রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
পাকসাট সঘনে ঐমনি উড়ে বীর |
ঘুরিতে ঘুরিতে পাইল ভৈরবীর তীর ||
পাক দেয় পালক পসারে ঘনে ঘন |
উড়িয়া পড়িতে বীর ঘুড়িছে গগন ||
লাউসেন দেখিতে পাইল পবননন্দন |
হরষিত হৈলা বীর তুরিতগমন  ||
উপরে ঐমনি ঘোরে ঘন দেয় ছো  |
ঐমনি তুলিতে চায় কর্ণসেনের পো  ||
উড়ে পড়্যা ঐমনি লাউসেন নিল কোলে |
পখুর বাগানে যেন চিল মাছ তোলে ||
লাউসেন করিয়া কোলে উঠে হনুমান |
পামরি বসন চিব়্যা করে খান খান ||
কোলে করি লাউসেন বৈকুন্ঠ মুখে ধায়  |
উভরড়ে ধাইআছে ধর্ম্মের সভায়  ||
দেবতা সভায় বস্যা দেব নারায়ণ |
সারি সারি বসিআছে উন কোটি দেবগণ ||
বিধাতা দক্ষিণে বসি আছে পশুপতি  |
পবন বরুণ বস্যা বিষ্ণুর সংহতি ||
ছয় রাগ বসি আছে ছত্রিশ রাগিণী |
মূর্ত্তিমান হয়্যা দেব বস্যাছে আপনি ||
সম্মুখে নারদ ঋষি বীণাযন্ত্র হাতে |
উত্তরিল হনুমান ধর্ম্মের সাক্ষাতে ||
সম্মুখে লাউসেন রাখি করে প্রণিপাত  |
লাউসেন করিল কোলে অনাদ্যার নাথ  ||
আপনি অনাদ্য কোলে করিল কৌতুকে |
মানবমূরতি দেখি সদা হাস্য মুখে ||
কোলে করি লাউসেন বলেন নিরঞ্জন |
হয়্যাছে মনুষ্যরূপ কশ্যপনন্দন ||
অপরূপ দেখেন দেবতাগণ চেয়্যা |
বিশেষ দেখিতে আইল দেবতার মেয়্যা ||
দেবতার বালক বৈকুন্ঠে যত ছিল  |
দেখিতে মানবরূপ সত্বরে আসিল  ||
মনুষ্য দেখিয়া সভে মনে হরষিত  |
গুআপান খান ধর্ম্ম কর্পূর সহিত  ||
ভক্ত কোলে করি ধর্ম্ম ভকত-বত্সল |
সভামধ্যে আপনি হাসেন খল খল  ||
আকস্মাৎ মুখ হইতে কর্পূর পড়িল  |
কর্পূর পাতর বলি তথি জন্ম হৈল  ||
দেবতা রাখিল নাম কর্পূর পাতর   |
বালক জন্মিল দেখ কর্পূর-সুন্দর  ||
লাউসেনের সখা হৈব সর্ব্বজন গায়  |
ভূত ভবিষ্যৎ বাণী বলিবারে চায়  ||
বদনকমলে দিল কপিলার ক্ষীর  |
মহীতলে অতেব লাউসেন মহাবীর  ||
অনাদ্যের মুখে [ যদি ] কর্পূর জন্মিল |
অনুচিত মনে গুণে মূর্খ সব মৈল  ||
কর্পূর লাউসেন থাকে দেবতা-সভায়  |
দ্বিজ রূপরাম গায় ধর্ম্মের কৃপায়  ||
বৈকুন্ঠে লাউসেন তবে রঞ্জার নন্দন |
সিদ্ধিভুজা খাইল ত চোর পাঁচ জন  ||
রামরস ফুরাইল ঝারি হৈল শুধু  |
পতঙ্গ ভাসিল যামে লিপ্ত হৈল বিধু  ||
মায়াধারী বেশ রেখ্যা পরে জামা জোড়া |
কাবাই পরিল কেহ বান্ধে ঢাল খাঁড়া  ||
সিন্ধা বলে আরে নিন্দা লাউসেন আন  |
রাজা যার রুধিরে করিতে চান স্নান  ||
সজীয়ন্ত দিতে যাই নৃপতির আগে  |
দুগ্ধ বিনে মরে জানি ক্ষোভ পাছে লাগে  ||
বিষ্ণুপদতলে বেলা হইল বিস্তর |
চল ভাই ভেটিব পঞ্চম গৌড়েশ্বর  ||
এবার অনেক ভাগ্য এড়াইল জীবন  |
ঘরে গিয়া দেখি শিশু-বনিতা বদন  ||
মাএর চরণে গিয়া দন্ডবৎ নিব  |
জয় দেখি এবার অনেক কাল জীব  ||
চল যাই দরবার বিলম্বে নাই কাজ  |
দম্ভ করি উঠে চোর যেন মহারাজ ||
এত বলি লাউসেন আনিতে কেহ যায়  |
কাড়ার উপর কাটি পড়িল ত্বরায়  ||
সঘনে ফলঙ্গ দেয় বিশাল বড়াঞি  |
বেনা বনে দেখে গিয়া লাউসেন নাই  ||
দিশা করে চৌদিগ রাখিনু কোন খানে |
পগার খন্দক খালে খোঁজে চারি পানে ||
চোর বড় চঞ্চল বিপাক দেখি বড় |
সিন্ধা নিন্দা গজমাতা এক ঠাই জড়  ||
উলকেশ্যা বন দেখে ঝৌড় ঝঙ্কার  |
কানন খুঁজিয়া বোলে ভৈরবীর ধার ||
কেহ বলে শার্দ্দুল সারিয়া গেল বনে |
কেহ বলে টানাটানি করিল শৃগালে ||
মনে অনুমান করে নয়নে জলধারা |
চান্দ বল্যা চকোর গিলিয়া গেল পারা ||
শিশু ছিল এইখানে পামরি ছিল ঢাকা |
কি জানি চোরের ঘরে দৈবে দিনে ডাকা ||
নিন্দা কান্দে মাথায় তুলিয়া দুই হাত  |
কি বোল বলিব গিয়া রাজার সাক্ষাৎ  ||
হানা দিতে ময়নায় অনেক পাইনু দুখ  |
সব হৈল বিফল দেখিনু কার মুখ  ||




.                                             
লাউসেন-চুরি পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লাউসেন-চুরি পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| লাউসেন-চুরি পালা ||
পৃষ্ঠা