রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
গঙ্গাস্নান করিয়া অর্ধেক পুণ্য নেও ||
বেউশ্যা পরশে পাপ না যায় খন্ডন |
দেখিলে অনেক ফল মুনির লিখন ||
পথ ছাড় সুরীক্ষা অনর্থ বাড়ে পথে |
দন্তে তৃণ কব়্যা কয় ময়নার নাথে ||
বিনয় বচনে সেন করেন মিনতি |
তুমি হৈলে সুরীক্ষা জননী রঞ্জাবতী ||
নাগর সংহতি লয়্যা নিকেতনে যা |
তোমারে দেখিনু যেন রঞ্জাবতী মা ||
এত বলি গোউড় চলিল দুই ভাই |
সুরীক্ষা সমস্যা হেতু দিলেক দোহাই ||
আসর সহিত ধর্ম হবে বরদায় |
রূপরাম ফকির ধর্মের গীত গায় ||

একমনে শুন সভে ধর্ম-সংকীর্তন |
শ্রবণে কলুষ নাশ মোক্ষের কারণ ||
শ্রীধর্মপদারবিন্দে যার থাকে মন |
ধর্ম অর্থ কাম মোক্ষ পায় সেইজন ||
শুন রাজা লাউসেন ধর্মের সেবক |
অবশ্য কহিয়া দিবে যুবতী-শোলক ||
সুরীক্ষা সুন্দরী বলে শুন তপোধন |
সমস্যা বলিলে রায় ছাড়্যা দিব গন ||
কর্পূর বলেন শুন ময়নার রায় |
যুবতীর সমস্যা কহিব কোন দায় ||
কহ নটী কেমন সমস্যা আগে শুনি |
এত শুনি সুরীক্ষা কহিল জোড়পাণি ||
সমস্যা বলিব আগে সত্য কর রায় |
কাহার কি শাস্তি হব শোলকের দায় ||
সত্য কর সুরীক্ষা পাবকে দিয়া ঘি |
সমস্যা কহিলে নটী তোর শাস্তি কি ||
তুমি রাজা কহিলে কাটিবে নাক কান |
পরিপূর্ণ লোটন কাটিবে সাবধান ||
না পারিলে তুমি আমি কোন শাস্তি করি |
এত শুনি বলেন ময়নার অধিকারী ||
আমি যদি সমস্যা বলিতে নাই পারি |
তোর হাথে পরশ করিব তবে বারি ||
নিশিযোগে তুমি গিয়া করিবে রন্ধন |
তোমার স্বহস্তে নটী করিব ভোজন ||
এই সত্য করি নটী তোমার সাক্ষাত |
রন্ধন করিবে তুমি আমি খাব ভাত ||
যামিনী প্রভাত হৈলে অন্ন নাই খাব |
আপনার হুকুমে গোউড় চলি যাব ||
সুরীক্ষা লাউসেনে হৈল প্রতিজ্ঞা বিষয় |
অনুহিত খিন্ন ভাষা বিপর্যিত হয় ||
গঙ্গাজল তুলসী তুলিয়া নিল হাথে |
লাউসেন সত্য করে সুরীক্ষা সাক্ষাতে ||
সত্য সত্য ব্রহ্মসত্য ইথে নাই আন |
এ সত্য নড়িলে হব নরকে পয়ান ||
বসুমতী শস্য হরে কপিলা হবে ক্ষীর |
ব্রাহ্মণেতে বেদ হরে মেঘে হরে নীর ||
এই সত্য কব়্যা যদি এড়াইয়া যাই |
খড়োতে কাটিয়া গাভী গঙ্গাতে ভাসাই ||
সত্যবন্দী হইল ময়নার তপোধন |
জোড় হাথে সুরীক্ষা রহিল অনুক্ষণ ||
লাউসেন বলে শুন সুরীক্ষা সুন্দরী |
তুমি সত্য কর লয়্যা জাহ্নবীর বারি ||
সুরীক্ষা বলেন সত্য না করিব দূর |
এহাতে প্রমাণ থাকু শ্রীধর্মঠাকুর ||
সত্য করে সুরীক্ষা সূর্যের পানে চায়্যা |
সমস্যা বলেন নটী ধর্মসাক্ষী থুয়্যা ||
লাউসেন বলেন কর্পূর ছোট ভাই |
কয়্যা দিয়া সমস্যা গোউড় চল যাই ||
বচন বলিতে মাত্র বিলম্ব হইল |
জয় দূর্গা বলিয়া সমস্যা উচ্চারিল ||
কাঙুরের কামিখ্যা কামিনী রূপে আইসে |
সর্বাঙ্গ থাকিতে নারীর ধাউত কোথা বৈসে ||
এই কথা বলহ ময়নার তপোধন |
তবে সে যাইতে দিব গৌড় ভুবন ||
এত শুনি লাউসেন কর্পূর পানে চায় |
বিষম সমস্যা শুনি কি হবে উপায় ||
মহীলতা সমান হইল দুই ভাই |
কর্পূর বলেন বাম হইলা গোসাই ||
মনে মনে লাউসেন করেন বিচার |
ভুত ভবিষ্যতি গণে কর্পূরকুমার ||
অমর জুমর করি নৈষধ বাখানে |
মেঘমালা কাব্যকলা দেখে লাউসেনে ||
তত্বটীকা কারক দেখিল ব্যোপদেব |
মার্কন্ডেয় পুরাণ বাল্মীকি জয়দেব ||
ভারত পুরাণ রায় বিচারে বিস্তর
সশঙ্ক গণিল মনে কর্পূর পাতর ||
দুই ভাই ছয় দন্ড হেঁটমাথা হয়্যা |
না পারে বলিতে ধাউত ভাবেন বসিয়া ||
নারিল বলিতে ধাউত ময়নার রায় |
কর্পূর বলেন দাদা কি হবে উপায় ||
বিষম সমস্যা হৈল অরাতিতে রাতি |
অনুবন্ধ দুভাই চিন্তিত মহামতি ||
ধর্মের আজ্ঞায় ধর্মের দাস গায় |
আসর সহিত প্রভু হবে বরদায় ||

কর্পূর বলেন দাদা মজিল সকল |
হুতাসে মলিন হৈল বদন কমল ||
বলিবারে নারিল সমস্যা পরাপর |
সেকালে আসিতে মানা করিল বিস্তর ||
দুই ভাই বিরলে করেন কানাকানি |
পালাতে গোউড় চায় না পায়  সরণি ||
ছকুড়ি নাগরে নটী বলে আঁখি ঠারে |
অবিলম্বে ধব়্যা দেহ এ দুই নাগরে ||
বচন বলিতে মাত্র বিলম্ব হইল |
লাউসেন কর্পূরে ধব়্যা গোলাহাটে নিল ||
বেউশ্যা ভবনে গিয়া দিল দরশন |
যুগল দান্ডুকা পায় করিল বন্ধন ||
গোলাহাটে বন্ধনে রহিল সদাগর |
দ্বিজ রূপরাম গান ধর্মের কিঙ্কর ||

কারাগারে বন্ধন হইল দুই ভাই |
মনে করে গোলাহাটে জন্মিল বালাই ||
কর্পূর পাতর ছাড়ে জীবনের আশ |
কেমনে হইল দাদা এহি সর্বনাশ ||
মনে করে আগুনে বলিল ভুজঙ্গিনী |
কাচের বদলে হারা হৈল চিন্তামণি ||
ছকুড়ি নাগর তারা অজা মেঘ হয়্যা |
লাউসেন কর্পূর কাছে রহিল বেড়িয়া ||
প্রথম লাবণ্য বেশ চাঁপারুচি গা |
ওষধের গুণে কার মুখে নাই রা ||
লাউসেন কর্পূর যত করিল জিজ্ঞাসা
কার মুখে নাই সরে সুমধুর ভাষা ||

.      ******************      

.                                                   
গোলাহাট পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
গোলাহাট পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
গোলাহাট পালা
পৃষ্ঠা -