রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
আশ্বাস করিল কালু দিব বাড়ী ঘর |
রাজা আইলে মাহিনা বাড়াব সরাসর ||
নিবাস করিব দোঁহে দক্ষিণ ময়না |
ঘরে বস্যা বিলাস করিব কাচসোনা ||
সতন্তর হৈলে সুখ সম্পদের তরে |
শুনিয়া তোমার কথা পরাণ বিদরে ||
ভোখে ভাত নাঞি জুটে পিয়াসে না পানি |
বিলাডোমের বেটীর কথা আমি সব জানি ||
সরস বচন শুনি তারা যেন খসে |
দুঃখ সুখ বলিতে বিরলে গিয়া বৈসে ||
ভাই সম্ভাষিয়া যুক্তি করে নদীকুলে |
হেনবেলা ডোমনী ডাকিয়া কিছু বলে ||    
লখ্যা বলে প্রাণনাথ মোর নিবেদন |
ঘর ভাঙ্গ্যা নষ্ট হৈল লঙ্কার রাবণ ||
বালী মৈল সুগ্রীব রাজতি কেন করে |
গারি ঘর বনিতা সকল নিল পরে ||
রাবণের মন্দোদরী ভজে বিভীষণে |
তারা হেন সতী বঞ্চে দেয়রের সনে ||
আমি হব অনাথ সন্দেহ মনে ভেল |
কালু বলে তোর বাণী বুকে বাজে শেল ||
কুন্তলে ধরিয়া কালু অপমান দিল |
কদম্ব তরুর মূলে বান্ধিয়া রাখিল ||
গোড়া ধব়্যা গাছের ডুমনী দিল টান |
পড়িল কদম্ব তরু হয়্যা পাঁচখান ||
ডালে বস্যা ডুমনী সমুখে চলদল |
দুই ভাই যুক্তি করে বসিয়া বিরল ||
কাম্বা বলে অহে কালু আগে সত্য কর |
এক ভিক্ষা মাগিব তোমার বরাবর ||
সত্য বাক্য বলিব তোমার বিদ্যমান |
কালু বলে প্রাণ দিব কিবা আছে আন ||
গঙ্গাজল তুলসী তুলিয়া নিল হাথে |
কালুবীর সত্য করে কাম্বার সাক্ষাতে ||
সত্য সত্য ব্রহ্ম সত্য ইথে নাঞি আন |
এ সত্য লঙ্ঘিলে হয় নরকে পয়ান ||
বসুমতী শস্য হরে কপিলা হরে ক্ষীর |
বর্ণগুরু বেদ হরে মেঘে হরে নীর ||
হেন সত্য কব়্যা যদি এড়াইয়া যাই |
খড়্গেতে কাটিয়া গাভী গঙ্গাতে ভাসাই ||
সত্যবন্দী হৈল কালু ডোমের নন্দন |
জোড়হাথে কাম্বা ডোম করে নিবেদন ||
কলিযুগ কর্মের সমান তুমি দাতা |
টাঙ্গি ধরি কাট্যা দেহ আপনার মাথা ||
এত বলি কাম্বা ডোম দান্ডাইল দূরে |
মনে শঙ্কা মেলা টাঙ্গি পেলি পাছে মারে ||
কালু বলে আরে কাম্বা কি কর্ম করিলি |
এহার কারণে হাথে গঙ্গাজল দিলি ||
এখনি করিল সত্য যদি করি লয় |
এই পাপে নাঞি হবে পশ্চিম উদয় ||
হরিশ্চন্দ্র মহারাজা সত্যের লাগিয়া |
বনবাসে গেল সেই দ্বিজে রাজ্য দিয়া ||
সিংহাসন মাতঙ্গ তুরঙ্গ নিল পরে |
বালক বনিতা বন্দী পাটনির ঘরে ||
সত্যের কারণে কাম্বা হৈল সর্বনাশ |
দশরথ শ্রীরামে পাঠাল্য বনবাস ||
না গণিল পরিণাম বনিতা-বচন |
শৃগালের হাথে হৈল সিংহের মরণ ||
যে করে বিদ্বেষ মনে বনিতার বাণী |
সে জন অবশ্য রণে হারায় পরাণি ||
সুগ্রীব সমরে বালী করিল সাজন |
নিষেধ করিল তারা ধরিয়া চরণ ||
তথাপি তাহার সঙ্গে রণে দিল হানা |
মরিল রামের বাণে না শুনিল মানা ||
রামায়ণে শুন্যাছি এখানে আজি হৈল |
ভূমিষ্ঠ হইতে কেন কাম্বা নাঞি মৈল ||
এত বলি টাঙ্গি দিল তাহার সম্মুখে |
সত্য়ে পার কর কাম্বা লখ্যা পাছে দেখে ||
এক চোটে মুন্ড কাট না কর দুসর |
অবিলম্বে কাম্বা রে ভাইর কার্য কর ||
এত শুনি কাম্বা ডোম কুড়াইল টাঙ্গি |
ঘাটেতে বসিল কালু খসাইয়া রাঙ্গি ||
বসিল অম্বর মুখে বলে রাম রাম |
কালু বলে কাম্বা রে হারালি পরিণাম ||
দুহাথে ধরিয়া টাঙ্গি হানে উভ চোট |
পড়িল কালুর মুন্ড ভূমে গেল লোট ||
পড়িল কালুর মুন্ড গড়াগড়ি ভূঞে |
রাম রাম বলিতে বসন ঝাঁপে মুঞে ||
ঐমনি কালুর মুন্ড দুই হাথে ধরে |
লাফ দিয়া উঠে কাম্বা হাথির উপরে ||
কালুর লইয়া মুন্ড কাম্বা নাহি রহে |
চালাইয়া দিল হাথি ঠেক্যা গেল দহে ||
দহেতে পড়িল হাথি নাহি পায় পথ |
ইন্দ্র লয়্যা যেমন ঠেকিল ঐরাবত ||
মার মার ডাকে পাছু লখিয়া ডুমনী |
টাঙ্গিখান পেল্যা মারে জ্বলন্ত আগুনি ||
তারা খসে টাঙ্গিখান কিবা তার কথা |
অন্তরীক্ষে কাটা গেল কাম্বাডোমের মাথা ||
এক চোটে যদি তার কাটা গেল মুন্ড |
পড়িবার বেলাতে হাথির হানে শুন্ড ||
কাম্বাডোমের মুন্ড তবে ভাস্যা যায় জলে |
ডুমনী স্বামীর মুন্ড তুল্যা বান্ধে গলে ||
কালুবীর পড়িল ঘোষণা দিগন্তরে |
দ্বিজ রূপরাম গান অনাদ্যের বরে ||

কুম্ভকর্ণ বধে যেন পড়িল ঘোষণা |    
সেইরূপ হৈলা আজ দক্ষিণ ময়না ||
কালুর মরণ শুনি কান্দে সর্বজন |
অজ্ঞান হইল লখ্যা নাঞি সম্বোধন ||
আইমা বলিয়া কান্দে ডোমদিগ্যের মায়্যা |
শঙ্খ সোনা ভাঙ্গে কেহ গড়াগড়ি দিয়া ||
কেহ কেহ বলে কোথা গেলেন গোসাঞি |
স্বামী বিনে সংসারে দান্ডাতে স্থল নাঞি ||
ভাল খাইল পরিল দুকানে কাঁটা কড়ি |
কুলা ঠেকা ধুচনি জনমে নাঞি গড়ি ||
কেহ বলে খুড়া মৈল কেহ বলে জেঠা |
কেহ বলে ভাসুর শ্বশুর গেল কাটা ||
আনে বলে স্বামী মৈল সুমেরুর চূড়া |
কেহ বলে কাটা গেল বাঘরায় খুড়া ||
কালচিতার নারী কান্দে মাসী গো পিসী |
প্রাণনাথ কাটা গেল কাল হৈল নিশি ||
সাধ কব়্যা শঙ্খ দিল না পড়িল মালা |
কোথায় বঞ্চিব আর কি বাড়িল জ্বালা ||
অভাগীর সঙ্গে দেখা না হইল আর |
বুকে হানে আঘাত ঐমনি হাহাকার ||
কালসোনার জা কান্দে লুটায়্যা অবনী |
কোথা গেল প্রাণনাথ রাখ্যা অভাগিনী ||
এমন বয়সে বিধি দিল এত তাপ |
কেমনে সে কাটা গেল সাতকড়ির বাপ ||
কেহ ভাঙ্গে সঙ্খ সোনা কেহ ভাঙ্গে খাড়ু |
বাজারে খুঁজিয়া কেহ বলে বিষনাড়ু ||
ডুমনী সকল কান্দে পরিজ্ঞান নাঞি |
আদ্দাসে চলিল তবে কলিঙ্গার ঠাঞি ||
পাটরাণী কলিঙ্গা আছিলা সুখাসনে |
ডুমনী সকল কান্দে লুটায়্যা চরণে ||
কান্দিয়া কান্দিয়া বলে ডোমদিগের রামা |
রাত্রি হানা দিল আস্যা লাউসেনের মামা ||
চৌবেড়া বেড়িল সাত ময়নার গড় |
এত বলি কান্দে লখ্যা সামন্ত ঝকড় ||
তের দলুই শাখা সুখা গেল যমঘরে |
সত্য কব়্যা মৈল স্বামী মুন্ড দেখ করে ||
গরে নাঞি লাউসেন ময়নার অধিকারী |
তের ঘর ডোমের মজিল গর গারি ||
আপনার রাজ্য রাখ শুন পাটরাণী |
মামাশ্বশুর তোমার করিল এতখানি ||
হেত্যার বান্ধিয়া হানা দিলাঙ আপনি |

.  ******************     

.                                                 
জাগরণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
জাগরণ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
জাগরণ পালা
পৃষ্ঠা                    ১০  ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০