রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
নিশ্চয় পাইলাম সেইখানে |
তবে মিছে কৈলে দয়া                  বুঝিতে নারিনু মায়া
এমন বলিয়া কেবা জানে ||
আচম্বিতে মৈল্য পতি                   পরকালে নাই গতি
কহ সখী কি হবে উপায় |
বলে রামা হরি হরি                     বিষ আন খেয়্যা মরি
এত দুঃখ সহা নাঞী যায় ||
ই হেন সোনার বেশ                    এত দিনে হইল শেষ
হায় হায় দৈব নিদারুণ  |
ফুরাইল মনের সাধ                     খসাল খোঁপার জাদ
মনে জ্বলে জ্বলন্ত আগুন  ||
চাঁদের উদয় হৈতে                      রাহু গরাসিল পথে
ইহার উপায় নাঞী দেখি |
স্বামী নাই কথা কয়                      ঐমনি শয়নে রয়
সত্যভাব বল দুই সখী  ||
চারি দন্ড রঞ্জাবতী                       আকুল হইয়া মতি
ধর্ম্ম ধর্ম্ম করে স্মঙরণ |
ধর্ম্মের আদেশ পান                      দ্বিজ রূপরাম গান
সর্ব্বকাল সখা নিরঞ্জন ||

তবে রঞ্জাবতী করে ধর্ম্ম-সঙরণ |
হেনকালে বৈকুন্ঠে জানিলা নিরঞ্জন ||
মায়ামোহে মদনে বলেন মায়াধর |
এক দন্ড যাহ বাছা ময়না নগর  ||
রঞ্জাবতীর বাসঘরে হবে অধিষ্ঠান |
কর্ণসেন বুড়া রাজা সুখে ঘুম যান ||
ধরণীমন্ডলে পূজা নিব এক বার  |
তুমি মনে করিলে অবশ্য হব পার ||
এত শুনি মদন নিলেক মোহবাণ |
রতি সঙ্গে কৌতুকে রঞ্জার ঘর যান ||
প্রধান বসন্ত ঋতু আগে আগে যায় |
কোকিলী উগরে মধু অলি গীত গায়  ||
বাম দিগে শরৎ শিশির যায় সাথে |
মদন সভার মাঝে ফুলবাণ হাথে ||
সন্নিধানে রতি যায় হাথে পদ্মফুল  |
কুসুমসৌরভে মুগ্ধ হয় অলিকুল  ||
ময়না নগরে গিয়া দিল দরশন |
আমোহিত মোহিত ময়না সর্ব্বজন ||
বাসঘরে মদন দিলেন দরশন |
বাসগরে দেখিল সাক্ষাৎ বৃন্দাবন ||
কাচ হল্য কাঞ্চন কাঞ্চন হল্য কাচ |
বসন্তের বাতাসে রাতুল সব গাছ ||
ভ্রমর উগারে সুধা কোকিলীর রব |
বসন্তের বাতাসে আকুল হল্য সব ||
দেখাদেখি মদন রঞ্জার ঘর যায়  |
পরশ করিল গিয়া বুড়া রাজার গায়  ||
মনোজ আলসে যদি বাতাস বাজিল |
ঘুম হতে বুড়া রাজা উঠিয়া বসিল ||
উঠিয়া বসিতে রাজা নেহালে বাসর  |
বয়স তরঙ্গ যেন বাইশ বত্সর ||
চারি পানে চায় রাজা চঞ্চল তরঙ্গ |
অবতার মনে মনে মনোজ-মাতঙ্গ ||
কামেতে মাতল হয়্যা সকরুণে কয়  |
আনন্দে ভাসিল রানী হেটমুখ রয়  ||
বুড়া রাজা কর্ণসেন করেন মিনতি |
এতক্ষণ তাম্বুল না দেও রঞ্জাবতী  ||
এতক্ষণ এসেছ না কও কেন কথা |
নৌতযৌবনী তুমি কনকের লতা ||
রসবাণী উপলক্ষ্ আগু হয়্যা বসে |
লাজ কব়্যা রঞ্জাবতী পাছু হয় এসে ||
বিশেষে তরঙ্গ বড় পুরুষের মন |
দেখি দারা-মুখশশী উথলে মদন ||
কাকুতি মিনতি রাজা করে বারেবার |
আলিঙ্গন দিয়া প্রাণ রাখহ আমার ||
হানিল মদন-বাণ নয়নের কোণে |
মরমে বাজিল বাণ জীবনের সনে ||
তোমা দরশনে আমি হয়্যাছি অজ্ঞান  |
মুখে মুখে মরমে করিব মধুপান ||
এত বলি হাথে ধব়্যা কর টানাটানি |
দেখিতে দেখিতে দেই পয়োধরে পাণি  ||
উতারিয়া কাঞ্চনকাঁচলি কুচে ধরে |
অবশ হইয়া রাজা নানা মায়া করে ||
আলিঙ্গন দেহ রানী কালি দিব চুড়ি |
শঙ্খের উপরে দিব বাজুবন্ধ বেড়ি ||
এই কথা কহিতে বদনে চুম্ব দিল  |
পদ্মফুলে মধু পায়্যা ভ্রমরা মাতিল  ||
রাজা রানী আবেশে আনন্দে অবশিলা |
কিশোরী সহিত যেন কিশোরের খেলা ||
বুকে বুকে মুখে মুখে জঘনে জঘন |
বিরহিণী-বিরহীরমণ অতি রণ  ||
রাজা রানী দুজনে শয্যায় গড়াগড়ি |
লজ্জা পায়্যা দুয়ারী পালায় দুই চেড়ী ||
আই মা বলিয়া দাসী আড়ালে লুকায়  |
বিভুক্ষিত হরি যেন হরিণীরে পায়  ||
চঞ্চল কুন্তলপাশ ফেরাফেরি বাহু |
শরতের চাঁদ যেন গরাসিল রাহু ||
কাল-ঘামে ভেসে গেল কাজল সিন্দুর  |
রাজার কানেতে বাজে রানীর নূপুর ||
নাসবেশ ভূষণ বসন উলসিত  |
পরিহাস রঞ্জাবতী বলে বিপরীত ||
পরাজয় বাক্য বলি পায়ে গড় করি |
পরাক্রম দুরন্ত পরাণে পাছে মরি ||
কুলবতী বলে কত কল্পনাবচন |
কোলে কব়্যা ঐমনি রয়্যাছে প্রাণধন ||
রতিসুখ দুইজনে আনন্দে করিল  |
অরুণ-উদয় কালে উঠিয়া বসিল  ||
রামরাত্রি পোহাইল কোকিলের রা  |
শয়ন ত্যজিয়া কর্ণসেন তোলে গা ||
পঞ্চকন্যা স্মরণ করিল একমতি  |
রাত্রিবাস এড়াইয়া পরে দিব্যধুতি ||
ঝারি হাথে কর্ণসেন করিল পয়ান  |
বাহির দলজে বস্যা করিল দেয়ান  ||
সারিল ঘরের পাটি কত শত দাসী  |
বাসঘরে নিদ্রা যায় পরমরূপসী  ||
কল্যাণী মানিকী দাসী বসিয়া শিয়রে |
পানের বাটা জলের ঝারি দুজনার করে ||
ঘনে বলে গা তোল গা তোল ঠাকুরাণী |
চারি দন্ড বেলা হল্য মুখে দেহ পানি ||
পান খাও মলিন হয়্যাছে চাঁদমুখ  |
চরণে ধরিয়া দাসী বলিছে কৌতুক ||
এত শুনি সুন্দরী সত্বরে তোলে গা |
রাম কৃষ্ণ বলিয়া দুয়ারে দিল পা ||
দাসীকে বলিল স্নান করিব সকাল  |
তৈল আমলকী চুয়া নিলেক রসাল ||




.                                             
লাউসেন-জন্ম পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লাউসেন-জন্ম পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
||   লাউসেন-জন্ম পালা ||
পৃষ্ঠা