রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
কোমরে দারুণ কাছি ধরে দশজন |
বিষ্ণুসম হইলে প্রত্যয় নহে মন ||
জালে আগুলিল জল ফরিকাল তায় |
ডুব দিতে চোর পাছে মাছ হয়্যা যায় ||
কি জানি কুমুদ হয় অরবিন্দু ফুল |
কোটালিয়া চোরের ধরিয়া রাখে চুল ||
স্নান করি বাইতি বিপাক বড় দেখি |
বিপদ সময়ে তার নাচে ডানি আঁখি ||
এক মনে ধর্মরাজা করে সঙরণ |
রক্ষা কর এইবার প্রভু নিরঞ্জন ||
মরণের শঙ্কা কিছু নাঞি মোর মনে |
চোরগতি মৃত্যু হয় সয়াল ভুবনে ||
মনে হোম মনে যজ্ঞ মনে অর্ঘ্যদান |
মনে মনে সঙরণ কৈল ভগবান ||
ভকতবত্সল ধর্ম জানিল ধিয়ানে |
বচন বলেন তবে বীর হনুমানে ||
তোমা হৈতে রাবণের হৈল সর্বনাশ |
রামায়ণে মহিমা লিখিল কৃত্তিবাস ||
মিছা দোষে বিপাকে পড়িল হরিহর |
অবিলম্বে চল তুমি গোউড় শহর ||
এত শুনি হনুমান রথে করে ভর |
বচন বলিতে পাইল গোউড় ভিতর ||
ত্রিশুলের  সমুখে রাখিল রথখান |
অন্তরীক্ষে ঐমনি রহিল হনুমান ||
স্নান করে বাইতি তরণি-পানে চায় |
মরণের ডরে ধর্ম মরমে ধিয়ায় ||
পরাণে কাতর হয়্যা চায় চারিপানে |
আচম্বিতে মহাপাত্র আল্য সেইখানে ||
বাইতিকে দেখি তথা হইল আগুন |
কোটালের প্রতি কিছু বলে নিদারুণ ||
ডাকাত সিন্দার চোর কি জানে তর্পণ |
রাজার হুকুম রদ হৈল এতক্ষণ ||
চারি দন্ড রয়্যাছে বাপের মুখ চায়্যা |
চোর সঙ্গে মিতালি কব়্যাছে কোটালিয়া ||
বিরূপ বচন শুনি বহ্নিসম জ্বলে |
ঝাঁপ দিয়া কোটাল পড়িল গিয়া জলে ||
চুলে ধরি ঐমনি হানিতে বেগে ধায় |
বাইতি কাতর বড় চরণে লুটায় ||
হাতে পায়ে তুরিত ধরিল দশজন |
ঐমনি তুলিয়া দিল ত্রিশুলে তখন ||
ডাক ছাড়ে বিষম বাইতি হরিহর |
লাফ দিয়া কোলে নিল পবনকুঙর ||
পুকুর গাবালে যেন চিলে মাছ তোলে |
সেইরূপ তুরিতে বাইতি নিল কোলে ||
মহাবীর বলে কিছু মনে শঙ্কা নাঞি |
তোমার সারথি বটে শ্রীধর্ম গোসাঞি ||
পবননন্দন আমি দিলুঁ পরিচয় |
আমা সখা করি রাম লঙ্কা কৈল জয় ||
আমা হেতু সীতা দেবী হইল উদ্ধার |
মহা নাটকের বাক্য বিদিত সংসার ||
এত শুনি বাইতির স্থির হৈল মন |
ধন্য ধন্য গোউড়ে বলিল সর্বজন ||
দেখিতে দেখিতে বাইতি সাজো স্বর্গ গেল |
গোউড়ে লোক বলে মহাজন ছিল ||
যতী সতী বাখানিল অংশ অবতার |
কেহ বলে স্বর্গ গেল অনুহিত যায় ||
পাত্র বলে মোর মুন্ডে পড়িল বজ্জর |
সাজো স্বর্গ গেল রে বাইতি হরিহর ||
হায় হায় করে পাত্র দরবার বসিয়া |
কি করিতে কিবা হৈল না পায় বুঝিয়া ||
পঞ্চম পাতকী ছিল বিদিত ভুবনে |
স্বর্গবাস হৈল তার কিসের কারণে ||
মলিন হইল মুখ মনে চিন্তা করে |
বড়া বেটা বসাইব ত্রিশুল উপরে ||
ত্রিশুল চড়িয়া স্বর্গ যাব সেইজন |
বাইতির সনে বাদ হব অনুক্ষণ ||

.  ******************     

.                                                 
স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
স্বর্গারোহণ পালা
পৃষ্ঠা -              
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্বর্গারোহণ পালার আগের পৃষ্ঠায় . . .