রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
বিনয়বচন বলে টানাটানি করে |
আমার সমুখে বৈস পালঙ্কের উপরে ||
ঘর বাড়ী তোমার যতেক মালমার্ত্তা |
যুবতী সহিত বুড়া যোড়ে নানা কথা ||
শঙ্খ আছে সুন্দর উপরে কেন টেড়ি |
বাজুবন্দ গড়াতে ভান্ডারে নাঞী কড়ি ||
পঞ্চাশ মোহর রানী হাথে হাথে নেও |
পানগুয়া সাজিয়া আপনি হাথে দেও ||
এত বলি হাথে ধরি কাছে বসাইল |
গন্ধফুল পায়্যা যেন ভ্রমর মাতিল ||
মুখে মুখে যুগলে যুগলে দুইজন |
রতিসুখ বিলাস করিল একমন ||
কালঘামে ছারখার সীঁথার সিন্দুর |
কানের নিকটে বাজে পায়ের নূপুর ||
মরমে পাইল ব্যথা রাণী রঞ্জাবতী |
অনুচিত বিরলে বঞ্চেন সুখে রতি ||
পারি নাঞী রঞ্জাবতী বলে তিন বার |
কাঁচলি হইল দূর ছিঁড়ে গেল হার ||
মদন বসন্ত হৈল বৈকুন্ঠে বিদায় |
পতি সঙ্গে রঞ্জাবতী বাসরে ঘুমায় ||
বাসঘরে রাজা রানী রহিল শয়ন |
বৈকুন্ঠে বসিয়া দেখে প্রভু নিরঞ্জন ||
রামরাত্রি পোহাইল কোকিল কাড়ে রা |
শয়ন তুলিয়া কর্ণসেন তুলে গা ||
ঝারি হাথে কর্ণসেন করিল পয়ান |
বাহির দলজে বৈসে করিয়া দেত্তান ||
বাসঘর রঞ্জাবতী নিদ্রায় অচেতন |
শিয়রে বসিয়া দাসী চিত্তান তখন ||
ঘন ঘন বলে গা তোল ঠাকুরাণী |
চারি দন্ড বেলা হৈল মুখে দেও পানি ||
এত শুনি রঞ্জাবতী অনুহিত হয়্যা |
স্নান করিবারে যান ঈষৎ হাসিয়া ||
তৈল আমলকী নিল কল্যাণী মানিকী |
কালিনী গঙ্গার ঘাটে গেল চন্দ্রমুখী  ||
পাথরে বসিয়া করে অঙ্গের মার্জ্জনা |
সমহিত সুন্দরী মাজিল রূপা সোনা ||
স্নান করে রঞ্জাবতী চারি পানে চায় |
বৈকুন্ঠে বসিয়া ধর্ম্ম দেখিবারে পায়  ||
ঠাকুর বলেন শুন যত দেবগণ  |
রঞ্জাবতীর গর্ভে জন্ম নিব কোন জন  ||
পশ্চিম উদয় দিতে আছে কাহার শকতি |
অংশ-অবতারে কেবা যাব বসুমতী  ||
এক দন্ড এহার বিলম্ব নাহি সয় |
কলিযুগে দিতে চায় পশ্চিম-উদয় ||
ধর্ম্ম বলি কলিযুগে না আনিল জীব |
কত আর উদ্ধার করিব সদাশিব ||
রাম-নামে পাতকী কতেক হৈল পার |
তথাপি না হৈল ধর্ম্ম-পূজার প্রচার ||
এত যদি বলিল আপনি ধর্ম্মরায় |
আচম্বিতে চিন্তা গুরু দেবতা-সভায়  ||
সহস্রলোচনে বলে বিধাতার কানে |
এসব ধর্ম্মের খেলা এহা কেবা জানে ||
অবনী আসিতে সভে শঙ্কা করে মনে |
অশেষ পাতক গুরু সত্তাল ভুবনে ||
এত শুনি শঙ্কর চিন্তিল অসম্ভব |
হেটমুখে সেখানে দেবতা থাকে সব ||
উলুক বলেন গোসাঞী শুন মন দিয়া |
কশ্যপ-নন্দন মহী দেহ পাঠাইয়া ||
ব্রহ্মার শকতি নাহি পশ্চিম-উদয় দিতে |
লাল্বাদিত্য যাবেক অবনী জন্ম নিতে ||
মহামুনি রঞ্জার জঠরে জন্ম নিব |
জগতে জন্মিলে সেই পশ্চিম-উদয় দিব ||
সে দিব পশ্চিম-উদয় হাকন্ডে ভিতর |
কলিযুগে পূজা তুমি পাবে প্রতি-ঘর ||
এত বলি আনে কথা কশ্যপ-তনয় |
তুমি দিবে কলিযুগে পশ্চিম-উদয় ||
এত শুনি জীবন তেজিল গঙ্গাজলে |
শুভক্ষণে যাত্রা করে সয়াল মন্ডলে ||
ছোট নারিকলে তার রাখিল জীবন |
দুই নারিকেল হাতে নিল নারায়ণ ||
হনুমানে তখন বলে ডাকিয়া |
রঞ্জাবতী স্নান করে ঐ দেখ চায়্যা ||
রঞ্জাবতী বিশেষ আমার ব্রতদাসী |
তুমি চল মরতে সসাক্ষ্য ( ?  ) ভালবাসি ||
ভাসাইবে নারিকেল রঞ্জাবতীর কাছে |
এতে বংশ জন্মিব ললাটে লেখা আছে ||
এত শুনি হনুমান করিল পয়ান  |
ভাসাইল নারিকেল রঞ্জা বিদ্যমান ||
উজান ভাসিয়া যায় দুই নারিকেল |
রঞ্জাবতী রানী দেখি হাসে খল খল ||
আপুনি তো রানী দুই নারিকেল ধরে |
ডুব দিতে উলট-কমল পাইল করে ||
বড় নারিকেল ভাঙ্গ্যা সূর্য্য-অর্ঘ্য দিল  |
ছোট নারিকেল রামা আপুনি খাইল  ||
গর্ভবাসে জন্ম নিল কশ্যপ কুমার  |
মরমে মোহিত হৈল ময়না নগর ||
আনন্দ মজিল লোক অবতার-ভাবে |
জমহিত ( ?  ) কমল সঞ্চয় হৈল যবে ||
রানী রঞ্জাবতী গেল আপনার ঘর  |
দ্বিজ রূপরাম গান বাঁকুড়া রায়ের বর ||

তবে যদি জন্ম নিল কশ্যপনন্দন  |
আনন্দিত হইল যতেক দেবগণ  ||
প্রথম মাসের গর্ভ হয় কিনা হয়  |
জগত যুগল মাসে কানাকানি কয়  ||
তিন মাসে চুয়াইল নৌতন জীবন  |
চারি মাসে নাহি চলে দুখানি চরণ ||
অঙ্গনা-সমাজে রঞ্জা মাথা করে হেট  |
হাত বুলাইয়া দেখে কেহ বলে পেট ||
গর্ভ-হেতু রূপ বাড়ে দিবসে দিবসে |
পঞ্চামৃত রঞ্জাবতী খাইল পঞ্চ মাসে ||
কর্ণসেন বলে রানী তুমি মোর প্রাণ |




.                                             
লাউসেন-জন্ম পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
রূপরামের ধর্ম্মমঙ্গল
||   লাউসেন-জন্ম পালা ||
পৃষ্ঠা                     
লাউসেন-জন্ম পালার আগের পৃষ্ঠায় . . .