| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| মৃত্তিকার নির্ম্মাণ করিল দশভূজা | নানাধনে ইছাইঘোষ করে দেবীপূজা || সোমঘোষ গোয়ালা হইল মহীপাল | কর্ণসেনের উপর বাড়িল ঠাকুরাল || তার ছোট বেটা নাম ইছাই কুমার | একমনে দেবীপূজা করে নিরন্তর || অজয় নদীর ঘাটে দেবীপূজা করে | বিশাশয় বলি দেয় দেবীর খর্পরে || বিরলে প্রেমের ঘরে উপদেশ হয়্যা | বিশেষে দেবীর পূজা বিরলে বসিয়া || একমনে ধ্যান করে একমনে জপ | যোগদড়া হৈতে বড় বয়সে অলপ || বিধিমতে মহারাজ দিল সাবধান | ইছাইএর সন্মুখে ভবানী অধিষ্ঠান || বর মাগ ভবানী বলেন ঘনে ঘন | আমি বিধি পবন বরুণ হুতাশন || হরিভক্তিপ্রদায়িনী আমি ভাগবত | আমার ভজন বিনে নাই স্বর্গপথ || যে বর মাগিবে বাপু দিব সেই বর | অধিকার দিব তোরে ইন্দ্রের উপর || বর মাগ বর মাগ বলেন বাসুলি | স্তব করে ইছাই সুমুখে কৃতাঞ্জলি || তুমি মায়া যশোদানন্দিনী নারায়ণী | আপুনি বিধাতা তুমি বিষ্ণুর জননী || আনন্দে অকালে পূজ্যা দিল নারায়ণ | সবংশে রাবণ নষ্ট তোমার কারণ || এই বর মাগিব তোমার বরাবর | এই মহাগড়ে আমি হব স্বতন্তর || ইন্দ্র যেন এ গড়ে মাথায় ধরে ছাতি | মৃগয়া খেলিতে যাব চড়ি মত্ত হাতি || এই গড়ে সদাই হইবে পক্ষে বল | যম নাঞী বই হয় অজয়ার জল || ভবানী বলেন বাছা ঐ বর দিনু | ঢেকুরের গড়ে রাজা তোমারে করিনু || অমরাবতীর রাজা যেন পুরন্দর | রাজা দুর্য্যোধন যেন হস্তিনা নগর || হাথে হাথে অজয় করিল সমর্পণ | বীরমাটি দিব তোরে ঢেকুর ভুবন || হনুমানে আপুনি বলেন হৈমবতী | বীরমাটি কৈলাসে আন শীঘ্রগতি || তোমার মহিমা বড় লিখে কৃত্তিবাস | তোমা হৈতে রাবণের হৈল সর্ব্বনাশ || আদ্য ঢেকুর পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
