| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| তের দলুই উত্তরিল সঙ্গে পরিজন | লাউসেন রোজ দিল শতেক কাহন || অতঃপর দেখে গিয়া জনক-জননী | প্রণাম করিল শত লোটায়্যা অবনী || বাহু পসারিয়া রাণী পুত্র নিল কোলে | শত শত চুম্ব দিল বদনকমলে || কর্পূর করিয়া কোলে কান্দে রঞ্জাবতী | কেমনে আছেন তোর মাসী ভানুমতী || কেমনে ভেটিলে বাপু মাস্বা গৌড়েশ্বর | কোন পথে গেলে রাজ্য গোউড় নগর || মাতুল সহিত কিবা হইল কথন | মহারাজা ইনাম করিল কোন ধন || মায়ের বচন শুনি লাউসেন কয় | তোমার আশিসে হৈল রণে বনে জয় || জালান্দার গড়ে ছিল বাঘ কামদল | জয়দূর্গা আপনি তাহার পক্ষাবল || সম্ভাষ করিলু তারে জালান্দার গড়ে | পাঁচদিন যুদ্ধ হৈল শার্দূল নিয়ড়ে || কাছাড়িয়া বাঘটা বধিলু মহীতলে | কুম্ভীর করিল বধ তারাদীঘির জলে || তারপর পাইল জামতি নিকেতন | মব়্যাছিল প্রাণ পাইল বারুই নন্দন || গোলাঘাটে বেউশ্যা সুরীক্ষা বাণেশ্বর | নোটন কাটিলু তার নাক কান কর || অন্য লোক রাজা ভেটে দিয়া গুয়াপান | আমি রাজা ভেটিলু বাঘের লেজকান || মল্ল ডোর দিলু আর নটীর নোটন | মিছে ঢেসা দিল মামা বধিতে বারণ || নিধন করিলু মাণিকরাজ হাথি | নিশ্চয় বলিল সভে কনকসেনের নাতি || জোড়া ঘোড়া দিল মাস্বা অপূর্ব ভূষণ | ময়না ইনাম দিল সহস্ত লিখন || পাছু ছিল কর্পূর হইল আগুয়ান | বলিবারে লাগিল মায়ের বিদ্যমান || সারাদিন লাউসেন জঞ্জালে পবন | মহাজন সজ্জন মন্দিরে নাই রন || বিপদ হইলে পথে নাঞি পাই লাগ | একুই চাপড়ে আমি মারিলাঙ বাঘ || বারুই বৌ দেখি দাদা ভুল্যাছিল গনে | তার পাকে বন্দী হৈল বারুই-ভবনে || রাজাকে বলিয়া আমি করিলু উদ্ধার | সারথি নিশ্চয় সেই দেব করতার || আমা হৈতে ঘোড়া পাইল অপরঞ্চ জোড়া | ঘরে সভে দেখিল দাদার হাথ নাড়া || কর্পূরের বচনে পীযুষ বরিষণ | আপনি অনাদ্য সেই প্রভু নিরঞ্জন || এত শুনি পরম আনন্দ রঞ্জাবতী | আনন্দের সীমা নাই ময়না বসতি || ক্ষীরখন্ডে দুইভাই করিল ভোজন | দ্বিজ রূপরাম গান সখা নিরঞ্জন || একমনে শুন সভে ধর্মের কথন | যামিনী প্রভাত হৈল তরণি-কিরণ || লাউসেন বসিলেন দলজ বাহিরে | তের দলুই আশ্বাসিল কালুসিংহ বীরে || নিবাস করিতে দিল দিব্য বাড়ী ঘর | অধিকার দিল নিশি রাখিতে নগর || ইনাম পাইয়া তবে বৈসে সর্বজন | বসিল ব্রাহ্মণ আদি ছত্তিশ বরণ || নিবসিল কুলীন পন্ডিত মহাকবি | সমস্যা জিনিঞা কেহ ধব়্যাছে পদবী || রমতি ভাঙ্গিয়া বৈসে ময়না নগর | বারতা পাইল তবে রাজা গৌড়েশ্বর || রাজা বলে মহাপাত্র শুন মন দিয়া | রমতির প্রজা কেন যায় পালাইয়া || বার মাসে তের বার মেঘে বর্ষে জল | তবে কেন প্রজা টুটে তার কথা বল || মিছে ঢেসা দিয়া কার নিলে পারা ধন | অতেব পালায় প্রজা লইয়া জীবন || গৌউড়ের বিঘা প্রতি এক আনা কর | পুত্রের দ্বিগুণ প্রজা গেল দেশান্তর || পাত্রের কারণে প্রজা পাইল পারা দুখ | কাগজ হিসাব দিবে আমার সমুখ || আজি মহাপাত্র দিবে কাগজ হিসাব | তোমা হৈতে সঞ্চার এই প্রীতিভাব || এতশুনি মহাপাত্র হেঁটমাথা করে | এহার বৃত্তান্ত শুনি ঈশ্বরী সঙরে || এক আনা বিঘা প্রতি দিল গৌড়শ্বর | ষোলো আনা পূর্ণ আমি সাধিলু সত্ত্বর || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
