে বসিতে নাহি স্থল || নিয়ম করিয়া যে ধর্ম্মের ঘর যায় | যে থাকে বাসনা মনে সেই ফল পায় || দুমন করিলে এতে নাহিক নিস্তার | সর্ব্বাঙ্গে ধবল হয়ে রক্ষা নাই আর || এক মনে বন্দো ভাই ধর্ম্মের চরণ | ডাকিনী যোগিনীর পায় লইলাঙ শরণ || ডাইন যোগিনী বা আর মুখদুষি | আমার আসরে সবে গান শোন বসি || বন্দনা বন্দিতে ভাই হবে অনেকক্ষণ | স্বল্পাক্ষরে সর্ব্বদেবের কৈলাঙ আবাহন || বন্দনা বন্দিতে ভাই যে দেব এড়ায় | এক শত প্রণাম আমার সেই জনের পায় || আদি শিক্ষাগুরু বন্দো দ্বিজ রূপরাম | পলাসনে সখা যার দেব ভগবান || ডাকিনী যোগিনী বন্দো নিরঞ্জনের পা | মিনি অপরাধে যে গাএনে করে ঘা || তুমি মোর ভগিনী আমি তোর ভাই | তাঁদের চরণ বন্দি আমি গীত গাই || ডাকিনী যোগিনীর পদে লইলাম শরণ | আদ্যগুরু মাতা বন্দো পিতার চরণ || শিক্ষাগুরু বন্দো ভাই দীক্ষাগুরু পা | জোড় হাথে আসরে বন্দিনু বাপ মা || আমা পুত্র উদরে ধরিয়া পাইল দুখ | যাহার প্রসাদে দেখি সয়ালের মুখ || বন্দনা বন্দিতে আমার গীত বয়্যা যায় | কোটি কোটি দন্ডবৎ সর্ব্বদেবীর পায় || ধর্ম্মের মায়া কহনে নাই যায় | হরি হরি বল সভে পালা হৈল সায় || . ****************** || দিগ্-বন্দনা সমাপ্ত || . এই পাতার উপরে . . . মিলনসাগর |
