| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| এই বাক্য শ্রবণে সম্পদ সুখ পায় | মন দিবে অবধানে লাউসেন রায় || পূরবে গোউড়ে ছিল রাজা ধর্মপাল | বড় সুখে অবনী পালিল চিরকাল || বল্লভা সুন্দরী সেই ভূপতির নারী | সদা শুচি ধর্মপাল যেন ব্রহ্মচারী || দান ধ্যান পূজা বিনে নাই জলপান | ভারথ পুরাণে রত সদা দ্বিজে দান || ব্রাহ্মণভোজন নিত্য যজ্ঞ দান পূজা | এক দোষ অপুত্রক ধর্মপাল রাজা || সদাই মৃগয়া করে নাই থাকে ঘরে | কোনদিন কাননে কৃষ্ণের পূজা করে || একদিন মহারাজা দৈবের কারণ | মৃগয়া করিতে গেল বরজের বন || পড়িল দুন্দুভি বাদ্য বাজে উভরোলে | বল্লভা রাণীর তরে ধর্মপাল বলে || আজি আমি মৃগয়া কারণে বন যাই | ব্যাঘ্র-মৃগ-মহিষ যেখানে দেখা পাই || পুরুষ বনিতা ভেদ কভু নাহি শুনি | আমার বদলে কৃষ্ণ পূজিবে আপনি || পুরাণ শুনিবে আজি আমার বদলে | বসন কাঞ্চনদানা দিবে কুতূহলে || সকালে কৃষ্ণের পূজা সমুচিত ঠাঁই | বিদায় হইল রাজা পড়িল তেঘাই || দলে বলে দেখা দিল দুর্গম কাননে | রাজরাণী বল্লভা রহিল নিকেতনে || পাশায় উন্মত্ত রাণী আপনা পাসরে | তোলা গঙ্গাজলে স্নান জলপান করে || পাসরিল কৃষ্ণপূজা স্বামীর বচন | পাঁচরসে পরিপাটি করিল ভোজন || পুরটের পালঙ্কে বসিয়া পাশা নিল | আচম্বিতে কৃষ্ণপূজা মরমে বাজিল || অচেতন ঐমনি পড়িল মহীতলে | লঙ্ঘিলু কৃষ্ণের পূজা কি আছে কপালে || সখিগণে বলিল বাড়িল বড় দুখ | এ কথা শুনিলে রাজা না দেখিব মুখ || স্বামীর সমুখে মিথ্যা বলিব কেমনে | কপালে কঙ্কণ হানে করুণা বচনে || বল্লভা সুন্দরী কান্দে মনস্তাপ করে | মৃগয়া করিয়া রাজা বাহড়িল ঘরে || জিজ্ঞাসিল আপনি রাণীর পাশে বসি | কিবা ধনে কৃষ্ণপূজা করিলে রূপসী || কতক্ষণে কিবা ধনে কৃষ্ণপূজা দিলে | কোন অধ্যা ভারথের শ্রবণ করিলে || ব্রাহ্মণ বৈষ্ণবে আর দান দিলে কি | মুখ চায়্যা বাক্য বল মান্ধাতার ঝি || বেলা নাই আকাশে নহিল জলপান | অনাদ্যমঙ্গল দ্বিজ রূপরাম গান || কান্দিতে লাগিল রামা বল্লভা যুবতী | চরণে ধরিয়া বলে বিনয় ভারতী || পাসরিলু কৃষ্ণপূজা পাশার কারণে | চরণকমলে মিথ্যা বলিব কেমনে || আমি বড় পাসন্ড পাতকী হৈল মন | এহার উচিত শাস্তি দিবেক রাজন || ধর্মপাল বলে শুন মত্সর মাগী | তোর পারা কেবা আছে এমন অভাগী || কৃষ্ণপূজা রাখিয়া উদরে অন্ন দিলে | না দেখিব তোর মুখ ধর্মপাল বলে || আজ্ঞা দিল নরপতি বনবাস দিতে | রাজার সাক্ষাতে রাণী লাগিল কান্দিতে || আল্যায় কবরীভার বসন বিচল | ছলচল দুই চক্ষে বহে ধারা জল || রাজা বলে বল্লভা ছাড়িলু তোর আশ | মুক্তি নাঞি তোমার চলহ বনবাস || দিব্য কর নৃপতি ছাড়িল রাজধানী | সকল সংসার কান্দে গোউড় অবনী || কাননে পাঠাল্য রাজা পরম রূপসী | শশিমুখী সংহতি চলিল দুই দাসী || দুই দাসী সঙ্গে রাণী প্রবেশিলা বনে | অন্নজল নাই তথা ফলমূল বিনে || বাল্মীকের তপোবন যমুনা-নিকটে | যেখানে আপনি কৃষ্ণ বধিল শকটে || যেখাবে আপনি কৃষ্ণ রাখিল বাছুর | যেইখানে বধিলেক দুষ্ট বকাসুর || বাল্মীকের তপোবন যমুনা-নিয়ড়ে | তথা রাণী কৃষ্ণপূজা করে নিরন্তরে || কৃষ্ণপূজা করে রাণী সদা দিবানিশি | মুনির আলয়ে আছে পরম তাপসী || অতি বৃদ্ধা ব্রাহ্মণী সকল বনে আছে | দাসীরূপে বল্লভা রহিল তার কাছে || অন্ন বিনু কাননে বিবিধ উপচার | বিধি উপজিল যত মুনির আহার || . ****************** . কাঙুরযাত্রা পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
