| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| কালচিতি বারণ সাজিল বাগরায় | গোউড় দরবারে যার নাম লেখা যায় || রণসিংহ রণজিতা মেঘা রণজয় | সংহতি সর্দার সিংহ শিষ্য রাজ্যময়|| বিল্বা ডোম সাজে কালু ডোমের ভাগিনা | পঞ্চাশ মোহর লিখে যাহার মাহিনা || বীর বেড়াজাল সাজে শাখা সুখার মামা | জরাসিন্ধু সম ঢালী ঈষত উপামা || তের দলুই সাজন করিয়া বেগে যায় | জোহার করিল গিয়া রাউতের পায় || কালু বলে না সয় হেথায় বিলম্বন | মহিম জিনিতে চল কাঙুর ভুবন || কর্পূর দল বান্ধি দিব শূকর-বন্ধনে | কালুর বচন শুনি বলে লাউসেনে || জনক জননী কাছে মাগিব বিদায় | আপনি অনাদ্য তবে হব বরদায় || কহিতে বলিতে সেন করিল গমন | জন্মদাতা সমুখে সত্বর দরশন || প্রণাম করিয়া সেন বলে সমাচার | কাঙুর মহিম যাব গন্ডকীর পার || লক্ষ টাকার বিলাত রাজার ক্ষেম খাই | তুমি আজ্ঞা করিলে কাঙুর গড় যাই || কর্ণসেন বলে বাপু শুন মোর বাণী | বিদায়ের কথা কিছু আমি নাঞি জানি || তোমা হেতু রঞ্জাবতী শালে ভর দিল | তার আজ্ঞা হৈলে যাহ নিশ্চয় কহিল || পিতার বচন শুনি মলিন বদন | মায়ের সমুখে গিয়া দিল দরশন || জোড়হাথে করিল জননী প্রদক্ষিণ | প্রণিপাত চরণে হইল বার তিন || আজ্ঞাবাণী তোমার আশিস যদি পাই | রাজ আজ্ঞা হইল কাঙুর গড় যাই || মল্ল আর শার্দূল বধিলু মাণিকরাজ | ততোধিক এহাকে হইল মোর লাজ || আজ্ঞা কর আপনি কাঙুর গড় জয় | যুগে যুগে তোমার মহিমা যেন রয় || মন দিঞা শুন মাতা জয়মুনি ভারথ | অবধানে কর্পূরে পড়াই সব তত্ত্ব || লঘুপতি কর্পূর আনন্দে মন দিল | অপরঞ্চ রাজ্যভার তোমারে সঁপিল || পুত্রভাব সমান প্রজার তত্ত্ব নিবে সম্বল না থাকে যদি ঘরে হৈতে দিবে || পুত্রের বচন শুনি রঞ্জাবতী কয় | কাঙুর মহিম সেহি বড়ই প্রলয় || শুনিয়াছি কাঙুর গন্ডকী ব্যবধান | পরাজই আপনি মান্ধাতা মঘবান || যম পরশিতে নারে গন্ডকীর জল | সতন্তর অনেক দিবস কর্পূরধল || বারভূঞা সঙ্গে হানা দিল গৌড়েশ্বর | একবারে সাত লক্ষ গেল যমঘর || না যাহ না যাহ বাপু দুরন্ত কাঙুর | বচন বলিতে প্রাণ করে দুরদুর || তোমার বয়স হৈল আঠার বত্সর | কার বোলে হৈলে তুমি রাজার চাকর || বিলাতের নামে ক্ষেম নাহি প্রয়োজন | বেপার করিব আমি বাণিজ্যার ধন || লঙ্কার বাণিজ্য তোর সমুদ্রে জাহাজ | পরধন প্রত্যাশে পরোক্ষে পাই লাজ || তুমি হৈলে পরের চাকর বাপধন | মহিমের নাম শুনি সংশয় জীবন || তোমা হেতু লাউসেন শালে দিলু ভর | তবে দয়া করিলা দিনের দিবাকর || কদাচ না যাবে বাপু কাঙুর ভুবন | দুরন্ত মহিম সেই জানে সর্বজন || মায়ের বচন শুনি লাউসেন কয় | তোমার আশিসে মোর সর্ব ঠাঁই জয় || অবশ্য কাঙুর যাব না কর অন্যাথা | অবনী বেষ্টিত হব যশকীর্তিলতা || এত বলি বিদায় জননী বিদ্যমান | অনাদ্যমঙ্গল দ্বিজ রূপরাম গান || ইষ্ট মিত্র বন্ধু স্থানে হইল বিদায় | কাঙুর জিনিতে রাজা লাউসেন যায় || তেঘাই দগড় শিঙ্গা ঘন ঘন পুরে | লাফ দিয়া লাউসেন বাজিপৃষ্ঠে চড়ে || অশ্ব-আগে ধায়্যা যায় কালুসিংহ বীর | পার হয়্যা গেল নদী কালিনীর নীর || শাখা সুখা তের দলুই পাছু ধাওধাই | পদুমার বিলে পড়ে টমক তেঘাই || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
