| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| মথুরা নগরে ছিল মহারাজা কংস | বিনাশ করিল যেন দৈবকীর বংশ || রঞ্জাবতী বনি মোর জীয়ন্তে মরিল | বনি প্রতি হিয়া যেন পাষাণে বান্ধিল || মনে তাপ দুঃখ করে অশেষ উপায় | এইরূপে অনেক দিবস বয়ে যায় || রাজ্যের পালন রাজা করে একমন | রাজা পাত্র সমান অবনী যশোধন || ময়না নগরে তথা কর্ণসেন রায় | বড় সুখে রাজ্য করে দুখ নাই পায় || রঞ্জার সহিত পাশা খেলে নিরবধি | মুখে মুখে পান করে কত সুধানিধি || কলানিধি নৌতন নাড়িয়া ( ? ) মুখে আভা | কানমুড়া কবরী কনকে নাঞী শোভা || অঞ্জলি করিয়া রূপে মাপ্যা নিতে পারি | ঘর আলো করিয়াছে রঞ্জা বিদ্যাধরী || সুখে বৈসে ভ্রমর পায়্যা পদ্মগন্ধ | কালকুটি কাজল বরণ মকরন্দ || রঞ্জাবতী বলে রায় শুন মনকথা | ছ-মাসের গনে আমি পোহাইলাঙ সুতা || জনক জননী মোর না করে তলাস | কোন দোষে ভাই মোর হৈল নৈরাশ || অনাদ্যের পদরেণু ভরসা কেবল | দ্বিজ রূপরাম গান ধর্ম্মের মঙ্গল || গউড় সহরে রায় যাহ নৃপবর | সম্ভাষ করিতে চল রায় গৌড়েশ্বর || অমূল্য রতন নেহ বসন ভূষণ | নানা ধনে ভূষিত করিবে সম্ভাষণ || এতদিন মনে নাই ভূপতি সম্ভাষ | সভা মাঝে লোক পাছে করে উপহাস || পথে হৈতে রমতির নিবে সমাচার | কেমনে আছেন ভাই মা বাপ আমার || কহিল সুন্দরী কিবা আর সুবচন | কর্ণসেন যাত্রা করে গৌড় ভুবন || রাজ-ভোট নিল বস্ত্র রতন মানিক | অভরণ টাকা কড়ি বসন অধিক || চিনি চাঁপাকলা নাড়ু নিল দশ ভার | পাঁচ রসে পরিপাটি পাঁচ উপহার || বাঙন নারিকেল নিল কান্দি-বান্ধা গুয়া | তিন ভার খাসা দই এক ভার চুয়া || নফর চাকর নিল মনে আনন্দিত | চলিল রায়ের সঙ্গে সভাই তুরিত || গৌড় সহরে যাত্যে বাড়াইল পা | সুখাসনে কর্ণসেন হেলাইল গা || গৌড় সহরে রাজা করিল গমন | আগে পিছে নফর চলিল শত জন || হাতে সন বত্সর বেবাক নিল কড়ি | নানা ধনে ভার বোঝা সাজে উট-গাড়ী || বই হইল ময়না পাব়্যায় কাল্যা-ঘাই | পদুমার বিলে পড়ে টমকে তেঘাই || পাছুআন করে রায় গড় মন্দারন | রাঙ্গামেট্যা রাখিয়া দাখিল উচালন || রাখিল মোগলমারি বারবকপুর | কহিতে বলিতে পাছে বয়্যা গেল দূর || রাজঘাটে পার হৈল পাছু দামূদর | বাঁকা নদী বর্দ্ধমান রাখে লঘুতর || পশ্চাৎ করিল সেন কর্জ্জনা সরাই | কালুরচক এড়াইল মঙ্গলকোট পাই || তারাদীঘি পশ্চাৎ করি বাহাদুরপুর | বালিঘাটা রমতি রাখিয়া গেল দূর || গৌড় সহরে গিয়া দিল দরশন | পড়িল টমক কাড়া পড়ে ঘনে ঘন || বার দিয়া বস্যাছে ভূপতি গৌড়েশ্বর | দক্ষিণে পন্ডিতঘটা বামে মন্ত্রিবর || চারিদিকে বস্যা আছে নব লক্ষ দল | বার ভঊঞা বস্যাছে বাহত্তরি মন্ডল || পাটে-ভোটে বস্যাছে পন্ডিত বিশাশয় | সমুখে বসিয়া কেহ কৃষ্ণকথা কয় || সমুখে [ লইয়া ] পাত্র কাগজের গড়া | রাজা সনে কথা কয় দিয়ে হাতনাড়া || অনদ্যের মায়া কহন্ নাহি যায় | ধর্ম্মের মঙ্গল দ্বিজ রূপরাম গায় || কৃষ্ণকথা শোনে কেহ কালিয়দমন | পাঠক পূরাণ পড়ে শোনে সর্ব্বজন || রাজসভা সুন্দর আনন্দে হরষিত | হেনকালে কর্ণসেন হৈল উপনীত || ভেট দিয়া সম্ভাষ করিল নৃপমণি | দরবার সহিত রাজা উঠিল আপুনি || ধরাধরি কোল দিল রায় কর্ণসেনে | বড় সুখ পাইলাম তব দরশনে || . রঞ্জার বিবাহ পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
