রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
বিষম আরতি দিল ময়নার রায় ||
অনুবন্ধ বচন কেমনে রন্ধ হব |
চালনি করিয়া জল কেমনে আনিব ||
সুরীক্ষা সুন্দরী কান্দে ধুলায় ধূসর |
সনকা গুরীক্ষা আস্যা বলে জোড়কর ||
কেন দিদি ঠাকুরাণী করুণা বিষাদ |
কি নিমিত্ত ঘুচালে খোঁপার পুষ্পজাদ ||
আমার বচন দিদি অবধান কর |
একমনে গনেশ-জননী পূজা কর ||
বলি গেল পাতাল সুরথ স্বর্গবাস |
তবে কেন তোর মনে লাগিল তরাস ||
ভগবতী পূজিলে সকল হব জয় |
কেন কর করূণা কাহার লাগি ভয় ||
ধর্মপদ অরবিন্দ কব়্যা অভিলাষ |
দ্বিজ রূপরাম গান অনাদ্যের দাস ||

সনকা গুরীক্ষা দাসী উপদেশ দিল |
ভগবতী ভজিতে আনন্দ মনে হৈল ||
আয়োজন নৈবেদ্য লইল চাঁপা কলা |
সুরীক্ষা পূজিতে চলে সর্বমঙ্গলা ||
তোমাথার পথে গিয়া দিল দরশন |
রবিজবা লইল সিন্দুর শত মণ ||
ছড়া ঝাটি গোময় পবিত্র করে স্থান |
সারি সারি রাখিল পূজার নিরমাণ ||
মৃত্তিকায় সুরীক্ষা করিল দশভূজা |
একভাবে নটিনী দেবীর করে পূজা ||
মদ মাংস পিঠে পূজে শক্তি অচলা |
পঞ্চ দীপ পরিপাটি জ্বালিল পাঁজলা ||
চন্দন কুসুম কত পারিজাত মালা |
সারি সারি রাখিল পূজার নিরমালা ||
একমনে নটিনী দেবীর করে পূজা |
ঊর দেবী ভবানী বাশুলি দশভুজা ||
দেবীপূজা সুরীক্ষা করেন সাবধান |
কাল ধল মেষ অজা দিল বলিদান ||
মহাবিদ্যা জপ করে উপরে জরুড় |
যার গুণে কৃষ্ণভক্তি পায়্যাছে গরুড় ||
মন্ত্রের অধীন বটে সকল দেবতা |
স্মরণ করিতে কালি হইল উপনীতা ||
রূপের প্রতাপে তথা পড়িছে বিজলি |
স্তব করে সুরীক্ষা হইয়া কৃতাঞ্জলি ||
চন্ডিকা চামুন্ডা মুন্ড মথনের কালে |
শিরোমালা বিভূষণ হইল রণস্থলে ||
দুর্গতিনাশিনী দুর্গা অন্য নাই ইথে |
সর্বস্যার্তি হর নারায়ণি নমোস্তুতে ||
স্তব করে নটিনী সে ধূলায় ধূসর |
ঈশ্বরী বলেন ঝিএ অবধান কর ||
কার সঙ্গে যুদ্ধে কোথা পাইলে পরাভব |
ব্রহ্মার সমান শুনি মনোহর স্তব ||
ধর্মের আজ্ঞায় ধর্মের দাস গায় |
পলাসনের বিলে যারে হৈলে বরদায় ||

এত শুনি সুরীক্ষা বদনে হৈল হাস |
দেবীর চরণে কহে বিনয় আদাস ||
সর্বকালে ঈশ্বরী তোমার আছে দয়া |
আজি কৃপা করি মোরে দেহ পদছায়া ||
ছকুড়ি নাগরে মোর দুটি নাই আটে |
বিধাতা আনিঞা মোরে দিলেন নিকটে ||
সদাই মাগিল বর তোমার চরণে |
ছকুড়ি নাগর পূর্ণ হইল এতদিনে ||
গোলাহাটে আজি বিধি দিলেক নাগর |
কর্পূর লাউসেন নাম যুগল সোদর ||
রূপে জিনি মদনমোহন কামশরা |
নবীন কোকিল বাণী কি স্বর ভ্রমরা ||
বিষম আরতি দিল বৈদেশী কুঙর |
প্রতিজ্ঞায় অন্ন চায় রাত্রির ভিতর ||
শুনগো ঈশ্বরী তার অনুবন্ধ কলা |
উড়ি ধান্যের চালি চায় পূজার দেহালা ||
ভেরান্ডার ঢেঁকিতে ভানিবে উড়ি ধান |
পুনর্বার শুনি কথা উড়িল পরাণ ||
আঙহাড়ি আঙসরা করিবে রন্ধন |
আর এক শুন দেবী নাগরের পণ ||
চালনি করিয়া আন তারাদীঘির বারি |
পানির শিয়ালা জ্বাল শুনি মনে ডরি ||
রাত্রের ভিতর হবে করিতে রন্ধন |
প্রভাত হৈলে নাঞি করিবে ভোজন ||
এত শুনি ঈশ্বরী হাসেন খলখল |
শুন নটী রন্ধনে হইবে পক্ষাবল ||
স্নান করি রন্ধন করিতে চল নটী |
হোর দেখ গগনে তরণী হল্য ভাটি ||
আমার বচন মিথ্যা নহে কোনকালে |
আপনি থাকিব তোর রন্ধনের শালে ||
শুনগো সুরীক্ষা ঝিএ শুন মোর বাণী |
তুমি উপলক্ষ মাত্র রান্ধিব আপনি ||
যে মনে করিবে নটী সেইমত হব |
তুমি উপলক্ষ বটে আপনি রান্ধিব ||
এত বলি ভবানী সুরীক্ষা সাথে নিল |
লাউসেনের কাছে গিয়া রন্ধনে বসিল ||
ভেরান্ডার ঢেঁকিতে ভাঙ্গিল উড়িধান |
ভগবতী আপনি সাক্ষাত অধিষ্ঠান ||
চালনি করিয়া  জল আনিল ভবানী |
কর্পূর লাউসেন দেখ্যা মনে চিন্তা গুণি ||
কর্পূরের কাছে বৈসে করিতে রন্ধন |
লাউসেন মনে করে দেব নিরঞ্জন ||
উড়ি ধানে আতব তন্ডুল সমাধিল |
আঙ হাড়ি সরা লয়্যা রন্ধনে বসিল ||
পঞ্চাশ ব্যঞ্জন রান্ধে নাই অবহেলা |
দুরদুর জ্বাল দেই জলের শিয়ালা ||
রসউলা ব্যঞ্জনে করেন ঝোল ভাজা |
মুগডালি সান্তানিল ব্যঞ্জনের রাজা ||
বার্তাকু নিমেতে সিম করিল সুপাক |
তৈলে টলটলি করে বাথুয়ার শাক ||
রান্ধিল পুতিকা শাক দিয়া ফুলবড়ি |
চুঁয়া চুঁয়া ঘৃতে ভাজা করে পলা কড়ি ||
মানের বেসারি রান্ধে ব্যঞ্জন রসাল |
ঘটে নিঙ্গাড়িয়া নিল আদ্রকের ঝাল ||
দশ গোটা লইয়া ভাজিল নারিকেল |
ভিন্ন ভিন্ন রান্ধিল কেসুর পানিফল ||
রন্ধন করিয়া নটী ডাবরে রাখিল |
পুরটের থালাখনি উপরে ঢাকিল ||
রন্ধন করিয়া নটী করিল গমন |
লাউসেন কর্পূর কাছে দিল দরশন ||

.      ******************      

.                                                   
গোলাহাট পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
গোলাহাট পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
গোলাহাট পালা
পৃষ্ঠা -