| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| দুই হাথে ঢাল খাঁড়া সর্দারে দিয়াছে তাড়া ধানুকী জম্বুকী সমতুল | ঘোড়া হানে যেন অরি তরাসে চঞ্চল বড়ি হিমালয় সমুদ্রের কুল || নির্ভয়ে হেত্যার হানে সৈন্য কাটে চারিপানে পদাতি পাইক ফরিকাল | মার মার ডাক ছাড়ে হস্তী সব রণে পড়ে চরণে ধানুকী দোলমাল || চৌদিগে কুঞ্জর ঘটা অকালে মেঘের ছটা পরিসর পর্বত আকার | তার সাথে সেনাপতি মাথায় ধবল ছাতি শরে শরে ছাইল সংসার || মার মার রাজা ডাকে শরবৃষ্টি ঝাঁকে ঝাঁকে একাকার চিয়াড় পাটন | ধামধুম গুলি পড়ে গোলার শবদ গড়ে গর্গমুনি কাঁপিল গগন || শিঙ্গা বাজে পরিপাটি কাড়ায় পড়িল কাঠি দামামা দগড় ঘন বাজে | উভদলে খানসামা দক্ষিণে রাজার মামা হাসন হুসন তার মাঝে || দুইদলে গালাগালি সিংহের সদৃশ ঢালী সমুখে রাজীব প্রতিহার | ঢাল খড়্গ দুই ভুজে কর্ণের সদৃশ যুঝে রামরায় বলে মার মার || ঘোড়ার উপরে কাজি রণমধ্যে মর্দগাজি ধানুকী সাক্ষাত ইন্দ্রজিত | অবনী ছাইল শরে দেবতা পালায় ডরে দুই যামে তরণি মোহিত || গোলাগুলি অচিরাত যেন পড়ে বজ্রাঘাত হুড়হুড় শব্দ ঘন ঘোর | ঘন বলে ধর ধর চতুর্দিগে গুলি শর রণে গুরু ধুমসীর জোড় || ধাত্তাধাই হানে কাটে হাথি ঘোড়া নাঞি আঁটে ভঙ্গ দিল পাকির প্রধান | কারে বিন্ধে কারে হানে ডাকাডাকি চারিপানে রূপসেন হারাইল প্রাণ || সর্দার সিফাই পড়ে হান হান ডাক ছাড়ে মাঝরণে মান্ধাতার নাতি | সঙ্গে বিশ হাজার ঘোড়া আগে লড়ে রাম খাঁড়া অপর পাঁচ হাজার হাথি || কাড়া পড়ে বাজে ঢোল দশদিগ গন্ডগোল ফরিকাল ধানুকী বন্দুকী | ঘোর শব্দ রণে হানা চঞ্চল রাজার সেনা রায়বাঁশ্যা সদৃশ জম্বুকী || উলটি পালটি হানা দেই ভগীরথ রাণা গোলার শবদ ধন্দুকার | রুধিরে ধরণী ভাসে শুকিনি গিধিনি হাসে হস্তী পড়ে সিফাই সর্দার || দুদলে বাজিল বড় পাইক হইল দড় চৌদিগ হইল হান কাট | রণে যুঝে বারভূঞা পাঠান সৈয়দ মিঞা ফরিকাল মারে মালসাট || ধুমসী সংগ্রাম মাঝে ঐরাবত সিংহ গাজে অবতীর্ণ অথবা অসুর | ধর্মের আদেশ পান দ্বিজ রূপরাম গান বাড়ী যার কাইতি শ্রীরামপুর || রাম রাম শবদে বলিছে হান হান | ঘোড়া হাথি সংগ্রামে পড়িছে থানে থান || ঘোর শব্দ গগনে বিশাল বাদ্য বাজে | হানা পড়ে উলটি পালটি রণমাঝে || জমুরা তমুরা শুনি বাহে হাতনাল | সজল জলধি ধ্বনি যেন সন্ধ্যাকাল || হাথি হানে ধুমসী সংগ্রামে হাথাহাথি | রক্তগঙ্গা বয়্যা যায় প্রাণে আড়কাথি || গুড়ি গুড়ি ধুমসী সত্বর বিন্ধে শর | ঢালী পাকি সর্দার সাহসে করে ভর || কর্ণের সমান কোন রাউতের বেটা | সন্ধান সর্দার সব বাঁশ টানে গোটা || পাটন চৌদিগ পড়ে চোয়াড় চঞ্চলা | পর্বত উপরে যেন পানির পশলা || গোলা পড়ে গগনে ঝঞ্ঝনা যেন খসে | গুলি পড়ে উল্কাপাত যেমন আকাশে || ঝকড়া চৌদিগ বৃষ্টি শক্তিশেল তায় | তীর পড়ে তারা যেন গগনে মিলায় || টঙ্কারে কাঁপিল মহী পর্বত সকল | বারভূঞা রণে যুঝে বাহাত্তর মন্ডল || সমুখে সর্দার করে সাকি আর রাকি | রণসিংহ রণে হৈল খঞ্জনিয়া পাখি || হাজার ধানুকী শরে বিন্ধে এক ঠাঞি | শরে শরে মহীপূর্ণ নিঃসরে গোসাঞি || প্রতিহার রাজীব পড়িয়া যার নাম | দক্ষিণে দিয়াছে হানা বলে রাম রাম || দড় দড় দুদিগে দুরদুর বয়্যা যায় | অর্ধচন্দ্র যদি খেলে আপনি পিছায় || ধুমসী উপরে হানে দশ হাজার তীর | মেঘে যেন পর্বতে বরিষে ক্ষণ নীর || শক্তিশেলে অবনী ছাইল বরাবর | টাঙ্গির পশলা ঘন ধুমসী উপর || দিবসে তিমিরমালা বন্দুকের ধুম | দুরদুর শব্দ ঘোর ধাম আর ধুম || পত্রার উপরে কাঠি টিঙ্গ টিঙ্গ পড়ে | ধিকি ধিকি মাদল বাজায় উভরড়ে || কাড়া পড়ে চৌরাশি অনেক ছন্দ তোলে | করনাল ফুকরে অনেক বন্ধ বলে || রামশিঙ্গা ঘন বলে সামাল সামাল | দড়মসা দুরদুর পড়ে অবিশাল || গেজর গেজর বলি গজঝাঁপ বাজে | ধুমসী ধুমসী বলি কেহ রণে গাজে || রামআলি বস্যাছে পাঠান সেখ কাজি | হাসান হুসন মিঞা রণে মর্দগাজি || গয়বানি হারামজাদ বলি বিন্ধে শর | কেহ গালাগালি দেই হাথির উপর || . ****************** . কানড়াবিভা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
