রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
বিস্তর যতনে বালা ধরিল কাননে |
পিঁজিরা সহিত নিল পাজ্জাত পাটনে ||
আচম্বিতে সেই শিশু তথা রাজা হইল |
ভালমন্দ অবতীর্ণ দেখা নাই পাইল ||
যে সব কপালে লেখা সেই হইতে চায় |
রাজ্যের ঈশ্বর কেন ভিক্ষা মাগি খায় ||
ভালমন্দ অবতীর্ণ দৈবের ঘটন |
শশকের হাথে কেন সিংহের মরণ ||
পূর্ব কথা তাহার বলিব কত আর |
হিমালয় শুভকর এই সমাচার ||
সর্বকাল সম্পদ রাজত্ব সুখ নাই |
রাম অবতারে দুঃখ পাইল গোঁসাই ||
বাঘ বলে জানি বেটা বাল্মীকি পুরাণ |
তুমি বড় পন্ডিত আমার নাই জ্ঞান ||
অকালে ঈশ্বর যাবে অনন্ত শয়নে |
সে সব পুরাণ জানি অন্য কিবা মনে ||
বলিতে বলিতে বাঘ অবনী সঞ্চারে |
লম্ফ দিয়া লাউসেনের ফলাখান ধরে ||
বাম হাথে ফলা ধরি দিয়াছে কামড় |
টানাটানি দুই বীরে ডাকে কড়মড় ||
কামড় ধব়্যাচে দড় ভাঙ্গিবারে চায় |
বিশাএর গঠন কেমনে ভাঙ্গা যায় ||
না পারিয়া পাছু বৈসে দশ হাথ বই |
দুই পাঁজরের হাড় সরোবর বই ||
দুই কান গগনে পতঙ্গ বরাবর |
আগায় পিছায় বাঘ করে গরগর ||
ঘুরনে বাতাস প্রায় ঘুব়্যা ঘুব়্যা বুলে |
অরুণ-উদয় আঁখি দপদপ জ্বলে ||
ঘন আইসে ঘন বৈসে ঘন দেয় তাড়া |
জিবটা বাহির করে মষিকাটা খাঁড়া ||
বিজুরি সঞ্চারে যেন লেজটি ঘুরায় |
বিকট দশন তার দেখ্যা ভয় পায় ||
দুই পাশে দখি যে দীঘল দন্তগুলা |
কিঞ্চিত তুলনা তার মকরের মূলা ||
একবার আঁচড়িল জলান্দার মাটি |
পরিসর নখ যেন মত্স্যকন্যা বঁটি ||
বিপর্যয় পরাক্রম ঘন ছাড়ে ডাক |
ঐরাবত সিংহে যেন পড়িল বিপাক ||
আইল লাউসেন বীর রঞ্জার নন্দন |
দ্বিজ রূপরাম গান সখা নিরঞ্জন ||

বাঘের বিক্রম দেখি লাউসেন বীর |
ধর্ম-সাক্ষী করিয়া ধরিল ধনুতীর ||
মার মার বল্যা বীর জুড়িল পাটন |
সন্ধানে মারিল শর শার্দূলে তখন ||
লাউসেন মারিল শর অম্বরের পথে |
আগু হয়্যা বাঘটা ধরিল বাম হাথে ||
দারুণ পাটন বলি সঘনে চিবায় |
দূরে ফুক দিয়া পেলে অনিলে মিশায়||
বাঘটার বিক্রম দেখিয়া ভয় লাগে |
লাউসেন মহাবীর দন্ডাইল আগে ||
পুনর্বার ধনুকে জুড়িল খর শর |
শার্দূলে বিন্ধিয়া সরে করিল জর্জর ||
অঙ্গে হৈতে অবনী রুধিরধারা বয় |
হিমালয়ে যেমন গঙ্গার ধারা হয় ||
আগু আইসে ঘনঘন পাছু হইয়া বৈসে |
গগনে ফলঙ্গ দেই তারা যেন খসে ||
ঐমনি সেনের অঙ্গে লম্ফ দিয়া পড়ে |
আথালি পাথালি তার সর্বাঙ্গ আঁচড়ে ||
চাপড় হানিতে চায় চারিপানে বোলে |
বাম হাথে চাপড়ায় ডানি হাথে তোলে ||
রুষিয়া চাপর হানে লাউসেনের বুকে |
ঝলকে ঝলকে রক্ত উঠে তার মুখে ||
চাপড় হানিয়া বুকে অন্তরীক্ষে উঠে |
মহী কাঁপে তরণি নক্ষত্র যেন টুটে ||
ঐমনি পড়িল পুন লাউসেনের গায় |
আকাশ পাতাল মুখে সংহারিতে চায় ||
গড়াগড়ি যায় বীর বিশেষে অজ্ঞান |
তার বুকে বৈসে বাঘ পর্বত প্রমাণ ||
অজ্ঞান হইয়া সেন গড়াগড়ি বোলে |
পুত্র বলি ঐমনি অবণী নিল কোলে ||
বাপু বাছা বলি মুখে পয়োধর দিল |
জননীর কোলে যেন বাছুরি রহিল ||
বাঘ মনে করে পারা লাউসেন মৈল |
না পাই সম্বিত-বাণী দুই দন্ড হৈল ||
দশদিন বসিয়া থাকিব তোর বুকে |
ডাক দিয়া বাঘটা বলিছে হেঁটমুখে ||
অনাহারে এখনি যমের ঘরে যাবে |
জীউ রক্ষা করিতে জীবন কোথা পাবে ||
দড় কব়্যা ধব়্যাছে পালাতে নাই ভীত |
দৈবহেতু যেমন মজিল ইন্দ্রজিত ||
বনপশু হইয়া আমি রামায়ণ জানি |
সঙ্গদোষে তরণীসেন মরিল আপনি ||
আপনার মৃত্যু কৈল আপনি ঘটনা |
এই রূপে কাচ কত হইল কাঁচ সোনা ||
অপরঞ্চ জানি আমি ভারথ পুরাণ |
এখনি জানিবি বেটা কিবা তোর প্রাণ ||
বাঘের বচন শুনি লাউসেন কয় |
সবিনয় বচন বলেন অতিশয় ||
চারি মাস বই যাব গৌড় শহর |
বরিষা বঞ্চিব বাঘ তুমি গেলে ঘর ||
বলিতে বলিতে বীর বল নাঞি টুটে |
ঐমনি অবনী হৈতে বাঘে ঠেল্যা উঠে ||
শার্দূল পড়িল দূরে মার্জারের প্রায় |
কুমারের চাক যেন ঘুরিয়া বেড়ায় ||
হেনকালে লাউসেন ময়নার রাজা |
মনে মনে তখন ধর্মের দিল পূজা ||
দেবীর হেত্যার ধরি হইল আগুয়ান |
ঐমনি উতারে অসি শার্দূল সন্ধান ||
আগি হয়্যা রাউত বাঘেরে হানে চোট |
পড়িল বাঘের মাথা ভূমে যায় লোট ||





.                                                   
বাঘবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
বাঘব পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| বাঘবধপালা ||
পৃষ্ঠা