রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
গুণাগার ভূপতি নিবেক ঘর গারি |
অতেব সে সভাকারে সাবধান করি ||
ডাকাডাকি বলিল কাড়ায় দিয়া কাঠি |
জানাইতে শহরে পতঙ্গ হৈল ভাটি ||
ডাক দিয়া জানাইল শহরে শহর |
বাসা দিতে মানা কৈল বৈদেশী কুঙর ||
এইরূপে বাজায় সঘনে শিঙ্গা কাড়া |
বলিতে কহিতে গেল কামারের পাড়া ||
দিগে দিগে দিগার করিছে ডাকাডাকি |
মহারাজা হুকুমে বৈদেশী নাঞি রাখি ||
কামিলার দুয়ারে কোটাল কয়্যা যায় |
লাউসেন কর্পূর বালা শুনিবারে পায় ||
কর্পূর বলেন দাদা শুন মন দিয়া |
কামারের ঘরে গেল কোটাল কহিয়া ||
কেবা জানে এমন মাস্বার অবিচার |
বাসা দিতে মানা হৈল বৈদেশী কুমার ||
তবে যদি এখানে করিবে বিলম্বন  |
লুট কব়্যা নিবে কালি কমিলার ধন ||
নৌতন কুটুম্ব তোর হইল কামিলা  |
মাঝপথে মৈত্রতা মাণিক মনোশীলা ||
যদিস্যাৎ এখানে বিলম্ব মৈত্রভাবে |
রজনী প্রভাতে মৈত্র বড় দুঃখ পাবে ||
যত দেখ তোমার মৈত্রের পরিজন |
বনিতা বালকে দুখ পাবে অকারণ ||
ধন কড়ি নিবেক দিবেক অপমান |
দেখিতে নারিবে শাস্তি হারাবে পরাণ ||
আজি নিশি বঞ্চিব ভৈরবী গঙ্গাতীরে |
কালি রাজা ভেটিয়া বিদায় হব ঘরে ||
আপনার মিতাকে ডাকিয়া কিছু কহ |
পরিণামে অনর্থ এখান যদি রহ ||
প্রীতমনে শিরোধার্য কর্পূরের বাণী |
ডাক দিয়া কামিলাকে বলেন তখনি ||
লাউসেন বলে শুন লাউদত্ত মিতা |
তুমি হৈলে মোর যেন কর্ণসেন পিতা ||
কদাচারী গৌড়েশ্বর কে জানে এমন |
মানা কৈল বাসা দিতে বৈদেশীনন্দন ||
অতঃপর দুইভাই বিদায় হয়্যা যাব |
তরুতলে নদীকুলে রজনী গোঙাব ||
গুণাগার নিবে রাজা তুমি পরাধীন |
এই পথে বাহড়িয়া রব একদিন ||
এত বলি বিদায় ময়নার তপোধন |
দ্বিজ রূপরাম গান দৈমন্তীনন্দন ||

পুনর্বার নিবেদন ময়নার ভূপ |
আমার বিলম্বে মাতা তুমি পাবে দুখ ||
এত শুনি কামিলা ত উচ্চস্বরে কান্দে |
যুবতী বালক তারা বুক নাঞি বান্ধে ||
পাএ ধরি কামিলা কান্দেন উচ্চস্বরে |
আজি মিতা বিলম্ব করহ মোর ঘরে ||
জাতি কুল ধন দিব এহার কারণে |
বৈস মিতা কর্পূর কনক সিংহাসনে ||
যদি রাজা দন্ড লেই যুবতী জীবন |
তোমার কারণে দিব এই মোর পণ ||
পাএ ধরি বিস্তর বিনয় বাক্য বলে |
রাজাকে সর্বস্ব দিব তোমার বদলে ||
একদিন ধর্ম সত্য করহ পালন |
দন্ডেক বসিয়া চাহ বিদায় এখন ||
এত যদি কামিলা কহিল জোড়কর |
না রহিল লাউসেন কর্পূর পাতর ||
ফলা ঝারি কর্পূর নিলেক পাছুয়ান |
বাজার হইয়া বই লাউসেন যান ||
তার পিছু দিল চর পাত্র মহামদ |
কংসরাজা হৈল যেন কৃষ্ণের আপদ ||
সত্বরে শহর বই হৈল দুই ভাই |
পাছু পাছু গুড়াইল বিস্তর বালাই ||
গোউড়ের সমুখে দেখিল গঙ্গাতীর |
তরুতলে বসিল লাউসেন মহাবীর ||
মোকাম করিল দুঁহে বকুলের মূলে |
বড় সুখ আনন্দ দেখিল দুই কূলে ||
সামালিয়া কর্পূর রাখিল ফলাঝারি |
পূর্বমুখে বসিল ময়নার অধিকারী ||
সমুখে কর্পূর রাখে নানা উপহার |
একমনে পূজিল ঠাকুর করতার ||
মহাসুখে দুইভাই করে জলপান |
শীতল পবন পায়্যা সুখে নিদ্রা যান ||
তরুতলে নিদ্রাগত লাউসেনকুমার |
পাত্র মহামদ তখন পাইল সমাচার ||
মনে যুক্তি করে তখন পাত্র মহামদ |
পাটহাথি চাঠিলে ভাগিনা হব বধ ||
নদীকূলে নিদ্রা যায় ঘোর কাল রাতি |
চর পাঠাইব যেন বুকে চাঠে হাথি ||
একবার চাঠিলে ঐমনি হব গুঁড়া |
কর্ণসেন এতদিনে হল্য আঁটকুড়া ||
এই সব যুক্তি পাত্র ভাবে মনে মনে |
গদা নামে মাহুত ডাকিল ততক্ষণে ||
পাত্র বলে গদা মাহুত শুন মন দিয়া |
মাণিকরাজ হস্তী আন সাজন করিয়া ||
হাথি-চাঠে বধ কর লাউসেন ভাগিনা |
দুহাথে টোড়র দিব দুই কানে সোনা ||
অবিলম্বে আপনি অরিষ্ট কর দূর |
বধ গিয়া লাউসেন সারথি কর্পূর ||
তোমার সে সভা হৈতে বাড়াব মাহিনা |
ক্ষেম পাটা লিখ্যা দিব দক্ষিণ ময়না ||
আর দিব বকশিস গাএর খাসা জামা |
বাছ্যা দিব পদ্মিনী ময়নার পাঁচ রামা ||
এত শুনি গদা মাহুত নিল ফুলপান |
লাউসেন বধিব আমি ইথে নাঞি আন ||
চুরমার হবে বেটা হাথির চাপানে |
ভ্রষ্ট হয়্যা অনিলে পড়িবে কোনখানে ||
তোমার বান্ধব বলি দয়া না করিব |
হাথি চাঠাইয়া তারে অবশ্য মারিব ||
এত যদি মাহুত করিল অঙ্গীকার |
হাথে ধরি মাহুদ্যা বলিল পুনর্বার ||
তবে যদি লাউসেনের না হয় মরণ |
শিয়রে বান্ধিয়া হস্তী করিবে গমন ||
চোর বাদে পশ্চাত বান্ধিব বন্দিঘরে |
বলিদান দিব তারে দেবীর আতরে ||
বারে বারে নিশ্চয় বলিল বিবরণ |
বিদায় হইয়া মাহুত করিল গমন ||
শীঘ্রগতি দরশন দিল হস্তিশালে |
সুরঙ্গ সিন্দুর দিল হস্তীর কপালে ||
শিকল করিল দূর চরণে জিঞ্জির |
বিস্তর যতনে হস্তী করিল বাহির ||

.      ******************      

.                                                   
স্তিবধ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
স্তিবধ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
হস্তিবধ পালা
পৃষ্ঠা -                  ১০  ১১