| রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য |
| রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি |
| দেবী বলে ঐ দেখ ইহার বিক্রম | অধিকার করিতে নারিব এতে যম | ঈশ্বরীর কথা শুনি বলেন ইছাই | তুমি আমার জনক জননী বন্ধু ভাই || সদাই ঢেকুর গড়ে হবে বরদায় | ধর্ম্মের আজ্ঞায় দ্বিজ রূপরাম গায় || দিনে দিনে ইছাই হইল বলবান | মাঝ দিনে সদাই ভবানী অধিষ্ঠান || কেহ বলে মেঘনাদ কেহ বলে অহি | দরশনে আরতি অন্তরে চলে মহী || অধিকার বিস্তর কাড়িয়া ঘোড়া হাতী | ইছাএর মাথায় নফরে ধরে ছাতি || পড়িল অকাল-চক্র কর্ণসেন দিয়া | পরিবার লয়্যা রাজা গেল পালাইয়া || বড় বেটা ডাকিয়া বিরলে বস্যে বলে | এবার এড়ালে সভে থাকিব কুশলে || গোউড় সহরে চল পালাইয়া যাই | গৌড়েশ্বর ভূপতি আমার জ্ঞাতি ভাই || ঘরে বস্যা গোয়ালা হইল বলবান | দরবার দেখিয়া দম্ফ উড়িল পরাণ || মিরাস আত্তাস নিল আর ধন কড়ি | রাজ্য লুটি করিল নফর আর চেড়ি || চল পুত্র এখনি বিলম্ব নাঞী সয় | বিধাতার বিযোগ কি জানি কিবা হয় || এতদিনে বিপত্য পড়িল আচম্বিত | রাত্রের ভিতর রাজা পালায় তুরিত || ছয় বেটা চড়ে ছয় ঘোড়ার উপর | তরাসে পালাএ যায় গৌড় সহর || চারি পাটরানি সঙ্গে আর ছয় বধূ | মালমাত্তা রহিল পালাএ যায় শুধু || দুইদিনে গোউড় দিলেক দরশনে | রাখিল বনিতা সব বন্ধুর সদনে || রাজাকে ভেটিতে চলে কর্ণসেন রায় | চারিদিকে নফর চাকর সব যায় || বার দিয়া বস্যাছে পঞ্চম গৌড়েশ্বর | বার ভূঞা বস্যাছে রাজার বরাবর || সমুখে পুরাণ পড়ে পাঠক ব্রাহ্মণ | রাজা গৌড়েশ্বর শুনে হৈয়া একমন || আদ্য ঢেকুর পালার পরের পৃষ্ঠায় . . . . এই পাতার উপরে . . . মিলনসাগর |
