| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| উটগাড়ী সঙ্গে চলে হাজার হাজার | লস্কর ধরিল পথ পদ্মাবতীধার || হাথি সব পথ বায় ভাঙ্গিয়া জঙ্গল | ষোল কোশ জুড়িয়া রহিল পয়দল || আশদের পত্র অশ্ব অবিধান ক্ষিতি | দশদিগ কাঁপিল দেবতা দিনপতি || পথের উপর হাথি বিপরীত ডাকে | গলায় সুবর্ণ ঘন্টা নিঃস্বন বিপাকে || দলে বলে বিবাহ করিতে রাজা যান | চারিদিগে হৈল বারভূঞার পয়ান || কেহ অশ্ব গজে কেহ পালকির উপর | দড়বড়ি চলে সভে সিমুলের গড় || হান হান শব্দ শুধু ঢালীর হাঁকনি | দশ বিশ হাথ রয় আকাশ সরণি || গোউড় করিল পাছু নব লক্ষ সেনা | রজার পয়ানে বাজে ব্যালিশ বাজনা || আগু যায় আইদি সংহতি বেলদার | পরিসর সরণি টাঙ্গর ঝোরঝার || বন কাটি ভাঙ্গর গাছের হানে গুড়া | লস্কর চাপানে কত পায়ে করে গুঁড়া || দশদিগ গমন অশ্বের লেখা নাই | হাথির পয়ান ভাঙ্গা দেই বা যে ঠাঞি || উটের চাপানে শুধু অশ্ব গজগড়ি | চলিবারে চরণে অবণী হৈল ডেড়ি || হান হান শবদ আসকে হানে অসি | চলিল রাজার দল কাল যম নিশি || গৌরাটি ছাইল মুহরি রাজথানা | জলের কারণে বনপথে যায় সেনা || রঙ্গমণি পূর্বদিগে সিমুলের গড় | হরিপাল কন্যা জয় কুমারী কানড় || কাঁপিল সিমুল দেশ শুনিঞা নিশান | রাজার পয়ান শুনি উড়িল পরাণ || ধুন্ধুকার প্রলয় দিবসে হৈল রাতি | খান্ডা ফলা যত খেলে সঘনে খান্ডাতি || পার হৈল লস্কর বিমলা নদীজল | ঐরাবত খায় সব তুলিয়া কমল || দুধারে ভাঙ্গিয়া নদী করে একধার | দব়্যায় জাঙ্গাল বান্ধে লক্ষ বেলদার || দারুণ দরিয়া বান্ধে দেখ্যা লাগে ডর | পার হৈল বারভূঞা রাজার লস্কর || উটগাড়ী নদীর ছাইল দুইকুল | আকাশের তারা যত নেহারে সিমুল || ধাঙ ধাঙ শবদে সঘনে পড়ে দামা | ঈশানে দিলেক দেখা ভূপতির মামা || উভদলে পাইল রাজা সিমুলের গড় | রাজার চরণে বলে গৌড়ের নাবড় || এই সিমুলের গড়ে হরিপালের থানা | এহাতে কানড়া আছে কুমারী অঙ্গনা || এখানে মোকাম কর নিবারিয়া দিল | ষোল কোশ পরিসর গোলাতে ছাবিল || নিকট বিমলা নদী নিদারুণ দহ | লস্কর লইয়া রাজা এইখানে রহ || চাবা চাই হাথিকে ঘোড়াকে চাই ঘাস | দানা পানি খানা চাই আগুন প্রকাশ || এক নিশি বঞ্চিয়া বুঝিব কোন ধর্ম | আচম্বিতে গড় নিব হেন ছার কর্ম || বচন বলিতে রাজা মোকাম করিল | দলবল ঘোড়া হাথি ঐমনি রহিল || থাক থাক শবদে দামায় পড়ে ঘা | ঐমনি রহিল হাথি সামালিয়া পা || চিত্রলেখা হৈল তাজী টাঙ্গন খচর | অশ্বে হৈতে উতারিল সিফাই সত্বর || হাথি সব উত্তরিল যেন নাল ঘটা | সিফাই কুঙর যত দেখে চন্দ্রছটা || একাকার দুকুল পড়িল বহু ঘোর | কাজির পড়িল ডেরা গড়ের উত্তর || স্থানে স্থানে উত্তরিল মগল পাঠান | দিগে দিগে বারভূঞা রহিল বিধান || বাজার বসিল মাঝে রাত্রে বেচাকেনা | ঘাটি ঘাটি লোক বৈসে জাগাইয়া থানা || অশ্বের অবধি নাই কুঞ্জর অনেক | পরিপাটি থানা করি উত্তরিল সেখ || প্রাচীর দলজ তায় অশ্বের মন্দির | অবনী আকাশে জুড়ে বেড়া ভূপতির || উত্তরিল ভূপতি মান্ধাতাগণ সাথে | অধিবাস মাথায় মুকুট সূতা হাথে || . ****************** . লৌহগণ্ডার পালার পরের পৃষ্ঠায় . . . . পাতার উপরে . . . মিলনসাগর |
