রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
সারথি সহিত আজি ফেলাইব জলে |
লিখিল এ সব চিত্র বসিয়া বিরলে ||
কাব্যকলা বিস্তর লিখিল যুদ্ধরস |
যদুবংশ লিখিল জগতে যার বশ  ||
সারি সারি অশ্ব লিখে সারি সারি গজ  |
সারি সারি বিমান সুবর্ণ সিংহধ্বজ  ||
বিশ্বকর্মা লিখে এহা ফলার উপরে |
রূপরাম গীত গান অনাদ্যের বরে ||

এক মনে শুন সভে ধর্মের কথন |
অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন ||
বাম করে প্রদীপ দক্ষিণ করে তুলি |
বিশাই লিখিছে ফলা সঙরি বাশুলি  ||
পরিপাটি সমুখে লিখেন রামায়ণ  |
সীতা হারাইয়া কান্দে শ্রীরাম লক্ষ্মণ ||
কোথা গেলে জানকী কাছাড় খায়্যা পড়ে |
লক্ষ্মণ ধানুকী পাছু ধরিছে নিয়ড়ে  ||
মনে হয়্যা ব্যাকুল বলেন বৃক্ষগণে  |
জনক-নন্দিনী সীতা দেখ্যাছ এ গনে ||
শুনরে লক্ষ্মণ ভাই কেবা নিল সীতা |
বিপাক পড়িল বনে দেশে মৈল পিতা ||
রামের করুণা দেখি কান্দেন লক্ষ্মণ |
ফলার দক্ষিণে এহা লিখিল তখন ||
সেতুবন্ধ রামেশ্বর লিখিল বিশাই |
গাছপালা বানর বহিছে ধাত্তাধাই  ||
বড় বড় পর্বত পাথর সব বয়  |
শ্রীরাম সমুদ্র বান্ধে মনে নাই ভয়  ||
শীঘ্রগতি সিন্ধু বান্ধে নল আর নীল |
পাথরের চাপানে পালায় তিমিঙ্গিল ||
বিশাই পন্ডিত বড় অপূর্ব লিখন |
রামের সহিত যুদ্ধ লিখিল রাবণ ||
তবে লিখে লক্ষ্মণ ধানুকী ইন্দ্রজিত  |
বাণে বাণে পরিপূর্ণ বানর মোহিত ||
রাক্ষসের মাথায় বানর বস্যা নাচে |
লম্ফ দিয়া লাফায় যেমন শালগাছে  ||
মিশামিশি রাক্ষস বানরে যুদ্ধ লেখে  |
তীরতরু দুকূলে তরণী নাই দেখে ||
সমাপ্ত করিল রামায়ণের লিখন |
ইতিহাস কাব্যকলা তায় দিল মন ||
নীলবর্ণ হিঙ্গুল চৌদিগ ফুলপাতা  |
লম্ফ দিয়া বাঘ ধরে মনুষ্যের মাথা ||
হস্তীর উপরে সিংহ রহলি খেলায়  |
ঐ রূপে বসিয়া মাথার মজ্জা খায় ||
মনের হরিষে লিখে পক্ষ পাখালি  |
সভা আগে টিয়া লিখে সারে উভা তালি  ||
গোদা ভারুই গগনে গোবিন্দগুণ গায়  |
ধুলা ভারুই গুঁড়িগুঁড়ি ধুলায় লোটায়  ||
ধুকুড়িয়া কঙ্ক পাখী মুখে যার ফণী |
ধিকি ধিকি মাথার উপরে জ্বলে মণি ||
চড়ুই কোকিল কাক শালিকি সয়চান  |
খঞ্জনা খঞ্জনি ফুলে করে মধুপান ||
সারি সারি বলাকা গগনে উড়ি যায়  |
পানিকড়া মীন ধরি উভমুখে খায় ||
পদ্মমুখী পক্ষ লিখে মুখে যার মৌ  |
ঝাঁপ দেই জলের উপরে বেনে বৌ ||
খয়রা খুঙ্গুর লেখা আছে বুড়ি ছয় |
মনে মত্ত ময়না ভারথ-কথা কয়  ||
তবে লিখে বিশ্বকর্মা রাজা গৌড়েশ্বর |
তের দলুই শাকা শুকা লিখিল সত্বর  ||
বীর কালু লিখে লখ্যা সামন্ত ঝকড়  |
পাত্র মহামদ তার পায় করে গড়  ||
দুই গালে চুনকালি অধরে মাহুর |
তার মুন্ডে লগ্নী করে বাঁটুয়া কুকুর ||
কল্পনা লিখেন যদি দেব কারিকর |
মাতুল ভাগিনা দ্বন্দ্ব দরবার ভিতর ||
ফলা লেখা সাঙ্গ হইল ফুরাইল কালি |
ষোল চাঁদ সমুখে লিখিল হরিতালি  ||
মার্জনা করিল ফলা সূর্যের উদয়  |
ঝলমল চন্দ্র কিবা শরত-সঞ্চয়  ||
বিজুরি সঞ্চারে তথি বিমোহিত হয় |
রূপরাম ফকির ধর্মের গীত গায় ||

শালঘরে ফলাখানি করে ঝলমল  |
চামর বান্ধিয়া তায় দিল গঙ্গাজল  ||
সারা রাতি বিশাই করিল জাগরণ  |
প্রভাত হইল নিশি ডাকে পক্ষগণ  ||
বিশাই বান্ধিল শীঘ্র খুঙ্গি আর পুথি  |
সম্বরিল তুলি মালা বর্ণক সংহতি  ||
শালঘরে ফলাখানি রাখিল তখন  |
উপরে ঢাকনি দিল অপূর্ব বসন  ||
মনে জপে গোপাল গোবিন্দ মহেশ্বর |
নিরাতঙ্কে বৈসে বিশা ভল্লুক উপর ||
ইন্দ্রের অমরাবতী দিল দরশন  |
যামিনী প্রভাতে হেথা জাগে সর্বজন  ||
নিস্বরিয়া কামিলা বাহিরে দিল পা  |
শালঘর দেখিতে কাপিল সর্ব গা  ||
শালঘরে যজ্ঞের আগুন হেন জ্বলে  |
কামিল্যা দেখিয়া ফলা রাধাকৃষ্ণ বলে ||
গোপাল গোবিন্দ হরি বলে দশবার |
বিশ্বকর্মার গঠন চিনিল অনিবার ||
তিনবার উদ্দিশে প্রণাম দিল পায় |
বাশুলি রঙ্কিণী বলে হৈল বরদায় ||
ছ মাসের গরণ হৈল একরাতি |
ঘোড়া জোড়া বক্ শিস পাইব পাটহাথি ||




.                                             
ফলানির্মাণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লানির্মাণ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| ফলানির্মাণ পালা ||
পৃষ্ঠা