রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
অভয়া বলেন আগে শুন জাম্বুবতী  |
গায়ের গরবে পারা নাঞী দেখ
.                                  ক্ষিতি ||
নিরবধি তপ আমি করি এই ঘাটে |
দুকুল গঙ্গার ঘাট তোরে নাঞী আঁটে ||
পথ নাঞী দেখ নটী গায়ের গৌরবে |
দোচারিণী নটীর নাপান কলরবে ||
এই পথ রাখি নটী অন্য পথে চল |
জাম্বুবতী নটী শুনি হাসে খলখল ||
আপন গৌরবে পথ ছাড়ি দেহ বুড়ি |
বুড়া হৈলে বলবুদ্ধি সব হয় ভেড়ি ||
[ চক্ষে নাই দেখ বুড়ি নাই শুন কানে |
বুড়ির বড়াই বড় দেখি এই খানে ||
গলিতলোচন দুই মুখে নাই বাত |
চলে যেতে বল নাই খোলা পারা আঁত | ]
বুড়িকে দেখিয়া তবে জাম্বুবতী হাসে
ঝাঁপ দিয়া জলে পড়ে পদ্মফুল  ভাসে ||
চরণের জল লাগে অভয়ার গায় |
দেবী বলে অভিশাপ এহার উপায়  |
অভিশাপ দিল তোরে চল বসুমতী |
বুড়া দেখি হাসিলে পাইবে বুড়াপতি ||
মা বাপের ঘরে জন্ম পাবে বড় সুখ |
সাতজন্ম মরিলে দেখিবে পুত্রমুখ ||
অভিশাপ দিয়া দেবী গেলা অন্তরিক্ষে |
বুড়ি ছিল এই খানে আর নাঞী দেখে ||
ঘাটে বসি কান্দে নটী নাহি বান্ধে চুল |
লাভের কারণে আইলাম হারাইলাম
.                                        মূল ||
হায় হায় করি রামা কান্দে উভুরায় |
এই অপরাধে দিএ রামা কান্দে রাজ-গনে |
প্রবোধ-বচন বলে দুই এক জনে ||
কেবা দিল অভিশাপ কোথা গেল
.                                      বুড়ি |
নেচে গায়্যা উপায় করিব গে চল
.                                      কড়ি ||
[ অবিশাপ সোনার বরণ হৈল কালি |
কালকূট গরাসিল সময়ের বেলি || ]
নিজ ঘরে চল সভে অভরণ পরি |
ঘরে বসি নাসবেশ করিছে সুন্দরী ||
দর্পণ উজ্জ্বল করে সিন্দুরে মাজিয়া |
বত্রিশ দশন দেখে হাসিয়া হাসিয়া ||
[ বদন দেখিএ মনে কতখান করে |
কামরিপু মদন মোহিত এক শরে || ]
নটীর নাপান কথা সব কথায় হাসি |
সমুখে বেশের পেড়া এনে দিল দাসী ||
সোনার গিলিপে ছিল অপূর্ব্ব চিরুণী  |
কেশের মার্জ্জনা বেশ করিল আপনি ||
মল্লিকার মালা দিএ বান্ধিল লোটন |
বাদলে ময়ূর যেন ধরিল পেখম ||
ছকুড়ি চাঁপার ফুল মালতীর মালা |
মেঘের উপরে যেন চাঁদ করে আলা ||
নায়ক পাইএ ধর্ম্ম চিন্তিবে কল্যাণ |
ধর্ম্মের মঙ্গল দ্বিজ রূপরাম গান ||




                                               
স্থাপনা পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
||স্থাপনা পালা ||
পৃষ্ঠা                
স্থাপনা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা