রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
পশ্চিমউদয় দেখি নাই এই সাক্ষ্য দিবে |
প্রবন্ধ বচন যত পশ্চাত বলিবে ||
পরাজই হয় যদি লাউসেন ভাগিনা |
চিন্তামণি সঙ্গে তোর কানে দিব সোনা ||
জোড়া ঘোড়া দিব আর যত মালমাত্তা |
পরিণামে হবে তুমি গৌড়ের মান্ধাতা ||
ধন দেখি বাইতির মজিয়া গেল মন |
পাত্রের সহিত কথা প্রফুল্ল বদন ||
মিচা সাক্ষ্য বলিব রাজার বরাবর |
পশ্চিমউদয় নাই দেখি সয়াল ভিতর ||
এই বাক্য নিবেদিব রাজার সাক্ষাত |
অরাতি উপরে যেন পড়ে বজ্রাঘাত ||
এত শুনি মহাপাত্র মনে হরষিত |
রাজার দরবারে পুন আইল তুরিত ||
রাজার সমুখে আস্যা দেই হাতনাড়া |
কায়েত কারফুন কত করে লেখাপড়া ||
দরবার বসিতে বলে সাক্ষী কোথা আন |
ভাগিনা যাবেন ঘর হরিষ বয়ান ||
হেন মিছা কাজে রাজা দিন বৃথা যায় |
না গণিল চিন্তামণি কাচ মূল্য পায় ||
এত শুনি দিগারে বলিল গৌড়েশ্বর |
সাক্ষী ডাক্যা আনহ বাইতি হরিহর ||
এত শুনি ইন্দামেট্যা পায়ে করে ভর |
একদন্ডে উত্তরিল বাইতির ঘর ||
কি কর কি কর বাইতি নাই পাই সাড়া |
বাইতি ডরাল্য বড় দেখি ঢাল খাঁড়া ||
নিঃসরিয়া হরিহর করিল জোহার |
দিগার বলিল চল রাজার দরবার ||
রাজসভাজন আছে তোর মুখ চায়্যা |
হাকন্ডের সাক্ষ্য দিবে এহার লাগিয়া ||
এক তিল এখানে না কর বিলম্বন |
জোড়হাথে হরিহর করে নিবেদন ||
ক্ষণেক বিলম্ব কর শুন মোর ভাই |
জায়া ঘরে আইলে আমি সাক্ষ্য দিতে যাই ||
জল আনিবারে জায়া কব়্যাছে গমন |
দন্ডেক বিলম্ব কর এহার কারণ ||
বাহিরে দিগার বৈসে এই বাক্য শুনি |
তরাসে বাইতি ধন লুকায় তখনি ||
ধন হেতু ভাঙ্গা ঘর পতঙ্গ সমান |
অলক্ষ্মীর ঘরে যেন লক্ষ্ণী অধিষ্ঠান ||
হেথা জল আনিবারে বাইতি রমণী |
রামদীঘি উত্তরিল মার জল চিনি ||
জল ভরে বাইতিনী চারিপানে চায় |
সমুখে শ্বশুরকুলে দেখিবারে পায় ||
সারি সারি শতেক পুরুষ বিদ্যমান |
দাঁতে কুটা করি কান্দে অঝোর নয়ান ||
কান্দিতে কান্দিতে কহে করুণ ভারতী |
এতদিনে সভাকার নরকে বসতি ||
ধনলোভে মিছা সাক্ষ্য দিবে তোর স্বামী |
পরিচয় দিলুঁ তার পিতামহ আমি ||
তুমি গিয়া মানা কর নিজ প্রাণনাথে |
মিছা নাঞি কহে যেন রাজার সাক্ষাতে ||
নহিলে সভার এই নরকে নিবাস |
কুলের প্রদীপ হেতু হৈল সর্বনাশ ||
এত বলি সমুখে শ্বশুরকুল কান্দে |
এত শুনি সুন্দরী কুন্তল নাহি বান্ধে ||
পিতৃলোক পতির দেখিল অনুপাম |
শ্বশুর চিনিঞা সতী করিল প্রণাম ||
মাঝ ঘাটে ভাঙ্গে রামা ভরন্ত কলসি |
খাকু গোসাঞির মাথা ঘরে হৈতে আসি ||
দীঘল চরণে সতী উভমুখে ধায় |
ঘরে দেখা দিল গিয়া পতঙ্গের প্রায় ||
বাহির দুয়ারে দেখে বসিয়া কোটাল |
মনে করে এতদিনে বাড়িল জঞ্জাল ||
সুন্দরী ধরিল গিয়া স্বামীর চরণ |
কান্দিয়া করুণা কহে শুন প্রাণধন ||

.  ******************     

.                                                 
স্বর্গারোহণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
রূপরামের ধর্ম্মমঙ্গল
স্বর্গারোহণ পালা
পৃষ্ঠা -              
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্বর্গারোহণ পালার আগের পৃষ্ঠায় . . .