রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
উড়িছে সয়চান ঘুঘু উপর গগন |
তবে ঘুঘু পক্ষ লৈল রাজার শরণ ||
পরাণে কাতর হয়্যা লুকায় আঁচলে |
প্রাচীরে সয়চান বস্যা ডাক দিয়া বলে ||
ক্ষুধায় জীবন যায় শুন হে রাজন |
দৈবে দিল আহার রাখিলা কি কারণ ||
রক্ষা কর জীবন আহার দেহ খাই |
দশমাস এহার কারণে ধাত্তাধাই ||
শুন হে রাজন তুমি কর্ণ হৈতে দাতা |
আমার ভক্ষণ তবে কেন হৈলে হাতা ||
কোলে হৈতে তুরিত আহার পেল্যা দে |
এখন না চিন তুমি পিতামহ কে ||
দেহ শীঘ্র আহার ক্ষুধায় জ্বলে তনু |
এহাতে পাষন্ড হৈলে পাপ লিখে মনু ||
শালিক পায়রা ঘুঘু আমার ভক্ষণ |
আহারে হইলে হাতা কিসের কারণ ||
ঘুঘু দেহ রাজন ক্ষুধায় দুঃখ পাই |
সবংশে মরিবে নহে শাপ দিয়া যাই ||
এত বলি সয়চান প্রাচীরে বস্যা রয় |
ধর্মসভা বস্যাছে ভূপতি কিছু কয় ||
পক্ষ নিল শরণ সভার বিদ্যমান |
এহারে কেমনে দিব অবোধ সয়চান ||
আগু হয়্যা আমার গাঁএর মাংস খায়্য |
মনে পরিতোষ যেন পরিণামে পায়্য ||
না দিব শরণ-পাখি রহিতে পরাণ |
কাটিয়া পাএর মাংস তুষিল সয়চান ||
কর্পূরে কহিল হিত ময়রা যুবতী |
হাপুতির বাছা তুমি স্থির কর মতি ||
লুকায়্যা রহিল যদি কর্পূর পাতর |
বিপত্ত পড়িল হোথা লাউসেন উপর ||
হাথিচোর বলিয়া দুহাথে দড়ি বান্ধে |
অপমান পাইয়া ময়নার রাজা কান্দে ||
চৌদিগে পাইক দেই তবলের হুড়া |
রতি মাসা হইল অঙ্গের জামাজোড়া ||
নেব কোটাল দুরন্ত কানের সোনা নিল |
গরুড়মণি সংহতি গজমোতি ছিল ||
বাজুবন্দ গলার মাদুলি হার লেই |
চোর ধরা পড়িল দোহাই কেহ দেই ||
কেহ বলে এমন বয়সে হস্তিচোর |
দড়বড়ি কোটাল কোমরে দেই ডোর ||
দশজন দিগার বান্ধিল লাউসেনে |
কাতর হইল বালা বাগুরা বন্ধনে ||
টানাটানি করে কেহ মাথার কুন্তল |
কেহ নিল কুঞ্জর দেবীর অস্ত্রবল ||
দুই হাথে দুই দশ ধরিল দিগার |
দড়বড়ি চোর নিল পাথের দরবার ||
দয়া না হইল মনে ভাগিনা বলিয়া |
বন্দিঘরে বান্ধ্যা রাখ বলিল বসিয়া ||
ভালমতে রাখিবে সদরে নাঞি নিব |
কালি দেবীপূজায় এহারে বলি দিব ||
এ সব তাজনি বলে পাত্র মহামদ |
রূপ দেখি চোরের সংসার নিশবদ ||
কেহ বলে কামদেব রুহিণীকুমার |
হস্তিচোর নহে এই গণিল সংসার ||
পাত্রের তরাসে কেহ বলিতে না পারে |
হুকুম করিল দড় বান্ধ কারাগারে ||
এত বলি মহাপাত্র ফলাপানে চায়|
কুপিল মরমে বহ্নি জ্বলে যেন বায় ||
কামারে হুকুম দিল ভাঙ্গিবারে ফলা |
অপমান লিখিল মরমে বড় জ্বালা ||
গুঁড়া কব়্যা এখনি জলেতে পেল্যা দে |
মাঝদহে পেলিব তুলিয়া সভে নে ||
ফলাখান উপরে আগুন কেহ দেই |
পেলিতে গঙ্গার জলে কুড়ি জনা লেই ||
তুলিতে না পারে কেহ সাক্ষাত অচল |
আপনি নির্বাণ পায় যে জ্বালে আনল ||
চোট হানে লোহার পাখুরা নাই বৈসে |
ছুতার দুহাতে হানে চোট নাঞি পৈশে ||
অক্ষয় কবচ ফলা অনাদ্যের বরে |
পরিণাম ভুলিয়া রাখিল বাসাঘরে ||
তবে সব দিগার লাউসেনে ধব়্যাছিল |
পাথের হুকুমে পুন বন্দিঘরে নিল ||
যুবতী বালক যুবা  মুখ দেখি কান্দে |
বারজন দিগারেতে লাউসেন বান্ধে ||
হাথে দিল হাথকড়া চরণে নিয়ল |
বুকে দিল দারুণ পাথর জগদল ||
বাম পাশে নাড়িতে পঞ্চম শেল ফুটে |
ডানি পাশ নাড়িতে করাতে মাংস কাটে ||
চিকুর বান্ধিল চালে রেশমের দড়ি |
বদন উপরে দিল দারুণ বিষবড়ি ||
হস্তিচোর বিষম পালয়্যা পাছে যায় |
ব্যালিশ বন্ধন দিল লাউসেনের পায় ||
দুয়ারে তসলা দিয়া বৈসে পোতামাঝি |
পূজা নিতে ধর্মের এ সব মায়াবাজি ||
বিপত্ত পড়িল রাজা লাউসেন উপর |
দ্বিজ রূপরাম গান শ্রীরামপুরে ঘর ||

এক মনে শুন সভে ধর্মশাস্ত্রবাণী |
ধর্মের গাজনে পড়ে জয়শঙ্খধ্বনি ||
বন্দিঘরে লাউসেন দোসর কেহ নাঞি |
ছোটভাই কর্পূর লুকাল্য কোন ঠাঞি ||
বন্দিঘরে কান্দেন ময়ার চূড়ামণি |
কোথা গেলে কর্পূর বিপাক বড় গণি ||
মনে চিন্তা করেন ঠাকুর নিরঞ্জন |
এমন সময় প্রভু রাখে কোন জন ||
নিদারুণ নিগড় বন্ধনে প্রাণ যায় |
দীনের শরণ তোমা হরিবংশে গায় ||
যদুবংশশিরোমণি লইনু শরণ |
মিছে ঢেসা দিল মামা হারাই জীবন ||
মহামন্ত্র জপেন মুদিয়া [ দু ] নয়ান |
মনে হোম মনে যজ্ঞ মনে অর্ঘ্যদান ||
মনেতে করিল স্তব মনেতে প্রণাম |
চরণে শরণ নিল মনে অবিরাম ||
মহাবিদ্যা মনেতে করিল সঙরণ |
হেনবেলা জানিল ঠাকুর নিরঞ্জন ||
লাউসেনের বিপত্ত জানিলা দিবাকর |
হনুমানে আপনি বলেন মায়াধর ||

.      ******************      

.                                                   
স্তিবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্তিবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
হস্তিবধ পালা
পৃষ্ঠা -                  ১০  ১১