রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
আন গিয়া আপনি আমার খাস জামা |
কোন চিন্তা ভাগিনার তুমি যার মামা ||
ভালমতে লয়্যা যাহ তোমার ভাগিনা |
ক্ষেম পাটা লিখ্যা দেহ দক্ষিণ ময়না ||
বারভূঞা সভাই কথায় সায় দিল |
পাত্র মহামদ কিছু বলিতে লাগিল ||
কর্ণের সমান দাতা তুমি কল্পতরু |
বালকের প্রায় বুদ্ধি সভাকার গুরু ||
পাটহস্তী পাটরাণী একুই সমান |
এহা বিনে রাজা নাই তোমার কল্যাণ ||
ভাগিনাকে পশ্চাত বকশিস্ দিব রায় |
আর বড় জঞ্জাল তোমার ঠাঞি যায় ||
মাণিকরাজ বিহনে বসিতে নাই পাটে |
অপরঞ্চ মধুপান বিধি নাই খাটে ||
পাটহস্তী নহিলে রাজ্যের সর্বনাশ |
এত শুনি ভূপতির বুকে লাগে ত্রাস ||
সত্য বল মহাপাত্র এহার বিধান |
কেমনে রাজ্যের হব কুশল কল্যাণ ||
তোমা বিনে পরিণাম অন্য নাই গতি |
মরিলে জীবন পায় কে দেই যুগতি ||
এত শুনি পাত্র বলে সভার সমুখ |
উচিত বলিলে মনে সভাকার দুখ ||
যেজন বধিল হস্তী সেই প্রাণ দিক |
জাহির করিয়া গুণ ক্ষেম লিখ্যা নিক ||
ভালমতে ভাগিনাকে পাঠাইব ঘর |
নহে দশ লক্ষ লব মাণিকরাজ কর ||
রাজা পাত্র এখনি তাহার দিব ফল |
মাঝ-বুকে বসাব পাথর জগদল ||
জোড় হস্তে বিস্তর বলিল বিবরণ |
রাজা বলে লাউসেন তুমি প্রাণধন ||
মাণিকরাজ কুঞ্জর কেমনে প্রাণ পায় |
সর্বনাশ রাজ্যের রাজার লক্ষ্মী যায় ||
পাটহস্তী বিনে হব কড়ার ভিখারী |
এত শুনি বলেন ময়নার অধিকারী ||
কাছাড়িতে চূর্ণ হৈল যার হাড় তনু |
পুনরপি প্রাণ দিতে নারে মহামনু ||
অসম্ভব শুনিলু জীবন পায় মরা |
জিজ্ঞাসিয়া দেখ দেশে যত আছে জরা ||
বাড়ী যাব এ সব ইনামে নাই কাজ |
পাত্র বলে ছল ছাড় রাখহ সমাজ ||
কুয়ায় মরিয়াছিল বারুই-নন্দন |
সভায় বলিলে তার দিয়াছি জীবন ||
পাঁচদিনের মরা যেবা জিয়াইতে পারে |
তবে কেন পাটহস্তী জিয়াইতে নারে ||
ভাল চাহ এখনি হাথিরে দেহ প্রাণ |
ঈশ্বরী পূজিব নহে দিয়া বলিদান ||
দরবারে বসিয়া করে বিষম তর্জনী |
গরুড় নিবাসে যেমন কাঁপে ফণী ||
রাজা বলে লাউসেন গণি পূজা দিব |
কানে সোনা দিয়া ভাল পদবী রাখিব ||
এত শুনি লাউসেন স্মরি ধর্মরায় |
পুষ্পজল দিলেক হাথির সব গায় ||
মব়্যাছিল পাটহস্তী পাইল জীবন |
গদা মাহুত প্রাণ পায়্যা উঠিল তখন ||
জয়ধ্বনি শঙ্খধ্বনি গৌড় শহরে |
প্রীতিভাব ধর্মের বাড়িল ঘরে ঘরে ||
যতী সতী সকলে বিস্ময় মানে চিতে |
হুকুম করিল রাজা পাটঘোড়া দিতে ||
ভান্ডার হইতে কেহ জামাজোড়া আনে |
লাউসেনে বকশিস্ দেই সভা বিদ্যমানে ||
মহারাজা লাউসেনে পরায় জামাজোড়া |
অপরঞ্চ দিল আর চড়নের ঘোড়া ||
প্রতি অঙ্গে পরাইল অপূর্ব ভূষণ |
ইনাম লিখহ পাত্র ময়নাভুবন ||
দেশে যাকু গৌরবে বিলম্ব আর নয় |
রঞ্জাবতী কর্ণসেন ভাল যেন কয় ||
লাউসেনে আপনি বিফলে দুঃখ দিলে |
ভাগিনা বলিয়া কিবা মর্যাদা রাখিলে ||
রাজার বচন শুনি লাউসেন কয় |
তবলে বাছিয়া অশ্ব লব মহাশয় ||
আপনার যোগ্য ঘোড়া লইব আপনি |
কল্পনা রাখিয়া সায় দিল নৃপমণি ||
শুভক্ষণে বীর তবে গেল ঘোড়াশাল |
জোহার করিল দেখ্যা যতেক বারাল ||
কোতল তুরকি সব বিহগ টাঙ্গন |
লাউসেনে দেখ্যা বলে সলিললোচন ||
তুরকি টাঙ্গন সব বলে ডাক দিয়া |
আমারে রাউত লহ সংহতি করিয়া ||
মহিম করিব সাথে রণে বনে জয় |
মনে কর আমারে ময়নার মহাশয় ||
অল্প তৃণ জয় খাই আর অল্প দানা |
একদিনে ছমাসের পথে দিব হানা ||
যদি দড় রাউত মনের মত পাই |
ছমাসের পদ্ধতি দিবস দিই যাই ||
আকূল নয়নে কত বলিছে তুরকি |
সভা বলে তোমার বাহন হয়্যা থাকি ||
পর্বতী টাঙ্গন যত জুড়িল হিসর |
আকুল হইল খুঁজি অন্ডির পাথর ||
লাউসেন ঘোড়াকে জিজ্ঞাসে একে একে |
আপনার পূর্ব ঘোড়া পাটে নাই দেখে ||
মনে দুঃখ বাড়িল ময়নার মহাজান |
পূর্ব অশ্ব সংহতি নহিল দরশন ||
অন্ডির পাখর তখন হিসরিয়া উঠে |
পায়ে বান্ধা পাথর লোহার চারি খুঁটে ||
আশোয়ার দেখিয়া হিসাব বারে বার |
অসিত বরণ অশ্ব পর্বত আকার ||
কারণ জানিঞা সেন সেইখানে রয় |
মুখ বাড়াইয়া ঘোড়া কানে কানে কয় ||
আমি অশ্ব অন্ডির পাখর অনুপাম |
গোউড়ে বালাই আমি খেপা  ঘোড়া নাম ||
দশ বিশ দিন প্রতি বধিলু সিফাই |
এইরূপে এ বার বত্সর দুঃখ পাই ||
কাছাড়িয়া কত শত বধিলু বারাল |
দুর্জয় সিফাই দেখ্যা বলে যম কাল ||
চারি পাঁচ দিনে দেখি কদাচিত জল |
ঘাস দানা বিনে বড় হয়্যাছি দুর্বল ||
লাউলেনে নিবেদিল অন্ডির পাখর |
দ্বিজ রূপরাম গান অনাদ্যের বর ||
এক মনে শুন সভে ধর্মের মঙ্গল |
শ্রবণে কলুষ নাশ বাঞ্ছা নিরমল ||

.      ******************      

.                                                   
স্তিবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্তিবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
হস্তিবধ পালা
পৃষ্ঠা -                  ১০  ১১