| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| মহা অষ্টমীর পূজা বিধি বিষ্ণু করে | হেন পুজা নাই দেখি অপূর্ব নগরে || হেন বুঝি এই কোন্ ইন্দ্রের নগর | পদ্মার চাহিল মুখ চঞ্চল অধর || হেন বেলা লাউসেন ছাড়িল হুঙ্কার | রখভরে দেবীকে লাগিল চমত্কার || সচঞ্চলা ঈশ্বরী বিমানে বিচলিত | পদ্মাকে বলেন কিছু আকার ইঙ্গিত || দন্ত মুষ্টি বধিল করাল মৈষাসুর | তাহার সঙ্গের সেনা বধিল প্রচুর || শুম্ভ নিশুম্ভ মাইল ধুম্রলোচন | ইহাকে অধিক বীর আছে কোন্ জন || বিরূপ দেখিল যদি ভবানীর কোপ | প্রণাম করিয়া পদ্মাবতী করে লোপ || শুন জয়া যশোদা-নন্দিনী ত্রিলোচনা | আশ্বিনে তোমার পূজা নাহিক ময়না || ময়নার হয়াছ্যে লাউসেন অবতার | ঘরে ঘরে ধর্মপূজা হয় একাকার || কলিযুগে বার দন্ড পশ্চিম উদয় | অবতার এহা লাগি কশ্যপ-তনয় || ধর্ম বিনু লাউসেন অন্য নাহি জানে | অতেব তোমার পূজা না করে আশ্বিনে || বেদশাস্ত্র নাহি মানে গঙ্গা ভাগীরথী | একভাবে ধর্মের চরণে দড় মতি || নিরন্তর পূজা করে অনাদ্য গোসাঞি | চল যাই কৈলাস বিলম্বে কার্য নাঞি || এত শুনি ঈশ্বরী ঈষত কম্পমান | পুনর্বার বলেন পদ্মার সন্নিধান || আশ্বিনে পূজিল মোরে অনাদ্য ঠাকুর | তবে কেন লাউসেন পূজা করে দূর || বেউশ্যার বেশ ধরি করিব গমন | অবশ্য ছলিব আজ লাউসেনের মন || তবে যদি চিনে আমা হয়্যা সাবধান | জয়মঙ্গল অস্ত্রখানি দিয়া যাব দান || যদি নাহি চিনে মোরে ধর্মের তপস্বী | আখড়ার ঘরেতে করিব ভস্মরাশি || ধর্ম বলে কলি যুগে কেহ নাহি জানে | শরত আশ্বিনে যেন পূজা নাহি মানে || আশ্বিনে অম্বিকা যেবা না করে অর্চনা | সেই মুর্খ কিবা জানে ধর্মের ভজনা || অবশ্য যাইব আমি আখড়ার ঘর | দেখিব কেমন জ্ঞানী লাউসেন কুঙর || বলিতে বলিতে রূপ ত্রৈলোক্য-মোহিনী | যেইরূপে পীযুষ হরিল চক্রপাণি || অনাদ্যের পদরেণু ভরসা কেবল | দ্বিজ রূপরাম গান ধর্মের মঙ্গল || রূপার গিলিপে দিল সুবর্ণ চিরণি | নানা পরিবন্ধে কেশ আঁচড়ে আপনি || আঁচড়িয়া কুন্তল করিল সমতুল | বান্ধিল বিনোদ খোঁপা যার নাঞি মূল || পরশমণি খোঁপাখানি মউর পেখম ছন্দে | রঙ্গের বেলারঙ্গে কড়ি মদন কেনি কান্দে || চারিদিকে ধায় অলি বদন-সৌরভে | পরশমালার প্রাণ গেল রূপমালার ভাবে || নয়নে অঞ্জন দিল কপালে সিন্দুর | দরশনে রবির কিরণ গেল দূর || তার কোলে দিল যদি চন্দনের রেখা | প্রথম উদয় যেন কুমুদের সখা || কজ্জলের বিন্দু কিবা দিল তার কোলে | নব জলধারা ছটা বিষ্ণুপদতলে || নানা অলঙ্কার পরে সিন্দরে মাজিয়া | লক্ষেশ্বরী হার গলে দিলেন তুলিয়া || পাশুলী বউলি পলা দোসতি তেসতি | রসকাঠি পরে কত তাহার সংহতি || উপরে তেসতি তার করে কেয়াপাতা | স্থির হয়্যা ঐমনি বসিলা জগন্মাতা || . আখড়া পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
