রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
খেপা ঘোড়া বলিয়া ভাগিনা নাঞি জানে |
আপনার মৃত্যুচিন্তা করিল আপনি ||
মিছা মায়া কল্পনা করিল এতক্ষণ |
শীঘ্রগতি বলে ঘোড়া করিতে সাজন ||
লাউসেন রাউত সাজ সাজিলেন ভাল |
সুরঙ্গ বসন পরে কিছু তায় কাল ||
হুকুম করিল অশ্ব সাজাইয়া আন |
বারজন বারাল সাজায় সাবধান ||
গলে দিল গজকা চাণর গঙ্গাজল |
চলিতে চলিতে বাড়ে চারি পায়ে বল ||
রুনুরুনু বাজন্তি উরমাল মেখলা |
পরশ পাথর আর কলধৌত মালা ||
কাল ধল তুরকি সাজিল বিচক্ষণ |
বাগডোর ধরিয়া দরবারে দরশন ||
একে দেবতার অশ্ব অঘনী প্রকাশ |
পুরট পরশে পুন পাইল জীবন্যাস ||
অশ্ব দেখি রাজার আনন্দ বড় মনে |
দরবারে সরস কথা মন লাউসেনে ||
এই অশ্ব লহ বাপু আগু হয়্যা আস্য |
সর্বকাল মাস্বা বলি মনে ভালবাস্য ||
এত বলি নৃপতি লাউসেনে হয় দিল |
ময়না ইনাম দেহ পাত্রকে বলিল ||
রাজার বচন শুনি মহাপাত্র বলে |
যজ্ঞের আনল যেন অর্ঘ্য পাইবে জ্বলে ||
এখন কেমনে রায় লিখিব মাহিনা |
কেমন রাউতের আগে দেখিব ভাগিনা ||
একবার এক্ষণে অশ্বের গতি দেখি |
তর মত মাহিনা ময়নার দেশ লেখি ||
এত যদি মহাপাত্র সভায় বলিল |
লম্ফ দিয়া লাউসেন ঘোড়ায় উঠিল ||
আগু পিছু চারি বার চেরাকি ফান্দনি |
চাবুক মারিতে নিল আকাশ-সরণি ||
আকাশে উড়িল অশ্ব দেখি বা না দেখি |
বিষ্ণু লয়্যা যেমন উড়িল গরুড় পাখি ||
সপ্তম সাগর দেখি অষ্ট কুলাচল |
মহাতীর্থে মহীতলে দেখিল সকল ||
সুমেরু পর্বত দেখে গাঙ্গার আলয় |
স্বর্গ গঙ্গা তি ধারা সেইখানে বয় ||
তরণি চিনিল রথে কাশ্যপের বালা |
আশীর্বাদ পাইলেন স্বর্গ পুষ্পমালা ||
পুষ্পবৃষ্টি করিল যতেক দেবগণ |
স্থির হৈল অশ্ব গিয়া নন্দনকানন ||
তালি হানি গগনে বিহঙ্গ যেন বোলে |
পার্বতী শঙ্কর দেখে কৈলাস অচলে ||
তেজস্বিন তুরঙ্গ অম্বরে নহে স্থির |
ধ্রুবলোক হৈতে দেখে বিষ্ণুর মন্দির ||
দেবালয় বিস্তর দেখিল লাউসেন |
তবে অশ্ব গঙ্গার দক্ষিণে দেখা দেন ||
পাসরিল আপনা পদ্ধতি নাই দেখে |
বাগডোর ফিরাইল গোউড়ের মুখে ||
বারভূঞা রাজা বস্যা মনে দুঃখ করে |
এক দৃষ্টে চাহি সভে দেখিছে অম্বরে ||
কেহ বলে লাউসেন এখন না আইল |
খেপা ঘোড়া কাছাড়িয়া কোনখানে মাইল ||
খেপা ঘোড়া বিষম পেলিল কোন দেশে |
তখন দরবারে বসি মহাপাত্র হাসে ||
বস্যাছিল মহাপাত্র নাচিতে লাগিল |
হরি হরি বল সভে অরিষ্ট ঘুচিল ||
ভাগিনা মরিল যত ঘুচিল জঞ্জাল |
কোথায় অবোধ বেটা আস্যাছিল কাল ||
দুহাথ তুলিয়া নাচে দরবার ভিতর |
হেনকালে দেখা দিল অন্ডির পাখর ||
গৌড়েশ্বর লাউসেন জোহার করিল |
পাত্রের মুন্ডুতে যেন বজ্জর পড়িল ||
আস্য আস্য লাউসেন আপনি রাজা কয় |
অশ্ব রাখি বসিল রাউত মহাশয় ||
পরাক্রম দেখিয়া বাড়িল বড় প্রেম |
রাজা বলে ময়না নগর দিলু ক্ষেম ||
পাত্রেরে বলিল পুন পাটা লিখ্যা দেহ |
গৌরব করিয়া সঙ্গে লাউসেন লেহ ||
আপনি করিল আজ্ঞা গৌড়ের রাজন |
ময়না ইনাম পাটা লিখিল তখন ||
পাটা হাথে দিয়া বলে গৌড়ের পাতর |
আজি হৈতে লাউসেন রাজার চাকর ||
এত বলি সাথী করে বারভূঞাগণ |
দ্বিজ রূপরাম গান দৈমন্তীনন্দন ||

এক মনে শুন সভে ধর্ম ইতিহাস |
দুমন করিলে হয় ধর্মপুত্রনাশ ||
সভামধ্যে লাউসেন কৈল পুরস্কার |
ময়রায় ঘরে থাকি পাইল সমাচার ||
রাজার দরবারে বড় মহিমা বাড়িল |
শুনিঞা কর্পূর তবে ঐমনি ধাইল ||
লাউসেন বস্যাছিল দরবার ভিতর |
হেনকালে দেখ্যা দিল কর্পূর পাতর ||
নিধন পুরুষ যেন প্রাণদান পায় |
কর্পূরে দেখিয়া সেন উঠিয়া দান্ডায় ||
হাথে ধরি বসাইল আপনার কোলে |
মরা তরু মুঞ্জরিল মকরন্দ বোলে ||
কর্পূর লাউসেন রূপে সমান মূরতি |
প্রথম পউষে যেন আগুনের জুতি ||
কষ্ণ বলরাম বলি মহাজন কয় |
আনে বলে লব কুশ মোর মনে লয় ||
কর্পূরের রূপ দেখি কান্দে কোনজন |
হাথে ধরি লাউসেন জিজ্ঞাসে রাজন ||
বল বাপু লাউসেন ইহ তোমার কে |
জগত পাগল হৈল পরিচয় দে ||
লাউসেন বলে রাজা অবধান কর |
আমার অনুজ ভাই কর্পূর পাতর ||
বিপত্ত পড়িল যবে আমার উপরে |
লুকাইয়া ছিল ভাই গোউড় শহরে ||
পাটরাণী লাউসেন তোমার বড় রাণী |
দুভাই দেখিতে চল তবে ভালবাসি ||
লোকে বলে মা হইতে মাসী বড় ধন |
হেন মাসী দেখিতে তোমার নাহি মন ||
দরবার বিদায় দিলে রাণী দিব দোষ |
তোমা দরশনে হব পরম সন্তোষ ||
রাজার বচন শুনি লাউসেন কর্পূর |
ভানুমতী দেখিতে চলিল অন্তঃপুর ||
নরপতি আপনি নফর দিল সাথে |
দুই ভাই দেখা দিল মাসীর সাক্ষাতে ||
লক্ষ টাকার আসনে বস্যাছে ভানুমতী |
কর্পূর লাউসেন গিয়া করিল প্রণতি ||
পরিচয় দিনু আমি রঞ্জাবতীর পো |
কোলে নিল ভানুমতী চক্ষে বহে লো ||
বাপধন তোমার বালাই লয়্যা মরি |
বদনে বদন দিয়া বলে হরি হরি ||
তোমার কারণে বনি শালে দিল ভর |
লাউসেন কর্পূর কোলে কান্দিল বিস্তর ||
নয়ান ভরিয়া দেখে মুখ শতবার |
পরোক্ষ শুনিয়াছিল লাউসেনকুমার ||
উপহার বিস্তর আনিল অভরণ |
লাউসেন হইতে বড় কর্পূরে যতন ||
অষ্ট অভরণ দিল বনিপোএর গায় |
মাসী-ঘরে দুভাই গৌরব বড় পায় ||
দ্বিজ রূপরাম গান অনাদ্যের বর |
পাসন্ড জনার মুন্ডে পড়ুক বজ্জর ||
দ্বিজ রূপরাম গান শুনে নিরঞ্জন |
ভেদ নিন্দা করে তার সবংশে নিধন ||
আসর জুড়িয়া ধর্ম করিবে কল্যাণ |
এই বর মাগি আমি তোমা বিদ্যমান ||
নাএক পাইয়া ধর্ম তুমি দিবে বর |
তোমার চরণে ভক্তি রহু নিরন্তর ||
আজিকার মত এইখানে রহে গীত |
হরি হরি বল সভে ধর্মের পিরিত ||

.      ******************      

.                                                   
স্তিবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্তিবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
হস্তিবধ পালা
পৃষ্ঠা -                  ১০  ১১