রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
কর্ণসেন কান্দে আর রাণী রঞ্জাবতী |
লাউসেন বিদায় হৈল করিয়া প্রণতি ||
উদয় দিতে চলিল দুর্লভ সদাগর |
সঙ্গে নিল সামুল্যা বাইতি হরিহর ||
রাজার দরবারে গিয়া দিল দরশন |
জোহার করিল গিয়া রাজার চরণ ||
আস্য আস্য ভূপতি বলিল তিনবার |
মারণে মলিন মুখ চক্ষে জলধার ||
লাউসেন বলে রাজা অস্তগিরি যাই |
জনক জননী বন্দী আর ছেট ভাই ||
জাতি কুল জনক জননী ধন জন |
তোমার চরণে রায় কৈলু সমর্পণ ||
পশ্চিমউদয় দিতে যাই বিদায় হইয়া |
হেনকালে মহাপাত্র বলে ডাক দিয়া ||
উদয় পশ্চিমদিগে দিবে কোন দিনে |
অকালে যোগের বাক্য জানিব কেমনে ||
লিখ্যা পড়্যা রাজার দরবারে দেহ খত |
পরিণামে দেখ তবে হাকন্ডের পথ ||
মাতুলের বাক্য শুনি সহজে মলিন |
পশ্চিমউদয় কবে লিখ্যা দিল দিন ||
বৈশাখের তের দিনে অমাবস্যা তিথি |
অস্তগিরি পশ্চিম উদয় সেই রাতি ||
সাক্ষী হৈল যতেক রাজার সভাজন |
লাউসেন বিদায় হয়্যা করিল গমন ||
ধর্মের চরণযুগে করিয়া ভকতি |
দ্বিজ রূপরাম গান শুনিলে মুকতি ||
ময়না শহরে সেন দিল দরশন |
কালুবীরে ডাক দিয়া আনিল তখন ||
বচন বলিতে আইল ময়মার প্রজা |
মলিন বসন দেখে লাউসেন রাজা ||
লাউসেন বলে শুন কালুসিংহ ভাই |
তোমারে সঁপিয়া দেশ উদয় দিতে যাই ||
জাতি কুল সম্পদ সঁপিনু তোর করে |
এত বলি লাউসেন চলিয়া গেল ঘরে ||
ডাক দিয়া আনিল সামুলা নামে মাসী |
বলিতে লাগিল কিছু ধর্মের তপস্বী ||
কেমনে উদয় দিব নাহি জানি বিধি |
বিপত্ত সাগরে পার তুমি কর যদি ||
কারাগারে বন্ধনে রহিল বাপ মা |
এত বলি কান্দিয়া মাসীর ধরে পা |
সামুল্যা বলেন বাপু মনঃকথা নাঞি ||
সাত দিনে মানাইব শ্রীধর্ম গোসাঞি |
আদ্যের আমিনি আমি তোমার নিয়ড়ে ||
সাত জনমের কথা মোর মনে পড়ে |
অপূর্ব মুনির বর আমি জাতিস্মরা ||
প্রণাম করিতে পারি বরিষার ধারা |
আট দিনে হাকন্ডে পশ্চিম উদয় দিব ||
পূজা উপদেশ সব সেখানে বলিব |
চল চল হাকন্ড বিলম্ব অকারণ ||
অখনি সাজন কর ধর্মের গাজন ||
মাসীর বচন শুনি আনন্দ অন্তর |
বারটি ভকিতা তথা আইল সত্বর ||
শনিবারে গাজন করিল আরম্ভন |
সামুল্যা সন্ন্যাসী দ্বিজে করিল বরণ ||
পবিত্র হইয়া বৈসে কুল পুরোহিত |
আয়োজন আনে রাজা বেদের বিহিত ||
গাভী মনুরথ সঙ্গে আর ইছারাণা |
শঙ্খধ্বনি জয়ধ্বনি দক্ষিণ ময়না ||
শারী শুয়া সঙ্গে যার বচন মধুর |
আপনি ধরিল পাট ময়নার ঠাকুর ||
রাজ্যের সহিত রাজা ধরিল নিয়ম |
যাদব উদয় নহে পশ্চিম গগন ||
তারদ প্রভুর নামে দিব পুষ্পজল |
কলিযুগে জানিব ধর্মের বলাবল ||
ধর্মের নিয়মে থাকে চারি পাটরাণী |
অভেদ পুরুষ জায়া সব ঠাঞি জানি ||
কলিঙ্গা বলিল নাথ গোড়াইয়া যাব |
পশ্চিম উদয় গিয়া হাকন্ড দেখিব ||
ধর্মরাজ মানাইঞা দিব দশদিনে |
কেমনে উদয় দিবে আমার বিহনে ||
রাজা বলে পাটরাণী বাক্যে দিবে মন |
তুমি গেলে পশ্চিমউদয় নহে কদাচন ||
পরম সুন্দরা তুমি সাক্ষাত উর্বশী |
দরশনে দিবসে মলিন হবে শশী ||
রঘুনাথ দুঃখ পাইল সীতার কারণ |
তোমার সাক্ষাতে কি বলিব রামায়ণ ||
তুমি ঘরে ঠাকুরাণী রাণীর প্রধান |
প্রজার পালন কর পুত্রের সমান ||
দাসী জানি কানড়ারে সদা রাখ কাছে |
কহিনু মনের কথা তোর যেবা আছে ||
প্রতি মাসে মাসে লবে মায়ের তপাস |
দেশে যেন উদাসীন না পড়ে উপাস ||
ধন কড়ি সদনে হইও সাবধান |
বার মাস হয় যেন ভারথ পুরাণ ||
কানড়া সুন্দরী থাক বান্ধিয়া হেত্যার |
যম যেন এদেশে না করে অধিকার ||
মনে কিছু না করিহ রাণী চারিজন |
অবশ্য উদয় দিব দেব নিরঞ্জন ||
বচন বলিতে রাণী হইল বিদায় |
তরীবরে সাজ্যা সেন উদয় দিতে যায় ||
নৌকার উপরে লঞা করে দ্রব্যজাত |
হাকন্ড গমন হেতু সাজিল সংজাত ||
কালিনী গঙ্গার ঘাটে দিল দরশন |
তরীবর সাজিল নাবিক শতজন ||
হাকন্ড গমন হেতু নাএ দিল ভরা |
আতব তন্ডুল ধূপ ধুনা হাঁড়ি সরা ||
চামর চন্দন নেত রজত কাঞ্চন |
ধর্মপূজা হেতু রায় সাজে নানা ধন ||
সকল সংসার কান্দে লোটায়্যা অবনী |
বীর কালু কান্দে আর লখিয়া ডুমনী ||
লখ্যারে ইনাম দিল পদুমপুব়্যা শাড়ি |
কালুর মাথায় রাজা বান্ধিল পাগড়ি ||
লাউসেন বলে শুন কালুসিংহ দড় |
তোমারে সঁপিনু সাত ময়নার গড় ||
নিশিতে কোটাল হবে দিনে হবে রাজা |
পুত্রের সমান ভাই পালিবেক প্রজা ||
বিপত্ত সাগরে কালু তুমি হৈলে না |
আজি হৈতে বীর কালু তুমি বাপ মা  ||

.  ******************     

.                                                 
ঘোরবাদল পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
ঘোরবাদল পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
অঘোরবাদল পালা
পৃষ্ঠা -