রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি
|| করুণা রাগ ||
কান্দিতে লাগিল ময়নার অধিকারী |
বারটি ভকিতা কান্দে সামুলা সুন্দরী ||
স্বগণ সহিত কান্দে ময়নার ঠাকুর |
ইছা রাণা হাড়ি কান্দে বাটুয়া কুকুর ||
হাকন্ড সেবিতে চিল কলিঙ্গার মন |
নিষেধ করিলু আমি বড় অভাজন ||
কিবা রূপ গুণ কিবা কোন খানি কব |
ঘর নাঞি যাব মাসী হাকন্ডে মরিব ||
বিভা রাত্রে মব়্যাছিলু পুষ্পের গেন্ডুয়া |
বরিষা বাদল হৈলে দুখায় সর্বথা ||
কলিঙ্গা রাউতি ছিল ছমাসের গা |
কেমনে সহিলে তুমি কাচলোহার ঘা ||
হাথে পদ্ম পায়ে পদ্ম পদ্ম সর্ব গা |
বান্ধুলি জরপ জবা সাজে দুই পা ||
পশ্চিমউদয় না হইল মায়ের উদ্ধার |
কোন দোষে বৈমুখ ঠাকুর করতার ||
সামুলা বলেন বাপু শোকে মন দিলে |
এতদিন মিছা দুঃখ হাকন্ডে পাইলে ||
কোলে করি সামুলা বদনে দিল জল |
যুবতীর শোকে কেন হইলে পাগল ||
পুরুষ থাকিলে জোড়ে কতেক পরশ |
কেবা নাঞি বিভা করে চারি পাঁচ দশ ||
মাসী পোএ যাব যবে পশ্চিমউদয় দিয়া |
এক রাত্রে দশ কন্যা বিভা দিব গিয়া ||
আমি জানি অশেষ বিশেষ রূপবতী |
কলিঙ্গা জিনিঞা রূপ যেন অরুন্ধতী ||
তারাকে অধিক তারা দেখিলু নয়ানে |
আপনার গুণ সভে আপনি বাখানে ||
আপনা রাখিতে বাপু চাই অনুক্ষণ |
তার পাছু জায়া রাখি তার পাছু ধন ||
বিসরিয়া মাথার কুন্তল নাহি বান্ধ |
আপনি মরিবে কালি কার তরে কান্দ ||
দিন কথ আগু পাছু সভার মরণ |
বনিতা সম্পদ সুখ নিশির সপন ||
মাসীর বচন বাপু অবধান কর |
ধর্ম মানাইয়া লহ উদয়ের বর ||
সপিন্ডন সারিল কানড়া দিল দান |
সদা শুচি হৈলে তুমি হাকন্ডের স্থান ||
গুরুজন হৈলে ছিলে দোষের বিষয় |
বনিতা মরণে দোষ পায়ে পায়ে ক্ষয় ||
অনেক দেখিলুঁ পুথি কিছু নহে হারা |
গণ্যা দিতে পারি বাপু আকাশের তারা ||
সপিন্ডন নাঞি দিলে বত্সর অশুচি |
মাছি পোক ডাঁশ যেন পুতিগন্ধ রুচি ||
ধর্মপূজা কর বাপু ধর্মে দেহ মন |
তবে আস্যা উদয় দিবেন নিরঞ্জন ||
লাউসেন বলে মাসী কিছু নহে সাঁচা |
তোমার বচন মাসী সব হৈল মিছা ||
আপনি কহিয়াছিলে ময়না আলয় |
সাত দিনে দিব গিয়া পশ্চিমউদয় ||
এ কথা বিফল হৈল আর বল কি |
তুমি ভাগ্যবতী বড় বীরসেনের ঝি ||
সামুলা বলেন বাপু বাকি আছে পূজা |
তবে দেখা দিব আসি সেই ধর্মরাজা ||
আপনা কাটিয়া যদি দেহ তার পায় |
পিতামহ সহিত আসিব ধর্মরায় ||
লাউসেন বলে তবে কেন পূজা বাকি |
এতদিন কাহার নিয়মে সভে থাকি ||
কোন্ পূজা অবশেষ বল বিবরণ |
এত শুনি সামুলা বলেন বিচক্ষণ ||
আদ্য পূজা বিধান কমল ফুল চাই |
না জানিয়া এত দিন মিছা দুঃখ পাই ||
কষিত অসিত রক্ত চন্দন কুঙ্কুম |
ধর্মরাজা পূজা কর সুরম্য কুসুম ||
এত শুনি লাউসেন করে হেঁটমাথা |
বল মাসী এদেশে কমল পাব কোথা ||
এ কথা কহিতে যদি ময়নামন্ডলে |
লক্ষ ভার ফুল ফুটে সাটিদীঘির জলে ||
তবে যদি ইঙ্গিত করিতে একবার |
আনিতে শকতি ছিল তিন লক্ষ ভার ||
কড়া কড়া কমল আমার দেশে রয় |
সামুলা বলেন বাপু সে কমল নয় ||
কমল ফুলের কথা শুন মন দিয়া |
আদ্য ফুল কমল কনকমণি পায়্যা ||
শঙ্খমণি কমল অভেদ বর্ণ বলি |
ভেদবর্ণ কমল যাহাতে নাঞি মলি ||
প্রথম কমল আছে ব্রহ্মার মন্দিরে |
দ্বিতীয় কমল আছে মহাদেবের শিরে ||
তৃতীয় কমল আছে যমুনার জলে |
চতুর্থ কমল বাপু তোরে সভে বলে ||
তোমার মস্তক বটে কমলের ফুল |
তোমার চরণ দুটি কমলের মূল ||
যোগতনু কলেবর কমলের লতা |
দুই হাথ বটে তোর কমলের পাতা ||
মাথা কাট্যা রাখ যদি তেকাটা উপর |
তবে দেখা দিবেন দিনের দিবাকর ||
এত শুনি বলে তবে ময়নার রাজা |
আপনা কাটিয়া কেবা করে ধর্মপূজা ||
আপনি কাটিব যদি আপনার মাথা |
কারে দেখা দিব তবে শ্রীধর্মদেবতা ||
লোকে বলে মাকে চায়্যা মাসী বড় ধন |
এতদিনে জানিলু মাসীর যত মন ||
মিছা দুঃখ হাকন্ডে পাইলুঁ এতদিন |
প্রাণের সমান মাসী আজি হৈল ভিন ||
মাসী হয়্যা সংসারে এমন কেবা বলে |
মামা সনে যুক্তি পারা হয়্যাছে বিরলে ||
এখনি মরিতে পারি কিবা সাধ প্রাণ |
মনে দুঃখ নাঞি হৈল মায়ের ছোড়ান ||
রাজার করুণা দেখি কান্দে সর্বজন |
সামুলা বলেন আর শুন বাপধন ||
শালে ভর দিয়া যবে মৈল তোর মা |
করে ধরি চামর আপনি দিলুঁবা ||
বুকেতে বাজিল শাল পিঠে হৈল ফার |
তবে দয়া করিল ঠাকুর করতার ||
উচিত বলিতে শুনি বচন বিরস |
কলিযুগে কেমনে দেবতা হব যশ ||
নব খন্ড হয়্যা যদি মনে সাধু মুনি |
পিতামহ সঙ্গে ধর্ম দেখিব এখনি ||
এত শুনি লাউসেন পূজার দিল মন |
জয়ধ্বনি শঙ্খধ্বনি হাকন্ড ভুবন ||
ধূপধুনা পরিপাটি ঘোর অন্ধকার |
পূজা করে লাউসেন ঠাকুর করতার ||
ভারত ভূমেতে যবে এক দন্ড রাতি |
গাএ বসাইল সেন হীরাধর কাতি ||
মহামাংস কাট্যা দেই দন্ডের উপর |
যূথী পুষ্প হয়্যা পড়ে ধর্মের নিযড় ||
সব মাংস কাট্যা দিল অস্থি হৈল সার |
গলে কাতি দিল তবে রাজার কুমার ||
গলে কালদন্ড দিয়া বলে রাম রাম |
আপনার মাথা কাট্যা দিল বলিদান ||
সামুলা রাখিল মুন্ড তেকাটা উপর |
কাটা মুন্ড মাগে উহে উদয়ের বর ||
চাঁপা কলা কাঁচ দুগ্ধ সূর্যে অর্ঘ্য দিয়া |
বারটি ভকিতা মরে সন্ন্যাস করিয়া ||
সামুলা আমিনি মরে কাট্যা দুই স্তন |
যোগে তেয়াগিল তনু কুলের ব্রাহ্মণ ||
মরিল কপিলা গাভী জলে ঝাঁপ দিয়া |
বত্স মনুরথ মরে দুগ্ধ নাঞি পিয়া ||
ইছারাণা হাড়ি মরে কোদালে দিয়া ভর |
ঢাকের চাপনে মরে বাইতি হরিহর ||
শারী শুয়া মৈল যার মধুর বচন |
সবে মাত্র জিয়া থাকে বাটুয়া কুক্কুর ||
গো হত্যা ব্রহ্মহত্যা স্ত্রীহত্যা হইল |
সব হত্যা  গিয়া ধর্মরথেতে লাগিল ||
কামসিন্দুরের রথে পড়িল বিজুলি |
দেখিতে দেখিতে রথ হয়্যা গেল কালি ||
ধর্মপদ সরসিজে মধুমত্ত অলি |
দ্বিজ রূপরাম গান ধর্মের পাঁচালি ||

.  ******************     

.                                                 
জাগরণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
জাগরণ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
জাগরণ পালা
পৃষ্ঠা                    ১০  ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০