রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
কর্ণসেনের জ্ঞাতি বন্ধু যত জন ছিল |
অঙ্গে হইতে জামা জোড়া উতারিয়া দিল ||
পরম উল্লাস হইল রাজার দরবার |
টাকা সিকা আধটাকি কত পাইল আর ||
বসনের বোঝা বান্ধে রজক নাপিত |
ময়না নগরে যায় হয়্যা হরষিত ||
পাত্র বলে মোর মুন্ডে পড়িল বজ্জর |
লাউসেন ভাগিনা হইল ময়না নগর ||
কপাল হৈল মন্দ পাএ পাএ ডেড়ি |
কোন বুদ্ধ্যে রঞ্জাকে করিব আঁটকুড়ি ||
মথুরা নগরে ছিল কংস নৃপমুনি  |
ভাগিনা হইতে মৈল ভাগবতে শুনি ||
গোকুল মথুরা হৈল গৌড় মধুপুর |
লাউসেন হইল কৃষ্ণ আমি কংসাসুর ||
চোর পাঠাইয়া দিব ময়না ভুবন |
চুরি কব়্যা আনে যেন রঞ্জার নন্দন ||
ময়না নগরে রিপু বাড়াল্যে গোসাঞি |
রোগশেষ রিপুশেষ রাখিবার নাই ||
ভাগিনা করিব নষ্ট অনুমান করে |
নিবেদন করে কিছু দরবার ভেতরে ||
আজি হতে তোমার রাজতি নাঞি রয়  |
অনেক চিন্তিল মন এহার উপায়  ||
ধন দিলে রজক-নাপিতে কি কারণ |
লাউসেন তোমার রিপু রঞ্জার নন্দন ||
এবার বত্সরে নিব রাজদন্ড ছাতি  |
রাজসিংহাসন নিব আর ঘোড়া হাথি   ||
এখন সামাল তুমি সহস্র বলবান |
পশ্চাৎ বলিব কিছু এহার বিধান  ||
মোর বাক্য শুন অহে গৌড়েশ্বর রায়  |
ধন কড়ি রজক নাপিত লয়্যা জায়  ||
সেই সব দ্রব্য রাখ বাহির মহলে |
মাগন্তা ফরিরে দেহ মহাপাত্র বলে ||
হুকুম দিলেক দড় সমুখে দিগার |
বিদায় হইল বেগে করিয়া জোহার  ||
নাম যাদবেন্দ্র নিল সঙ্গে বগসারা |
ধাইল দক্ষিণ মুখে হাথে হেম হীরা ||
রজক নাপিত যান আনন্দিত মন  |
ধাইল দিগার আগে আগুলিল গন  ||
কাড়্যা নিল বসন ভূষণ ছিল গায়  |
রজক-নাপিত তখন পাড়িয়া কিলায়  ||
ধর্ম্মের মায়া কিছু কহনে না যায়  |
ধর্ম্মের মঙ্গল দ্বিজ রূপরাম গায় ||
পয়জার ইড়িক ঘন মারে সোটা নড়ি |
ভৈরবী গঙ্গার জলে যায় গড়াগড়ি ||
বাজুবন্দ সুবর্ণ মাদুলি সোনা নিল |
পূর্ব্ব ধন বিনা যত সকল হরিল ||
সেইখানে বিস্তর পাইল অপমান  |
কান্দি কান্দি রজক-নাপিত ঘর যান ||
বেগারি ধরিয়া ধন আনিল রাজার |
বাহির দলজে রাখি দক্ষিণ দুআর  ||
মাগন্তা ফকির আইলে ভিক দিতে চাই |
দলজে রাখিল ধন বসন কাবাই ||
দরবার বসিল তবে দক্ষিণ দুআর |
প্রণমিঞা চরণে বলিছে সমাচার ||
মহাপাত্র বলে রাজা ভাল কর্ম্ম নয়  |
বিশেষ তোমার রিপু বলবন্ত হয়  ||
রিপুশেষ রাখিলে বংশের রক্ষা নাই |
চুরি কর লাউসেন যে কর গোসাঞি ||
লাউসেনের রুধিরে আপনি কর স্নান |
তবে বলবন্ত হবে যে হনুমান ||
সুধন্বা পড়িল রণে হংসধ্বজের বেটা  |
তার রক্ত ধরিয়া অর্জুন নিল ফোটা ||
সেই হত্যে অর্জ্জুন সংসার হইল জয়ী |
মন দিয়া শুন রাজা তোরে এত কই ||
যে জন পরশ করে রিপুর রকত |
সেই বলে মহাবীরে জিনিল সুরথ ||
সর্ব্বকালে শুন্যাছি রিপুকে অষ্যি আছে |
পরিবন্ধ করিয়া অনেক জন বাঁচে  ||
চুরি কর লাউসেন বিলম্বে নাঞি কাজ  |
নিজ হস্তে কাটিব ময়নার যুবরাজ  ||
গৌড়শ্বর রাজা কি বলিল বিবরণ |
ইন্দা মাট্যা চোর বল্যা ডাকিল রাজন ||
জোহার করিয়া নিদা জোড় হাথে রয়  |
বার ভুঞা সমুখে ভূপতি কিছু কয়  ||
শুন ভাই নিদা মাট্যা আমার বচন |
অবিলম্বে চল তুমি ময়না ভুবন ||
দু-হাতে তোড়ল দিব দু-কানেতে সোনা |
লাউসেন করিবে চুরি পাত্রের ভাগিনা ||
এত বলি পান দিল পঞ্চাশ মোহর |
বিলম্ব না সহে শীঘ্র চল অনুচর ||
বসিতে বিলম্ব নাহি রাজার আরতি |
নিদা চোর ময়না সাজিল রাতারাতি ||
সংহতি করিয়া নিল চোর পাঁচজন |
যুগল ভাগিনী ভাই সাজিল তখন ||
লাউসেন করিতে চুরি চলিল ময়না |
বিধাতা বুঝিতে নারে চোরের মন্ত্রণা ||




.                                             
লাউসেন-চুরি পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লাউসেন-চুরি পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| লাউসেন-চুরি পালা ||
পৃষ্ঠা