রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
এই সব দুঃখ লেখা আমার লল্লাটে |
তরাসে পেলিনু ঝারি তারাদীঘির ঘাটে ||
আপনার তত্ত্ব দাদা না-জান আপনি |
তোমার লল্লাটে বসা ছিল দুই ফণী ||
দংশিল কপালে যদি মব়্যাছিলে ভাই |
আমার কারণে প্রাণ পাইলে হেথাই ||
অনাদ্যমঙ্গল দ্বিজ রূপরাম গান |
ভক্ত নায়েকের ধর্ম করিবে কল্যাণ ||

এত যদি নিবেদিল বিপত্তের কথা |
অনুহিত স্বরে রাজা করে হেঁটমাথা ||
এত শুনি বলেন ময়নার অধিকারী |
ভাল হৈল কর্পূর ফেলিলে জলঝারি ||
তুমি আার কল্যাণ কুশলে থাক ভাই |
সাপ দেখিবারে চল তারাদীঘি যাই ||
বাক্য শুনি কর্পূর পাতর দিল সায় |
তারাদীঘি দেখিতে দুই ভাই তবে যায় ||
কর্পূর চলিল পাছে লাউসেন আগে |
দুরন্ত কানন দেখ্যা বড় ভয় লাগে ||
তবে পাইল তারাদীঘি তুরিত গমনে |
জল দেখি কর্পূরে জিজ্ঞাসে লাউসেনে ||
জল দেখি সুন্দর ভুজঙ্গ কোথা ভাই |
কার ডরে ঝারিটা পেলিলে কোন্ ঠাঁই ||
কর্পূর শুনিল রাজা লাউসেনের বাণী |
সাপগুলা দেখায় তুলিয়া বাম পাণি ||
শিয়লির পত্র নড়ে তরঙ্গ হিল্লোলে |
কর্পূর বলেন অই সাপে মাথা তোলে ||
জলে একাকার বিষ ভূজঙ্গ আলয় |
অই দেখ গরল তরঙ্গধারা বয় ||
বলিতে বলিতে ঝারি জলে কুড়াইল |
লাউসেন জল দেখি বলিতে লাগিল ||
সাপ নহে অরে ভাই কর্পূর পাতর |
শিয়লির পত্র ভাসে জলের উপর ||
এক যদি বলিল ময়নার দুবরাজ |
হেঁটমাথা কর্পূর মরমে পাইল লাজ ||
এইরূপে বসিল রাখিয়া ঝারিফলা |
তার জলে স্নান করে লাউসেন বালা ||
অনুচিত অথলে নাম্বিল মহাবীর |
হেন বেলা তার পায় ধরিল কুম্ভীর ||
গজ আর কচ্ছপে যেমন হয়্যাছিল |
তারাদীঘির জলে সেই বিপাক পড়িল ||
কুম্ভীর মানুষে নীরে করে টানাটানি |
ঘুরিতে ঘুরিতে হৈল কাদাপারা পানি ||
লেজে দেই কুম্ভীর সঘনে আস্ফাল |
লাউসেন নিতে চায় সপ্তম পাতাল ||
লতাপাতা চূর্ণ হৈল নলিনী কানন |
কমলের পাতা হৈল চূর্ণ বিলক্ষণ ||
ঘুব়্যা ঘুব়্যা বুলে জল বিশাল বিক্রমে |
মকর কচ্ছপে মত্স্য লুকায় কর্দমে ||
দোসর কর্পূর দেখি করে হাহাকার |
গজেন্দ্রমোক্ষণ পারা হৈল অবতার ||
পূর্বেতে আছিল বনে উত্কলের ভুপ |
অগস্ত্য মুনির শাপে হৈল গজরূপ ||
পর্বত উপর বনে ছিল সরোবর |
জল খাত্যে গেল গজ তৃষ্ণায় কাতর ||
পরিবার সংহতি সন্তোষ বড় জলে |
পদ্মের মৃণাল তুলি মুখে লয়্যা পেলে ||
তার পায় কুম্ভীর ধরিল আচম্বিত |
গজেন্দ্র গোবিন্দ ভাবে মনে নাই ভীত ||
কর্পূর পাতর বলে সেই অবতার |
ধর্ম বিনে কেবা আর করিব নিস্তার ||
দড়বড়ি কুম্ভীর মানুষে লয়্যা যায় |
ধব়্যাছে কুম্ভীর দাঁতে লাউসেনের পায় ||
একবার জলে বুড়ে আরবার তুলে |
বিড়ঙ্ক বালক যেন উভুডুবু খেলে ||
ছয়দন্ড কুম্ভীর মানুষে যায় রণ |
মনে করে লাউসেন ধর্মের চরণ||
ধরাধরি দুজনে কুম্ভীর নাই ছাড় |
কোলে কব়্যা কুম্ভীর পাড়িল গিয়া পাড়ে ||
দেবীর আতর লয়্যা কৈল দুইখান |
স্নান পূজা দুভাই করিল জলপান ||
দারুণ দশন তার বান্ধিল ফলায় |
কর্পূর পাতর বলে লাউসেনের পায় ||
তোমার তুলনা বীর ত্রিভুবনে নাই |
আপনি তোমার সখা অনাদ্য গোঁসাই ||
চল দাদা গউড় হইল অসকাল |
পথে যাত্যে পড়ে কত এ পাপ জঞ্জাল ||
রাজা বলে দন্ড চারি করিব মোকাম |
ধর্মের মঙ্গল গান দ্বিজ রূপরাম ||

.  ******************     


|| বাঘজন্ম পালা সমাপ্ত ||

.                                                                এই পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
বাঘব পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| বাঘবধপালা ||
পৃষ্ঠা