রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
মগলমারি আমিলা রাখিল উচালন |
রাঙ্গামেট্যা পাছু করে গড় মান্দারণ ||
ষোল কোশে উত্তরিল পদুমার বিল |
পিঠে উড়ে সারঙ্গ মাথায় উড়ে চিল ||
কালিনী গঙ্গার জল নাএ পার হয়্যা |
ময়না নগর সেন উত্তরিল গিয়া ||
স্বর্ণপুরী ময়না হয়্যাছে ছারখার |
ধরণী লোটায়্যা কান্দে লাউসেনকুমার ||
বনিতা সন্তাপে সেন গড়াগড়ি যায় |
বৈকুন্ঠে বসিয়া ধর্ম দেখিবারে পায় ||
আজ্ঞা দিল ধর্মরাজা সহস্রলোচন |
সুধা বরিষণ কর ময়না ভুবনে ||
ঐরাবত উপরে আপনি পুরন্দর |
অচিরাত উপনীত ময়না নগর ||
রোহিণী কুন্ডের জল নিলেক তুলিয়া |
পীযুষ বরিষে তবে ময়না জুড়িয়া ||
মন্দ মন্দ অমৃত সঘনে বরিষণ |
অভিষেক করে যেন দেঘব়্যা ব্রাহ্মণ ||
প্রবাল মুকুতা হীরা বরিষয়ে পাট |
ছ মাসের মড়া উঠ্যা বলে হান কাট ||
জোড়া শিঙ্গাসারে কালু বলে ধর ধর |
তের দলুই প্রাণ পাল্য অন্ডির পাখর ||
যত সৈন্য মব়্যাছিল কানড়ার রণে |
প্রাণ পাল্য সভাই পীযুষ বরিষণে ||
যার চক্ষু উপারিল শুকিনি গিধিনি |
জীবন পরশে তার নৌতল চেতনি ||
আনন্দের সীমা নাই ময়না নগরী |
তবে প্রাণদান পাল্য কলিঙ্গা সুন্দরী ||
ঘরে ঘরে দ্বিগুণ ধর্মের বাড়ে পূজা |
চিত্রসেন ময়না নগরে হৈল রাজা ||
হেনবেলা হনুমান পবনকুঙর |
লাউসেন সমুখে রাখিল রথঘর ||
স্বর্গ চল লাউসেন বিলম্ব না সয় |
তোমা হেতু পূর্ণ পূজা হৈল মহাশয় ||
অবনীমন্ডলে পূর্ণ হৈল বারমতি |
কলিযুগে রয়্যা গেল পূজার পদ্ধতি ||
আদ্যপূজা শুনিলে সন্তোষ বড় মনে |
বিরলে বলিব তত্ত্ব বিধি নাঞি জানে ||

অষ্টমঙ্গলা |
আদ্যপূজা করিল ব্রাহ্মণ হরিহর |
ব্রহ্মচারীরূপে ধর্ম গেলা যার ঘর ||
ব্রাহ্মণী চিনিল আগে ব্যাকুল ব্রাহ্মণ |
প্রথমে সাধিল পূজা অভয়চরণ ||
তবে দুই পূজা দিল গুয়ালা কুঙর |
সন্ধিপুরে ধর্মকে সোনার দিলা ঘর ||
পাঁচ বার আদ্যপূজা দিল শেষ রাতি |
ধর্মের গাজনে দিল দশ লক্ষ বাতি ||
তিন পূজা দিল তবে আসাই চন্ডাল |
মদের পুখর দিল পিঠার জাঙ্গাল ||
বুনিল সিজান ধান্য জন্মিল অঙ্কুর |
তবে তিন পূজা সেই করিল প্রচুর ||
চারি পূজা ধুষদত্ত বণিক নন্দন |
দব়্যায় দেহারা দিল বিদিত ভুবন ||
আদ্যের গাজনে ধ্বজা দিল তিনবার |
মহাপূজা দিয়া গেল বৈকুন্ঠ দুয়ার ||
পাঁচ পূজা পুরদত্ত দিল উসত্পুর |
পুরট দেউল দিল চূড়া যার দূর ||
বারশ ভকিতা হৈল তেরশয় গতি |
অনুরূপ আমিনি আপনি বসুমতী ||
ছয় পূজা দিয়াছিল হরিশ্চন্দ্র রাজা |
বড় পুত্র কাটিয়া ধর্মের দিল পূজা ||
মদনা মহিষী তার দিল জয় জয় |
কাশীখন্ড পুরাণে এ সব কথা কয় ||
সাত পূজা দিল সদা বিদিত সংসারে |
আপনি অতিথি প্রভু হৈল যার ঘরে ||
মদ মাংস মহাপূজা নিল নিরঞ্জন |
জয় দিল সাবিত্রী আমিনি বিচক্ষণ ||
আট পূজা আপনি বাসুকি দিয়াছিল |
বলি রাজা যে কালে পাতালে প্রবেশিল ||
নয় পূজা দিয়াছিল সূর্যের নন্দন |
দানপতি কুবের আমিনি সাত জন ||

.  ******************     

.                                                 
স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
স্বর্গারোহণ পালা
পৃষ্ঠা -              
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্বর্গারোহণ পালার আগের পৃষ্ঠায় . . .