| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| এত শুনি কম্পিত ইছাই বীর বলে | নিকুম্ভিলা যজ্ঞের আগুন যেন জ্বলে || ঢেকুরে ব্রহ্মার কভু অধিকার নাঞি | কোন ছার লাউসেন কি ধরে বড়াঞি || সুরপতি আমার সমুখে স্থির নয় | যমরাজা এদেশে পদ্ধতি নাঞি বয় || দেবীপূজা করিব লাউসেন বলিদানে | এই কথা বিধাতা শঙ্কর হরি জানে || শুন কালুসিংহ বীর তোরে আমি জানি | কার বোলে হারাইবে বিফলে পরাণি || এত শুনি কালু বীর নিদারুণ কয় | উচিত বলিতে গালি দিবে অতিশয় || আদ্যকথা কহিলে পাইবে পরিতাপ | গরুর রাখাল বেটা ছিল তোর বাপ || কাননে রাখিত গরু মুখে নাঞি রা | ঘরে ঘরে রাখালি সাধিত তোর মা || কেহ দিত চালু খুদ পুরান কলাই | অন্ন বিনে অকালে মরিল তোর ভাই || তোর ছোট বনি সাঙ্গা মানিল ধীবরে | আজি ইছা রাজা তুমি ঢেকুর ভিতরে || যার পিতা অকালে উদন বিনে মৈল | তার পুত্র এখন ঢেকুরে রাজা হৈল || ইছাই রুষিল রণে রক্ষা নাঞি আর | অকস্মাত দুবীরে বলিছে মার মার || পায়ে কাঁপে ধরণী ধরিতে ঢাল খাঁড়া | মার মার শবদ সঘনে মেলাপাড়া || হাতাহাতি দুরন্ত পড়িল হান কাট | খগমণি ভুজঙ্গে যেমত ঝুটপাট || উড়া পাক দেই রণে চাকের ভাঙুরি | সংগ্রাম বাজিল যেন শার্দূল কেশরী || উভ অসি হানিতে আগুন উঠে তায় | ঢালে ঢালে অনেক অনর্থ বয়্যা যায় || আথালি পাথালি চোট দুইজনে হানে | হান হান হাঁকুনি বিমুখ নাঞি মানে || ঢেকুরে বিপাক যুদ্ধ দেবাসুর দেখে | রথে যেন পন্ডিত কামিলা চিত্র লেখে || ইছাই রুষিল রণে গোয়ালানন্দন | ফলা অসি রাখিয়া ধরিল শরাসন || জলদগর্জনে বীর বলে হান হান | ধনুকে জুড়িল ইছা ঈশ্বরীর বাণ || ভবানীর বাণ হাথে বলে ডাক দিয়া | এই শরে যমঘরে দিব পাঠাইয়া || ব্রহ্মার শরণ নিলে রক্ষা নাঞি আর | এই বাণে অবশ্য বধিব অনিবার || বুক পাত্যা দিল তবে ডোমের নন্দন | ডাক দিয়া বলে শুন আমার বচন || আগু হয়্যা পাছুয়াই যদি নড়ে পা মাগু নয় লখিয়া ডোমনী মোর মা শুনিঞা ইছাই বাণ জুড়িল ধনুকে সন্ধান পুরিয়া মারে কালুডোমের বুকে দেবতা পালায় ডরে বিষ্ণু মঘবান লক্ষ্মণে রুষিল যেন রাবণের বাণ বাণ এড়্যা ইছাই বলিছে মার মার বাজিল কালুর বুকে পিঠে হৈল ফার অজ্ঞান হইয়া কালু লোটায় ধরণী কোলে নিল নফর ময়নার গুণমণি বিপদ সমুখে দেখি বলে সবিনয় আজি ইছা ঘোষ তোর রণে হৈল জয় কালি তোর সঙ্গে যুদ্ধ প্রত্যুষ বিহান আজি দেখ আমার বিপত্ত বিদ্যমান এত শুনি ইছা ঘোষ সত্ত্বর গমন রাম জিনি ঘরে যেন চলিল রাবণ গড়ের ভিতর গিয়া পূজে ভদ্রকালী যার পদ সেবিলে সম্পদ ঠাকুরালি হেথা কালু কোলে করি লাউসেন কান্দে শাখা সুখা তের দলুই বুক নাঞি বান্ধে মূর্ছিত হইল কালু ডোমের নন্দন শ্রীরামের বাণে যেন বালী অচেতন লাউসেন বলে ধর্ম রক্ষা কর মোরে দ্বিজ রূপরাম গান অনাদ্যের বরে || করুণা রাগ | কি ধন আনিলু ভাই কিবা লয়্যা যাব তোমা হেন মহাবীর কোথা গেলে পাব কান্দে লাউসেন ভাসে নয়নের জলে শ্রীরাম কান্দেন যেন ভাই করি কোলে রাবণের শক্তিশেল পড়িল লক্ষ্মণ সেইরূপ কান্দেন ময়নার তপোধন শাখা সুখা কান্দিছে বাপের মুখ চায়্যা তেরটি দলুই কান্দে ধরণী লোটায়্যা || ধর্ম ধর্ম বলি কালু ধর্মকে ধিয়ান | ঢেকুরের গড়ে বীর তেজিল পরাণ || আর নাঞি যাব রাজ্য ময়না অবনী | ঘরে কি বলিব গিয়া লখিয়া ডুমনী || তেরটি দলুই কান্দে চক্ষে জলধারা | বল বুদ্ধি বিদেশে সকলি হৈল হারা || গড়াগড়ি কান্দে সভে নাঞি বান্ধে বুক | শাখা সুখা কান্দিল বাপের চায়্যা মুখ || পিতা বিনে পুত্রের গলায় ছোন্ড কানি | এত কাল বিপদ সম্পদ নাঞি জানি || লাউসেন ধর্মরাজা কৈল সঙরণ | এইবার রক্ষা কর ঢেকুর ভুবন || ধর্মের মঙ্গল দ্বিজ রূপরাম গায় | ঢেকুর বিপাক বড় না দেখি উপায় || তিনবার ধর্মরাজ সঙরণ কৈল | অর্জুন সারথি ধর্ম দরশন দিল || পিতামহ সঙ্গতি সমুখে দরশন | সারি সারি চৌদিগে দান্ডাল্য দেবগণ || ধবল বরণে দেখা দিলা মায়াধর | লাউসেনে বলেন মাগিয়া লহ বর || . ****************** . ইছাইবধ পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
