রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
অনাহারে আছি বেটা অনেক দিবস |
তাহে যুদ্ধ তোমার সংহতি দিন দশ ||
এবার শোণিত খাব এই আশা মনে |
মরণ কামড় ধরে মেঘের গর্জনে ||
গাছপালা চরণে করিল সব চুর |
বাঘের বিক্রম দেখ্যা কাঁপে দেবাসুর ||
নাড়ু বল্যা রাউতে পেলিতে মুখে চায় |
ধব়্যাছে কামড় ঘাড়ে রক্ষা নাহি তায় ||
অগ্র নখে আঁচড়ে নবনীতুল্য তনু |
রুধিরে লাউসেন হইল প্রভাতের ভানু ||
কেহ বলে লাউসেন বাঘের হাথে মৈল |
আনে বলে পশ্চিম উদয় নাহি হৈল ||
আদ্য পূজা না পাইল অনাদ্য করতার |
বারমতি পূর্ণ পূজা না হৈল প্রচার ||
এই যুক্তি করিছে দেবতা বিষ্ণুদূত |
শার্দূলে চাপ্যাছে দড় লাউসেন রাউত ||
বিবন্ধে ধব়্যাছে বাঘ মুখে নিয়া তোলে |
চারিপানে চায়্যা বাঘ চাঁপা কলা বলে ||
সংহারে উগারে ঘন দন্ত নাঞিফুটে |
লম্ফ দিয়া লাউসেন গগনে গিয়া উঠে ||
উড়াপাক ঐমনি গগনে পড়্যা যায় |
ঢাল খাড়া হাথে বীর লহরী খেলায় ||
দীঘল ফলঙ্গ দেই মাতঙ্গ তুলনা |
হানিবারে শার্দূলের অনেক বাসনা ||
শিশু যেন কৌতুকে কদলী তরু কাটে |
পড়িল বাঘের মুন্ড কনকের পাটে ||
রক্তগঙ্গা বহে যেন শ্রাবণের জল |
জয়দূর্গা বলি মুন্ড হাসে খলখল ||
রামনাম বলি ভূমে গড়াগড়ি যায় |
কন্ধে মুন্ড উঠিলে আপনি প্রাণ পায় ||
ডাক ছাড়ে বাঘটা মস্তকে ঘুরায় লেজ |
ত্রিভুবন জিনিঞা বাঘের বড় তেজ ||
পরাজই শার্দূল হইল সাতবার |
ধর্ম-সঙরণ করে লাউসেন কুঙার ||
এবার এখানে প্রভু কর পরিত্রাণ |
শার্দূলের কাছে পাছে হারাই পরাণ ||
তোমা বিনে কোহ মোর নাঞি ত্রিভুবনে |
মহিমা বিস্তর শুনি জয়মুমি পূরাণে ||
মহাভারতের কথা না যায় কথন |
ভকতবৎসল তুমি ভক্তের কারণ ||
বিশ্বের আদিত্য তুমি স্বর্গের আশ্রয় |
তোমার সেবক হৈলে সর্ব ঠাঞি জয় ||
মনে মনে লাউসেন ধর্মকে ধিয়ান |
বৈকুন্ঠে থাকিয়া প্রভু দেখিবারে পান ||
ভকতবৎসল ধর্ম ভক্তের কারণ |
হনুমানে ডাক দিয়া বলেন তখন ||
শুন হনুমান বীর পবন-তনয় |
বাঘযুদ্ধে লাউসেন মানে পরাজয় ||
সত্যযুগে যখন শ্রীরাম অবতার |
তোমা হইতে সেতুবন্ধ সীতার উদ্ধার ||
সবংশে রাবণ মৈল তোমার কারণ |
রক্ষা কর এবার ময়নার তপোধন ||
পূর্বকথা বাঘের লাউসেন নাই জানে |
তুমি গিয়া বলিবে তাহার কানে কানে ||
কল্পনা করিয়া দেবী তারে দিল বর |
কাটা মাথা জোড়া লাগে কন্ধের উপর ||
কোন কালে ব্যর্থ নহে দেবীর বচন |
অতেব তাহার রণে নাহিক মরণ ||
কানে কানে বল গিয়া এই সত্য বাণী |
বাঘটার লেজে ধরি কাছাড়ে অবনী ||
তবে সে বাঘের মৃত্যু বল গিয়া তারে |
কাছড়িয়া বাঘটা ঐমনি যেন মারে ||
এত শুনি মহাবীর সত্বরে গমন |
জালান্দার গড়ে গিয়া দিল দরশন ||
লাউসেনের কানে কানে হনুমান কয় |
পবন-নন্দন আমি মনে নাঞি ভয় ||
তোমা সম ভাগ্যবান না দেখি ভুবনে |
আপনি পাঠাল্য ধর্ম তোমার কারণে ||
ত্রিভুবনে আতরে বাঘের মৃত্যু নাই |
কাছাড়িয়া বধ কর বলিল গোসাই ||
দেবী বর দিয়াছে বানের বাঘ দেখি |
দিন শেষ হইলে কাহার বাপে রাখি ||
এত বলি বিদায় হইল হনুমান |
শার্দূল দেখিতে পাইল মনে চিন্তে আন ||
একা ছিল লাউসেন দোসর পাইল কোথা |
কার সঙ্গে কথা কয় ঘন নাড়ে মাথা ||
সমুখে মরম দেখ্যা মনে যুক্তি করে |
দ্বিজ রূপরাম গান অনাদ্যের বরে  ||

কত দূরে বাঘটা মলিন মুখে রয় |
মরণ সময় বুদ্ধি বিপরীত হয় ||
চিত্রের পুতলি প্রায় চায়্যা থাকে বাঘ |
গিধিনি মস্তকে উড়ে সমুখে সজাগ ||
মনে শঙ্কা বাসিল শার্দূল কামদল |
আগু হৈল লাউসেন ময়নার বীরবল ||
ঢাল খাঁড়া রাখিয়া মল্লের বেশ ধরে |
উত্তরিল লাউসেন শার্দূল বরাবরে ||
মালসাট সমুখে ফলঙ্গ দিয়া উঠে |
পরাক্রম দেখিয়া রিপুর বল টুটে ||





.                                                   
বাঘবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
বাঘব পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| বাঘবধপালা ||
পৃষ্ঠা