রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
আশদের গাছে বেল জাম গাছে তাল |
দেশের যেমন আভা আছে সর্বকাল ||
চাঁপা গাছে ওড় ফুল সূর্যের উদয় |
সামুল্যা মাসীকে তবে লাউসেন কয় ||
কেমন দেশের কথা কহ আগো মাসী |
কতদিনে হব গিয়া হাকন্ড নিবাসী ||
দেখিয়া দেশের আভা প্রাণ উড়্যা যায় |
মা বাপ রহিল বন্দী না দেখি উপায় ||
এত শুনি সামুল্যা আমিনি কিছু বলে |
স্নান পূজা কর গিয়া হাকন্ডের জলে ||
হাকন্ড নিকট বটে আমি ভাল জানি |
সেইখানে দেখিবে ঠাকুর চক্রপাণি ||
তুমি মোর জীবনমরাল বাপধন |
একমনে দড়াইবে ধর্ম নিরঞ্জন ||
সাহস করিলে হয় সর্বঠাঞি জয় |
অবশ্য হইব বাছা পশ্চিম উদয় ||
শালে ভর দিল বনি তোমার কারণ |
দুই পর নৌকা বাহ পশ্চিমের গন ||
ডাহিনে অকুল নদী সেতুবন্ধ জল |
নৌকা ঠাট লঞা বাপু যায় রসাতল ||
শার্দূল কুরঙ্গ জয় খায় এক ঘাটে |
ডাক শুনি বিষম তামার হাঁড়ি ফাটে ||
নকুল ভুজঙ্গ বস্যা একুঠাঞি আছে |
লাউসেন শুধাইল সামুল্যার কাছে ||
সামুল্যা বলেন বাছা মনঃকথা নাঞি |
সমুখে হাকন্ড বটে যে করে গোসাঞি ||
সমুখে গম্ভীর নাদে বহিছে ত্রিধারা |
দরিয়ার মধ্যে দেখ ধর্মের দেহারা ||
মুনি সব তপস্যা করয়ে অতি দড় |
মকর কুম্ভীর ফিরে তমু নাঞি ডর ||
পশ্চিম দেশের ভাষা শুনি বিপরীত |
কর্মনাশা বামভাগে বহিল তুরিত ||
পীরের দরগা দেখে মক্কার নিশান |
বামদিগে হজরত রাখে বিদ্যমান ||
আশে পাশে বান্ধা পথ রায়টি পাথরে |
তিমির সমান সব দেখ্যা যায় দূরে ||
ধর্মদহ পার হৈতে বিলম্ব না সয় |
হাকন্ডের তীরে তরী চলিল নিশ্চয় ||
তরণীর পাশে পাশে ভাসে তিমিঙ্গিল |
অনেক দিবসে হৈল হাকন্ড দাখিল ||
অস্তগিরি হাকন্ড হইল দরশন |
দেখিল নদীর জল লোহিত বরণ ||
ধর্মজয় বলি উঠে ভকিতা সকল |
হাকন্ড ভুবন পাইল তরণী চপল ||
সামুল্যা বলেন বাপু শুন মন দিয়া |
হাকন্ড ভুবন সভে উত্তরিল সিয়া ||
পূরবে হাকন্ড ছিল বৈকুন্ঠ ভুবন |
এখন হয়্যাছে শুধু বাঁজি বেনাবন ||
লাউসেন বলে শুন ইছারাণা ভাই |
বন কাট্যা দূর কর আপদ বালাই ||
এত শুনি ইছারাণা নিল ফুলপান |
ধর্মের মঙ্গল দ্বিজ রূপরাম গান  ||

.  ******************     

|| অঘোরবাদল পালা সমাপ্ত ||

.                                                              এই পাতার উপরে . . .   


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
অঘোরবাদল পালা
পৃষ্ঠা -              
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
ঘোরবাদল পালার আগের পৃষ্ঠায় . . .