রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
দেবতার রক্ষা নাই কালুসিংহের রণে |
তুরঙ্গ কুঞ্জর হানে রাউতের সনে ||
বিস্তর পড়িল রণে সামন্ত সিফাই |
চাকের ভাঙুরি হাথি ডাকে পরিত্রাই ||
তরাসে বিকল কেহ জীবন সঙ্কট |
কেহ-বা জীবন ছাড়ে কুঞ্জর আরট ||
রণমধ্যে হস্তী বাজী সামর্থ্যবিহীন |
পক্ষরাজ পতঙ্গ পরাণে উদাসীন ||
শূন্য রণে যুঝি মরে আপনা আপনি |
খুড়া জেঠা মাতুল বাজিল হানাহানি ||
মাতুল উপরে অসি হানিল ভাগিনা |
রণমদে মাতিল বিনাশ যত সেনা ||
পিতা পুত্রে সমরে বাজিল কাটাকাটি |
পাইক পাদাতি মরে পায়ে চাঠাচাঠি ||
আপনা আপনি সৈন্য হানাহানি রণে |
রক্ত খাত্যে কালিকা ঊরিলা বিদ্যমানে ||
এই কালু মহাবীর সেই শব্দ হৈল |
এইরূপে অনেক রাজার সৈন্য মৈল ||
হান হান কর্পূরধল ডাকে বারে বার |
বীর কালু সমরে বিচিত্র অবতার ||
কুটি কুটি কাটে ঘোড়া সিফাই কুঞ্জরে |
সুরথ পতঙ্গ সঙ্গে গেল যমঘরে ||
দক্ষিণ সমরে যুঝে মান্ধাতার নাতি |
ঝলমল মাথায় কনক দত্ত ছাতি ||
আগু রণ থাকিতে পশ্চাত চন্দ্রকাল |
বিপত্ত পড়িল সৈন্য বিশেষ বিতাল ||
বিস্তর পড়িল সৈন্য অবশেষ নাঞি |
কত হস্তী কুঞ্জর তুরঙ্গ কত ঠাঞি ||
সহিতে নারিল কেহ কালুসিংহের রণ |
ভঙ্গ দিল চৌদিগে যতেক সেনাগণ ||
দুর্মুখ দুরন্ত বড় দুবরাজের শালা |
রণে ভঙ্গ সত্বর গলায় রত্নমালা ||
দেখাদেখি সমরে পড়িল দুবরাজ |
ভগীরথ ভঙ্গ দিল ভাল নয় কাজ ||
সাঁজো ঢালী সিফাই তুরকি খসে তারা |
পালায় বন্ধুকী ঢালী জম্বুকীর পারা ||
ধানুকী পদাতি হৈল পরাণে বিকল |
মার্জারের ডড়ে যেন মুষকী চঞ্চল ||
মহীপাল ভঙ্গ দিল এ পাঁচ পাতর |
কেশরী সমুখে যেন পালায় কুঞ্জর ||
গুড়ি গুড়ি তরাসে পালায় কর্পূরধল |
কুরঙ্গ চঞ্চল যেন দেখি দাবানল ||
কন্ধ মুন্ড রুধিরে সকল একাকার |
জম্বুকী জুড়িল যেন রুধিরে সাঁতার ||
পালায় কর্পূরধল কাঙুর ভূপতি |
তার পাছু বীর কালু বেগে ধায় অতি ||
দুই হাতে অবিলম্বে ধরিল রাজনে |
বান্ধিল ঐমনি দড় শূকর-বন্ধনে ||
পুনর্বার দুই হাথে পিছমোড়া বান্ধে |
সঞ্চয় ধনুক হুলে রাখে বাম কান্ধে ||
মনে করে কাঙুর মহিম হৈল জয় |
লাউসেনে ভেটিবারে চলিল নির্ভয় ||
মেঘনাদ সদৃশ চলিল পায় পায় |
ইন্দ্র বান্ধি রাবণ ভেটিতে যেন যায় ||
সরক্ত বসন অঙ্গে যেন পদ্মরাগ |
সমরে বধিল কালু কত মহাভাগ ||
চৌদিগে রুধির নদী খরস্রোত বয় |
ভাদ্রমাসে জল যেন একাকারময় ||
কাটা মুন্ড ভাসে তথি সাক্ষাত পঙ্কজ |
বনচর সদৃশ তুরঙ্গ আর গজ ||
ফলা ঢাল ভাসে তথি কচ্ছপ সমান |
অবতার খড়্গ শাঙ্গ শেল শূল বাণ ||
পাগড়ি কুমুদ হৈল যেন চন্দ্রসখা |
কালুবীর কাঙুর-শমন দিল দেখা ||
ধনুকের হুলে বান্ধে কর্পূরধল রাজা |
পশ্চাত গোড়াল্য যত কাঙুরের প্রজা ||
আসর সহিত ধর্ম হবে বরদায় |
রূপরাম ফকির আসরে গীত গায় ||

.      ******************      

.                                                   
লিঙ্গবিভা পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
কলিঙ্গবিভা পালার আগের পৃষ্ঠায় . . .
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
রূপরামের ধর্ম্মমঙ্গল
কলিঙ্গবিভা পালা
পৃষ্ঠা -