রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
প্রশস্ত পাত্র করি               আপুনি হাথে ধরি
রঞ্জাকে করিল বরণ |
কনক সিঁতি শিরে             মঙ্গলসূত্র করে
বান্ধিল যত দ্বিজগণ ||
ব্রাহ্মণ যত জন                আশিষ ঘনে ঘন
যুবতি দিল জয় জয়
রঞ্জার বিদ্যমান               নিছায়ে গেলে পান
নয়নে সুরধুনী বয় ||
আনন্দে বেণু রাজা           মাতৃকা করে পূজা
ঘৃতে দিল বসুধারা |
নান্দিমুখ আদি                করিল যথাবিধি
হইল শুভকার্য্য ত্বরা ||
সফল বিধি কিবা              রঞ্জার আজি বিভা
আনন্দে নাচে মহাশয় ||
মঞ্জুরা পাটরাণী               আয়্য-সোহা আনি
সভে মেলি জল সয় ||
যুবতি যত জনা               বরণ কাঁচ-সোনা
জল সহিবারে যান |
মউরভট্ট-পদ-                 ভাবনা বিশারদ
শ্রীযুত রূপরাম গান ||


ঘরে ঘরে জল সহে মঞ্জুরা সুন্দরী |
আয়্যগণ সঙ্গে যায় মদনা মন্দরী ||
পায় পায় মরালগামিনী মন্দ যান |
বিবাহের বাদ্যে বড় মায়্যার নাপান ||
ভানুমতী পরমসুন্দরী রাজরাণী |
সাত ঘরে সুন্দরী সহিয়া আনে পানি ||
সুরঙ্গ সিন্দুর ভালে দু-যামের রবি |
মায়্যার গরব বড় বরুণের ছবি ||
ছ-কুড়ি বদনে গুয়া জল এক ঝারি |
অধরে বসন দিয়া হাসে কোন নারী ||
কার গায়ে কেহ পড়ে নাপান করিয়া |
বিনোদ পাটের শাড়ি যায় লোটাইয়া ||
সাত ঘরে সুন্দরী সহিয়া আনে জল |
ঝারি পুব়্যা রাখে জল দিয়া পাঁচ ফল ||
সাত আয়্য পাঠাইল কুমারের বাড়ি |
মাথায় বহিয়া আনে সুমঙ্গল হাঁড়ি ||
আনিল গোমুন্ড হাড়ি কাপাস-বাড়ি হৈতে |
চারি আয়্য জড় হয়্যা আঙ্গিনাতে পোতে ||
আয়্য দিল ঔষধ গুবাক তিন কুড়ি |
তাহার উপরে রাখে গামারের পিড়ি ||
আপনি মুঞ্জরা সাজে বরণের ডালা |
ঔষধ করিতে চায় ছামুনির বেলা ||
হাত-পেড়ি আন্যা দিল মুঞ্জরার চেড়ি |
গণ্যা গণ্যা বারি করে ঔষধের বড়ি ||
আশ্বিন পূজার যোগে তুলেছে কাজল |
যুবতিলোচনে দিলে পুরুষ পাগল ||
ভেঁটু খই ভাজ্যাছিল উপরাগ দিনে |
করবীর ছড়ি মূল আছে তার সনে ||
বাসরে খাওতে চায় গুয়া পান দিয়া |
সারাদিন থাকিব রঞ্জার মুখ চায়্যা ||
রচিল অশ্বদ-পাতে বিশাশয় খিলি |
কাচনির শিকড়ে সরিষা দিল গুলি ||
চন্দনে সারিয়া তোলে শজারুর কাঁটা |
বরের কপালে দিতে চাহে চিটে কোটা ||
চালু গুড় মিশাইয়া তুল্যা রাখে চালে |
অধর জুখিতে চাহে বরণের কালে ||
সজল প্রদীপ পড়া সকল সহিতে |
সাজন করিল সাথে ডানি সুতা তিতে ||
হরষিত সভাজন আনন্দিত মনে |
হেথা অধিবাস করে রায় কর্ণসেনে ||
মাথে দিল মুকুট মঙ্গলসূত্র করে |
পরম কৌতুকে গেলা রাজার মন্দিরে ||
মহাকুল ব্রাহ্মণ বস্যাছে সর্ব্বজন |
গঙ্গাজল চামর সহিত বিচক্ষণ ||
রায় কর্ণসেন গিয়া দরশন দিল |
দানপতি হাথে ধরি গৌরব করিল ||
অর্চ্চনা করিল আগে হাথে জল দিয়া |
অঙ্গুরি বসন মাল্য চন্দন লইয়া ||
পরম হরিষে আগে আয়্য-সোহ গণ |
বিরলে আনিয়া বর করিল বরণ ||
আয়্য-সয়্যগণ লয়ে সুন্দরী মুঞ্জরা |
বরের সমুখে গিয়া দিল জলঝারা ||
প্রদিক্ষণ আয়্য-সহ করে সাতবার |
বর দেখ্যা কেহ বলে বয়স আপার ||
সমুখে ধরিল দাসী ঔষধের ডালা |
নিছায়্যা পেলিল পান গলে দিল মালা ||
কপালে চন্দন দেই পায়ে ঢালে দই |
ছোট জুখি উড়াইল ভেঁটু ভাজা খই ||
ঔষধ কাজল দিল চরণে গোমুড়া |
চালে হৈতে পেল্যা কেহ মারে চালু গুড়া ||
মাণিকবসন পাটে বসে রঞ্জাবতী |
চারি দিগে [  জ্বলা  ] চারি রতনের বাতি ||
সমুখেতে অন্তস্পট ঘুচাইল সমুখে সদয় |
বদল করিতে মালা কোন নারী কয় ||
বদল করিল মালা দুজনে ছামনি |
চারি চক্ষে চাওচাই পড়ে জয়ধ্বনি ||
বর দেখ্যা আয়্য সব করে ঠারাঠারি |
বুড়া বরে সাজে কিবা এমন সুন্দরী ||
অনাদ্যের পদরেণু ভরসা কেবল |
দ্বিজ রূপরাম গায় ধর্ম্মের মঙ্গল ||

.   


                                           
রঞ্জার বিবাহ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
||  রঞ্জার বিবাহ পালা  ||
পৃষ্ঠা                 
রঞ্জার বিবাহ পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকুর পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা