রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
রঞ্জাবতী ছোট বনি এত নিদারুণ |
সুবর্ণ জুখিয়া দিব রক্ষা কর শুন ||
বন্যের বচন পাত্র নাহি শুনে কানে |
রঞ্জাবতী বলেন সেনের বিদ্যমানে ||
মাতুলের প্রতি ক্রোধ না লইবে মনে |
পাছে ভস্ম কর বাপু ধর্ম সঙরণে ||
মাতুল সমান গুরু ত্রিভুবনে নাই |
স্বধর্মে থাকিলে রক্ষা করেন গোসাঞি ||
অধর্মে থাকিবে হয় নষ্ট পরিণাম |
অপরূপ সঙ্গীত রচিল রূপরাম ||
এক মনে শুন সভে ধর্মের মঙ্গল |
দুমন করিলে হয় সর্বাঙ্গে ধবল ||
দিগারে হুকুম যদি মহাপাত্র দিল |
লাউসেন বান্ধিয়া সভে দরবার চলিল ||
কুন্তল ধরিয়া কেহ ঘাড়ধাক্কা মার |
লাউসেন ধরি আনে রাজার  দরবারে ||
রাজার সমুখে পাত্র বলে বিবরণ |
এই দেখ লাউসেন রঞ্জার নন্দন ||
সকল সংসার বলে উদয় দিতে গেছে |
প্রস্তরে লিখিলে যেন অঙ্ক নাই ঘুচে ||
ভাগিনার চরিত্র মাতুলের নহে হারা |
লাউসেন ভাগিনা মোর হৈল হাটচোরা ||
বচনে প্রত্যয় নাই কুল শীল আন |
বনিতার বেশে ছিল নিবাসে নিদান ||
এতদিন ছিল ঘরে বনিতার বেশে |
নব লক্ষ সৈন্য বধে দয়া মায়া কিসে ||
মায়ের বন্ধন দূর করিল আপনি |
তোমার হুকুম কাটে শুন নৃপমণি ||
ভাগ্যে পুণ্যে দেখা পাল্য বাসুলির করে |
এতক্ষণে মা বাপ লইয়া যাত্য ঘরে ||
কদাচিত না হইল পশ্চিম উদয় |
এতদিন তোমা লঞা পড়িল সংশয় ||
যদি নাহি উদয় হইল অস্তগিরি |
বলি দিয়া ভাগিনা ভবানীপূজা করি ||
এতেক বচন বলি চুপ দিয়া রয় |
লাউসেনের প্রতি তবে গৌড়েশ্বর কয় ||
বর্ণভেদে চিনিতে নারিনু এতক্ষণ |
দয়া ভাবি দূর করে দৈবের বন্ধন ||
বন্ধন খসাল্য রাজা ঘূর্ণিতলোচনে |
পাত্রের চাহিল মুখ পাকল নয়নে ||
জিজ্ঞাসিল লাউসেন বারতা বল শুনি |
মনে শঙ্কা না করিহ ময়নার নিছনি ||
আমি জানি বাপু তোর মন নহে বাঁকা |
তোমা দরশনে পাল্য দশ লক্ষ টাকা ||
সদাই হুতাস মনে তোমার কারণ |
কোথা দিলে পশ্চিমউদয় বল বাপধন ||
তোমার মাতুল এই কিবা কথা কয় |
সত্য বাক্য বলিবে প্রত্যয় যেন হয় ||
এত শুনি লাউসেন হইল আগুয়ান |
আমার বচন রাজা কর অবধান ||
তোমার বচন ব্যর্থ না যায় কখন |
পশ্চিম উদয় দিলুঁ হাকন্ড ভুবন ||
নিরাহারে মানাইলুঁ দেব দিবাকর |
সন্ন্যাস করিল কত হাকন্ড ভিতর ||
তথাপি ধর্মের দয়া না হইল মনে |
সব তনু পোড়াইলুঁ ধুনার আগুনে ||
সপনে ধর্মের দেখা তবু নাঞি পাই |
আপন অঙ্গের মজা আপনি পোড়াই ||
আপনার মাথা শেষে কাটুলুঁ আপনি |
তোকাটা উপরে রাখে সামুলা আমিনি ||
সত্য গুরু সঙরণে সভে দেই জয় |
তবে দিলা ধর্মঠাকুর পশ্চিম উদয় ||
এ কথা শুনিঞা সায় সর্বজন দিল |
খলখল মহাপাত্র হাসিয়া উঠিল ||
হাসিতে হাসিতে বলে বিরূপ ভারতী |
কেবা  জানে ভাগিনার হেনই দুর্মতি ||

.  ******************     

.                                                 
স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
স্বর্গারোহণ পালা
পৃষ্ঠা -              
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্বর্গারোহণ পালার আগের পৃষ্ঠায় . . .