রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
দিনে দিনে চান্দের সমান যে প্রবল ||
নিরন্তর দুই হাথে গুলতাই বাটুল |
সদাই মৃগয়া করে বল্লুকার কূল ||
সাধ কর্যা সদাই [ কপালে ] ফোটা পরে |
চরমে মগরা-খাড়ু অতি শোভা করে ||
টাড়-বালা দু-হাতে মাণিক-মালা গলে |
মকর-কুন্ডল কানে অন্ধকারে জ্বলে ||
বৈশাখ মাসের চাঁপা অঙ্গের প্রকাশ |
চাঁদ বিন্দু বান শোভা হত্যে চায় দাস ||
কদাচিৎ সদনে কানন হল্য সার |
জননীর কোলে কাঁকে নাঞী থাকে আর ||
দেখিতে দেখিতে নাঞী নিরন্তর দেখি |
নিধন করিল যত বল্লুকার পাখী ||
বিশেষ বিজ্ঞতা তারা চরে বার মাস |
পানিকড়া বিস্তর বধিল বালিহাঁস ||
গুলতাই বাঠুল হাথে বুলে তরুতলা |
কাননে কাননে ফিরে লুইচন্দ্র বালা ||
তরুমূল শিখর পথের পানে চায় |
বনে বনে বুলে যত গাছের তলায় ||
বট তরুবর দেখে এ তিন যোজন |
উল্লুক বস্যাছে তায় ধর্ম্মের আসন ||
ঈষৎ বরণ মুখ দেখিল উল্লুক |
অবশ্য বধিব ইহা বাড়িল কৌতুক ||
বাটুল করিল করে কন্যা কয় কথা |
ঐমনি সারিতে হল্য দামিনীর লতা ||
দক্ষিণ-বদনে পক্ষ্য বস্যাছে কৌতুকে |
পসারিতে পালক বাটুল বাজে বুকে ||
বুকে বাজে বাটুল বদনে নাঞী রা |
পক্ষ বলে হরিচন্দ্র নির্ব্বংশ জা ||
ঘুরিতে লাগিলা পক্ষ্য উপর গগনে |
গোলোকে পড়িল গিয়া ধর্ম্মের চরণে ||
অচেতন ঠাকুর দেখিল পক্ষ্য মুনি |
বদন  [ মলিন কেন কহ দেখি শুনি  ]  ||
একদন্ড বই জিউ বসিল যতনে |
বলিবারে লাগিল প্রভুর বিদ্যমানে ||
হরিচন্দ্রের বেটা লুইচন্দ্র নাম |
পরমসুন্দর বালা পুরটের দাম ||
বসিয়া অনেক [ দূর ] পরিসর ডালে |
লুইচন্দ্র বাটুল হানিল হেনকালে ||
অব্যয় ভাগ্যের পুণ্যে পাইল জীবন |
না জানি কেমন ভাগ্যে তোমা দরশন ||
এত শুনি আপুনি বলেন ভগবান |
সেই লুইচন্দ্র বটে আমার মানান ||
বল্লুকা গাজনে যবে বর পাল্ল্য রায় |
বড় বেটা বলি দিব বল্যাছে আমায় ||
বল্লুকার বাক্য যদি বলিল গোসাঞী |
নিবেদন উল্লুক বিলম্বে কাজ নাঞী ||
তোমার সমান লুয়্যা সমুচিত বটে |
সদাই শীকার তার বল্লুকার তটে ||
রূপরাম গীত গান কপালের লেখা |
পলাসনের মাঠে ধর্ম্ম যারে দিল দেখা ||

উল্লুকের বচনে আপুনি মায়াধর |
মায়ারূপে অবতার অবনী ভিতর ||
আদ্যের অমরাবতী শ্রীবর্দ্ধমান |
ব্রহ্মচারী বেশ ধরি পাল্য ভগবা ||
দেখিল অমরাবতী অমরা নগরী  |
পুরুষ পরম শোভা পরম সুন্দরী ||
হরিচন্দ্র সমান সংসারে দাতা নাঞী |
ছলিতে পাতিল মায়া অনাদি গোসাঞী ||
পরিধান রুধির-বসন দন্ডধারী |
[ কটিতে ] অজিন বান্ধা চারি বেদকারী ||
কুশাঙ্গুরী করাঙ্গুলে মুখে বেদ-বাণী |
ময়ূর পালকের ছাতা বিচিত্র ছায়নি ||
জপাঙ্কুর লম্বিত রুদ্রাক্ষ-মালা গলে |
মাথায় কুশের বোঝা খুঙ্গী পুঁথি কোলে ||
অবতার অনন্ত অমরাবতী মাঝে |
সাক্ষাৎ অমরাবতী নানা ধুন সাজে ||
ঘরে ঘরে ভাগবত ভারথ পুরাণ |
কোনখানে রামায়ণ গীত করে গান ||
বালক সকল তথা খেলিছে ইড়িক |
তা দেখিয়া মহাপ্রভু হরিষ অধিক ||
বাজারে বিকায় চুয়া চন্দন চামর |
চৌচালা বাঙ্গালা বিশেষ যার ঘর ||
সারি সারি গাছ দেখে গুয়া নারিকেল |
নিকটে জলরি তার সলিলে কমল ||
জল ছত্র [ হুলাহুলি ] জয় শঙ্খধ্বনি |
জয়দেব কখন সভার মুখে শুনি ||
প্রতি ঘরে দেউলদেহারা দশভূজা |
কত ভাগ্য সকলে ধর্ম্মের করে পূজা ||
দেখিতে অমরাবতী অবনীর সার |
ধীরে ধীরে চলিল ঠাকুর নৈরাকার ||
চলিল রাজার বাড়ী মনের হরিষে |
মহাপূজা বলিদান এই অভিলাষে ||
[ দেখে ]  সারে সারে কত ধর্ম্মের দেহারা |
সুধাময় বচন দেশের পাঁচ ধারা ||
সত্য বই মিথ্যা কেহ না জানে স্বপনে |
শোভা দেখি সুন্দর গোলোক বলি মানে ||
অমরা দক্ষিণ দিগে দিল দরশন |
ধর্ম্মপূজা করে তথা জয়-যাত্রিগণ ||
কপালে ধর্ম্মের টীকা কেহ যায় ঘর |
কেহ বা ধর্ম্মের গায় ঢুলায় চামর ||




.                                                   
লুইচন্দ্র পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| লুইচন্দ্র পালা ||
পৃষ্ঠা               
লুইচন্দ্র পালার আগের পৃষ্ঠায় . . .