| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| পাটে ভোটে বস্যাছে পন্ডিত বিশাশয় | রাজার সাক্ষাতে কেহ কৃষ্ণকথা কয় || একমনে শুনে রাজা বারভুঞাগণ | পাত্র মহামদ শুনে হয়্যা একমন || ব্যাসদেব সাক্ষাৎ বস্যাছে বিপ্রঘটা | সন্মুখে ভারথ পড়ে ভাল জুড়ে ফোটা || জউঘরে পান্ডব বসিয়া পঞ্চ বীর | বিচিত্র আসনে বস্যা রাজা যুধিষ্ঠির || সমুখে অর্জ্জুন বস্যা হাথে গান্ডি বাণ | বাহির দুয়ারে বস্যা কুন্তীর পরাণ || হেন বেলা যুধিষ্ঠির জিজ্ঞাসে বিদুরে | জউঘর এখানে এখনি হও দূরে || দুর্য্যোধন তোমা প্রতি বড় নিদারুণ | এক দন্ড বই ঘিরে দিবেক আগুন || পাতালের পথেতে পালাও পঞ্চ জন | বিদুর বিরলে বল্যা করিল গমন || পালাল্য পান্ডব যত পাতালের পথে | এত শুনি সভাসদ লাগিল কান্দিতে || ব্যাকুল হইয়া মনে গৌড়েশ্বর রাজা | নানাধনে আনন্দে বিপ্রের দিল পূজা || আচম্বিতা আনন্দ উঠিল নৃপমনে | মৃগয়া করিতে যাব চড়িয়া বারণে || রাজা বলে মৃগয়া খেলিতে আমি যাই | চৌদিকে চলিল সেনা টমকে তেঘাই || বারণে বসিয়া রাজা চারি পানে চায় | সোমঘোষ বন্দি আছে দেখিবারে পায় || দুই হাতে হাতকড়া চরণে ভান্ডুকা | বন্দি দেখি হল্য রাজা জ্বলন্ত উলুকা || সকল সংসার দেখি সতরের বেণু | তালপত্র সমান রাজার কাঁপে তনু || মনে করে মৃগয়া সফল হল্য গনে | বন্দিকে ডাকিয়া কিছু জিজ্ঞাসে রাজনে || বার মাস তের বার মেঘে হয় জল | তুমি কেন বন্দি আছ তার কথা বল || আজি দান দিব আমি বসন ভূষণ | পরিচয় দিতে চাহ তুমি কোন জন || কত দিন বন্দি তুমি গৌড় সহরে | গাইল প্রভুর দাস অনাদ্যের বরে || একমনে শুন সভে ধর্ম্মের কথন | অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন || কলিযুগে বিষম ধর্ম্মের মায়াবাজি | কেহ বা ফকির হল্য কেহ মর্দ্দ গাজি || কেহ কর্ণ দাতা কেহ ভিক্ষা মাগি খায় | এ সব ধর্ম্মের লীলা বলা নাঞী যায় || তবে যদি জিক্ষাসা করিল নরনাথ | সোমঘোষ আদ্ধাস করিল জোড়হাথ || বিপত্তে পড়িলে ভাই-বন্ধু নাহি চায় | পুত্র-পরিবার ছিল ভিক্ষা মাগি খায় || লবণ কর্পূর দেখিতে হল্য হীরা | গায়ের বদন দেখ সাতগাঁট্যা গিরা || বত্সর দিবস হৈল দুই পাএ বেড়ি | পঞ্চাশ কাহন কড়ি বত্সরের বাড়ি || পঞ্চাশ কাহন দিনু সাত কাহন কানা | তার পাকে মহাপাত্র দিল বন্দিখানা || ধান-কাপাস বিনা মোর গ্রহ হল্য টুট | বিয়োগে বিপাকে দুঃখ সর্ব্বনাশ হল্য | অন্ন বিনা অকালে জুয়ান বেটা মৈল || দিবস প্রসন্ন হৈল দুঃখ নাঞী রয় | কোপে কম্পমান রাজা মহাপাত্রে কয় || . আদ্য ঢেকুর পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
