রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
কালি হৈতে অন্নজল না খায় তাম্বুল |
অম্বিকার অস্ত্র পায়্যা হয়্যাছে আকুল ||
কোথা গেলে কর্পূর লাউসেন দেখা দেও  |
খড়োর সমান বাপু ফলা আস্যা লেও ||
এত শুনি লাউসেন ধাইল উভরড়ে |
ফলা দেখি দুইভাই মাএর পায় পড়ে ||
পাএ ধব়্যা বলে তুমি বেণুরায়ের ঝি  |
তুমি যার জননী তাহার দুঃখ কি ||
এত বলি ফলা নিল ধর্মের গাজনে |
সাধিল অনাদ্য পূজা পরিতোষ মনে ||
সুরঙ্গ প্রবালে শীঘ্র করিল সাজন |
উরমাল ঘাঘর ঘন্টা বাজে বিলক্ষণ ||
জবা পুষ্প পরিপাটি যাবক সিন্দুর |
চাহিতে না পারে কেহ পড়িছে চিকুর ||
সিন্দুরে মাজিয়া ফলা করে ঝলমল  |
উপরে সাজিল তার চামর গঙ্গাজল ||
শুভক্ষণে লাউসেন ধরিল ফলা খাঁড়া |
ফলা ধরি ফলঙ্গ জুড়িল ফলাপাড়া ||
ফিরিয়া ফলঙ্গ দেই ফলা বামহাথে  |
খড়্গ ধরি লম্ফ দিল পতঙ্গের রথে ||
হুহুঙ্কার শব্দ শুধু ঘন ঘোর ছটা |
স্বর্গে হৈল সচঞ্চল দেবতার ঘটা  ||
তরণি পালায় ডরে বরুণ বিকল |
পাতালে বাসুকি কাঁপে অষ্ট কুলাচল  ||
শূন্যে শুধু সঘনে ফলঙ্গ দিয়া বোলে  |
একু ঠাঁই যম ইন্দ্র মাথা নাঞি তোলে ||
বিপর্যয় হয়্যাছে ধর্মের অবতার |
লাউসেন দেখি যম করে নমস্কার ||
চতুর্মুখ বিধাতা দেখিলে জোড়হাথ  |
বিক্রম বিশাল শব্দ খড়্গ অচিরাত  ||
বামহাতে সদাই ফলার ঝলমলি |
নৌতন জলদে যেন পড়িছে বিজলি ||
অলক্ষিতে লাউসেন খেলে দন্ড ছয়  |
শ্রমজালে ভাসিয়া কর্পূর কিছু কয়  ||
সিংহ হৈতে দ্বিগুণ তোমার দেখি বল |
রাজাকে ভেটিতে ত্বরা গৌড়রাজ্য চল  ||
দুভাই গৌড়ে হবে রাজার চাকর  |
ইনাম লিখিয়া নিব ময়নানগর  ||
বত্সর বত্সর কত দিব ইরশাল  |
সেই ধনে দেশে দিব দেউল জাঙ্গাল ||
নিকট গৌউড় বটে দূর নাহি পথ  |
যেইদিগে জাহ্নবী আনিল ভগীরথ ||
আপনি বটেন মেস্বা রাজা গৌড়েশ্বর |
মহাপাত্র মাতুল ব্রহ্মাকে নাঞি ডর ||
গোউড় করিলে যাত্রা তবে ভাল হয়  |
জাহির করিব গুণ নাম আর যশ  ||
বক্ শিস পাইব ঘোড়া সবাকে সুরস |
মহীচন্দ্র ভূপতি মান্ধাতা আদি ছিল  ||
একে একে নিজ গুণ জাহির করিল  |
ঘরে বস্যা থাকিলে সম্পদ নাঞি পাই ||
এই দন্ডে দুইভাই গোউড় চল যাই |
বিনয়ে বিদায় হব জননীর পায় ||
এত শুনি যাত্রা করে ময়নার রায়  |
গণিয়া বান্ধিল বীর বত্তিশ হেত্যার ||
পিতার চরণে গিয়া করে নমস্কার |
তুমি আজ্ঞা দিল যাই গৌড়ভুবন ||
এক দন্ড না সহে কথার বিলম্বন  |
নিকট গোউড় রাজ্য দূর নহে পথ  |
যেই দিগে জাহ্নবী আন্যাছে ভগীরথ ||
দুই ভাই হব গিয়া রাজার চাকর  |
ইনাম লিখিয়া নিব ময়না নগর ||
ঘোড়া পাব বক্ শিস জাহির হব গুণ  |
দরবারে বাড়িবে তবে মহিমা দ্বিগুণ ||
মামা মেস্বা ভেটিব অনেক সাধ মনে |
মামীকে দেখিয়া যাব রমতির গনে  ||
মাসীকে দেখিতে মনে বড় সাধ যায় |
তার পাকে বিদায় তোমার দুই পায় ||
শুভক্ষণে ভূপতি ভেটিব সবিনয়  |
দরবারে বসিয়া আমি দিব পরিচয়  ||
স্বয়ং আমার মেস্বা গোউড় রাজন  |
মাতুল প্রধান পাত্র বিদিত ভুবন ||
তবে যদি পর্বত উড়িয়া পরে গায়  |

ঐমনি উড়ায়্যা দিব কত বড় দায়  ||
সিংহ যদি সমুখ সরণি দেখা দেই |
অনুকুল কমলকলিকা মাত্র সেই ||
এত শুনি রঞ্জাবতী সহজে বিকল |
দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল ||

.  ******************     


|| ফলানির্মাণ পালা সমাপ্ত ||

.                                                                এই পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লানির্মাণ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| ফলানির্মাণ পালা ||
পৃষ্ঠা