রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
কোলে করি লাউসেন কর্পূর পাতর  |
মনগতি মনে কর ময়না নগর  ||
রঞ্জাবতী ভাগ্যবতী তার কোলে দিবে  |
কর্পূরের বাণী বাপু বিরলে বলিবে ||
বড় দুঃখ পাইলে এক পুত্রের লাগিআ  |
দুই [ পুত্র  ] ধর্ম্মরাজ দিল পাঠাইয়া ||
এই বাণী বলিবে রঞ্জার বিদ্যমান   |
বিলম্ব না সহে বাপু অবশ্য পআন  ||
বলবন্ত বীর তুমি রামায়ণে লেখে |
চলে যাও বিমানে দেবতা নাই দেখে  ||
সেতুবন্ধ অবতার তোমা হতে হল্য  |
ইন্দ্রজিৎ তোমার বিক্রম হৈতে মৈল   ||
পাতালে মরিল মহী পাল্য পরাজয়  |
পতঙ্গ ধরিতে মনে না করিল ভয়  ||
কর্পূর লাউসেন লহ না কর বিলম্ব |
অমর অসুর কাঁপে দেখি তব দন্ত  ||
কর্পূর করিল কোলে লাউসেন মাথায়  |
না বলিতে মহাবীর হইল বিদায় ||
দুই শিশু কোলে নিল বীর হনুমান |
সত্বর ময়না দেখে করি[ ল ] পআন ||
পবন সাক্ষাতে হরি বিষ্ণুপদতলে |
দেখাদেখি গেল বীর অবনিমন্ডলে ||
কোন মায়ারূপে দেখা দিব কর্ণসেনে  |
বালক করিআ মনে কোলে যুক্তি করে মনে ||
কি বলিব রাজাকে কেমনে শিশু দিব |
মায়া করি ফুলবনে বিরস রাখিব  ||
দৈবজ্ঞের বেশ ধরি যাব সভা আগে |
পশ্চাৎ বালক দিব এই মনে লাগে ||
ফুলের বাগান আছে ময়নার মাঝে |
তাহাতে কর্পূর রাখে ময়নার দরজে ||
ফুল মধ্যে রাখিল অনেক ফুল তুলি |
কর্পূরের রূপে যেন খেলায় বিজুলি  ||
কর্ণসেনের রূপে আলো ফুলের বাগান  |
কোকিল উগারে মধু অলি গীত গান ||
ফুলশয্যা বিছাইয়া রাখিল দুইজন  |
ফুলের বালিশ দিল ফুলের উড়ন  ||
ননাবর্ণের ফুল দিল লাউসেনের গায়  |
মকরন্দ লোভে অলি উড়িআ বেড়ায়  ||
রাখিল যুগল শিশু নিবাত কুলির ( ?  )  |
তখনি দৈবজ্ঞ হৈলা হনুমান বীর  ||
কেহ কান্দে করুণা করিয়া মায়াফান্দে |
লাউসেন হারায়্যা কেহ বুক নাই বান্ধে ||
পরম যতনে বীর নিল পাঁজি পুথি  |
তিলক উজ্জ্বল পরিধান শুক্ল ধুতি  ||
নৃপতি বস্যাছে তখন হইআ অজ্ঞান |
রাজার নিকটে তখন গেল হনুমান  ||
অঝোর নয়ানে বস্যা আছে রঞ্জাবতী   |
হেনকালে মহাবীর যান শীঘ্রগতি   ||
ডাক দিয়া বাক্য বলে আপনা আপনি  |
বাছা চুরি হৈল আমি গুণ্যা দিতে জানি ||
এত বলি রাজার মহলে দেখা দেন  |
রঞ্জাবতী রাণী যথা রাজা কর্ণসেন  ||
দৈবজ্ঞ দেখিয়া দিল বসিতে আসন  |
জোড়হাতে রঞ্জাবতী করে নিবেদন  ||
পুত্র হারা হৈল গোসাঞি আজিকার রাতি |
গুণে দি[লে ] সোনায় বান্ধাব পাঁজি পুথি  ||
এত বলি রঞ্জাবতী গড়াগড়ি যায়  |
শোকে বড় কাতর কুটিল চক্ষে চায়  ||
হনুমান অঙ্ক রাখে অবনী উপরে  |
পাঁজিখান পরিপাটি শোভে বাম করে ||
অঙ্কের উপর খড়ি রাখিল তখন   |
অন্তরযামিনী বীর করে নিবেদন  ||
চোর পাঠাইয়াছিল তোর বড় ভাই  |
নিন্দা মেট্যা চোর এথা আইল ধাত্তাধাই   ||
রাতারাতি লাউসেনে নিলেক বলে ছলে   |
ঠাকুর করিল রক্ষা ভৈরবীর জলে ||
মালির বাগানে ফেল্যা গিআছে সত্বর |
সেইখানে গেলে পাবে লাউসেন কুঙর ||
রাজ্যের সহিত রাজা ঊর্দ্ধমুখে ধায়  |
সভা আগে হনুমান ফুলবন পায়  ||
দুই শিশু হনুমান কোলে করি নিল |
রঞ্জাবতীর সম্মুখে তখন দেখা দিল ||
অতিশয় বিনয় বলে মধুর ভারথি |
আপনার পুত্র বাছা নেহ রঞ্জাবতী ||
শালে ভর দিলে তুমি বড় পাইলে দুখ |
ব্যাকুল হয়্যাছে মন দেখ পুত্রমুখ  ||
এত বলি হনুমান দন্ডাইল দূরে |
দুই শিশু দেখি রঞ্জা মনে যুক্তি করে ||
নিশ্চয় বলিতে নারে লাউসেন কে |
অসিত কমল রাজি সসংঙ্গিত দে||
সমান নয়ন দেখ সমান বদন  |
সমান সমান দেখে চম্পকবরণ ||
এত অনুমান যদি করি[ ল ] বিস্তর |
লাউসেন বলিআ নিল কর্পূর পাতর ||
ঐমনি বদনকমলে স্তন দিল  |
দুগ্ধ নাই খায় শিশু কান্দিতে লাগিল ||




.                                             
লাউসেন-চুরি পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                 
এই পাতার উপরে . . .     


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
লাউসেন-চুরি পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
|| লাউসেন-চুরি পালা ||
পৃষ্ঠা