| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| সামুল্যা বলেন বাপু শুন মন দিয়া | এখানে মরিল বনি তোমার লাগিয়া || শালে ভর দিতে বনি হৈল খানি খানি | পিতামহ সংহতি দেখিল চক্রপাণি || রন্ধন ভোজন কোথা চিড়া খন্ড খায় | রাজপুর রাখিয়া হার্মাদপুর পায় || দুই কুলে অনেক দেখিল অবতার | বাঘ মষি ভল্লুক কাননে একাকার || ছাড়িল বিজয়পুর হার্মাদের থানা | পক্ষের তরাসে রাজা বাজায় বাজনা || কামান গরজে মেঘ উত্কল বন্দুক | সাবধানে তরী বায় হইয়া ভুবুক || দারুণ জলের ঢেউ মলয় পর্বত | দিশারু মানুষ খাত্যে দিশা করে পথ || তিন দিন নাবিক কালিনী গঙ্গা বায় | সমুখে বিক্রমপুর দারকেশ্বর পায় || কৌতুকে চলিল বাহি নদী দারকেশ্বর | সমুখে কামালপুর রাখিল নিয়ড় || ঝোর ঝোর খানা কত থাকে ডানি বামে | ধর্মদহ নাবিক বাহিল তিন যামে || হাথে প্রাণ করিয়া বাহিল পীরদহ | এক দন্ড লাউসেন নাহি বলে রহ || ঝারখন্ড সমুখে বাহিল হীরাপাড়া | তরীবর চলিতে সঘনে শিঙ্গা কাড়া || ডাহিনে মনসাবাটী পীরের মোকাম | দয়াপুরে দেউলে দেখিল সীতারাম || আতাপুর দেউলে দেখিল দশভুজা | হনুমানদহে তবে দিল আদ্যপূজা || রাখিল তরণী গুহা সরণি সঞ্জম | বার দন্ডে পাইল রাজা সাগর সঙ্গম || সমুখে হারাল্য দিশা নাঞি দেখে কুল | দন্ডবত হৈল দহে দেখিয়া দেউল || সাগর সঙ্গমে সভে কৈল স্নানদান | সামুল্যা আমিনি কিছু বলে বিদ্যমান || কোন মহাতীর্থ এই কহিবে কথন | দব়্যায় দেউল বাছা দিল কোন জন || রাজা বলে মাসী গো বিলম্ব নাঞি সয় | পশ্চাত ইহার কথা কহিব নিশ্চয় || দিবানিশি জীবন জননীহেতু কান্দে | জনক রাখিয়া বন্দী কেবা বুক বান্ধে || পশ্চিম উদয় হৈলে পড়ি রামায়ণ | সগর ভূপতি ছিল অতি বিচক্ষণ || দশ মুখে মহিমা বলিতে নারি তার | ব্রহ্মশাপে মৈল ষাটি সহস্র কুমার || আগে পূজা দিব গিয়া হাকন্ড ভিতর | বলিব এ সব কথা যবে যাব ঘর || এত বলি আনন্দে চলিল তপোধন | অবিলম্বে হিজলী বন্দর দরশন || ডাহিনে মনোজপুর বামে সপ্তগ্রাম | দেখিয়া ত্রিবেণী ধারা করিল প্রণাম || দিবানিশি চলে ময়নার অধিকারী | ধর্মজয় ভকিতা বলিছে হরি হরি || আশে পাশে গ্রাম যত কত লব নাম | আম্বুয়া শহর পাল্য বেলি দুই যাম || এই ত গঙ্গার কুলে দিল দরশন | হবিষ্য করিতে হবে শাস্ত্রের লিখন || গঙ্গাজলে হবিষ্য করিলে ভাল হয় | দশ দিন উপবাসী রঞ্জার তনয় || মলিন হয়্যাছে মুখ মনে লাগে ব্যথা | হবিষ্য করহ বাপু না কর অন্যথা || গঙ্গাজলে হবিষ্য উচিত বড় হয় | এত শুনি লাউসেন রাম রাম কয় || আমিষ্য গঙ্গার জল গরুড় পুরাণে | ইহাতে হবিষ্য আমি করিব কেমনে || . ****************** . অঘোরবাদল পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
