রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য
কবি রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলের পরিচিতির পাতায় . . .
রূপরামের ধর্মমঙ্গল কাব্যের সূচি

ফরিকাল ধানুকী বন্দুকী শয় শয় |
বেলদার নফর দক্ষিণ দিগে রয় ||
উভদলে উত্তরিল গৌড়ের পাতর |
গোলার নিস্বনে মহী কাঁপে দিগন্তর ||
বাহান্ন বাজার পড়ে বিশাশয় হাট |
সঙ্গে ছিল রামজনি উসারিল নাট ||
বারভূঞা সঙ্গে করি বৈসে দরবার |
কেমন মহিম ফতে হইব এবার ||
বারভূঞাগণ শুন নব লক্ষ সেনা |
অবিলম্বে দূর কর লস্কর বাজনা ||
নিচুপ সভাই থাক পদুমার বিলে |
নিশিযোগে হানা দিব সূর্য অস্ত গেলে ||
ময়না ভিতরে আছে কালুসিংহ বল |
অকস্মাৎ দেখিলে হানিব দলবল ||
তাকে চায়্যা বড় আছে লখিয়া ডুমনী |
হাথি ঘোড়া দেখিলে করিব খানি খানি ||
শাখা সুখা দুই বীর মহীমেঘনাদ |
সমরে পশিলে কার জীবনের সাধ ||
তের দলুই আছে যেন এ কালযবন |
দিনে দেখা নাই দিব ময়না ভুবন ||
কাড়াদার বেটা যদি বাজায় নিশান |
লস্কর ভিতরে তার কাটি নাক কান ||
শিঙ্গাদার বেটা যদি শিঙ্গায় দেই ফুক |
আগুন জ্বালিয়া তার পোড়াইব মুখ ||
তাজনি করিয়া বলে লস্কর ভিতর |
মনুষ্যের দায় থাকু ঘোড়ার নিঃস্বর ||
পাত্র বলে শুন ভাই ভাট গঙ্গাধর |
আপনি সত্বর চল কালুর নিয়ড় ||
তোমা বই সংসারে কল্পনা কেবা জানে |
ধন দিয়া বলিবে কালুর বিদ্যমানে ||
আসর সহিত ধর্ম হবে বরদায় |
শ্রীধর্মমঙ্গল দ্বিজ রূপরাম গায় ||

থানা দিল উভদলে              পাত্র মহামদ বলে
শুন ভাই ভাট গঙ্গাধর |
কি দিব বিস্তর লেখা           তুমি সর্বকাল সখা
শীঘ্র যাহ কালুর নিয়ড় ||
পশ্চিমউদয় না হইল           নব খন্ড হয়্যা মৈল
[লাউসেন ] রঞ্জার নন্দন |
মৈল তার পিতামাতা           বলিবে এ সব কথা
রাজা তুমি ময়না ভুবন ||
অমূল্য রতন নিবে              ডুমনীর তরে দিবে
ডোমসঙ্গে করিবে পিরিত |
কাজে নিমন্ত্রণ দিব              জ্ঞাতি বলি বসাইব
আর দিব কুল পুরোহিত ||
লখ্যাকে বলিবে বাণী           ভাগিনার ছোট রাণী
দাসী দিব চরণকমলে |
অপরঞ্চ শঙ্খ সোনা             কালধৌত নাকচনা
পাটশাড়ি অরুণ বিমলে ||
শাখা সুখা সঙ্গে নিব            গৌউড়ে পদবী দিব
বলাব ময়নার দুবরাজ |
পরাইব টাড় বালা               কস্তুরী কাঞ্চনমালা
দেবতাসমান দিব সাজ ||
পরের চাকরি করে              তবু অন্ন নাঞি ঘরে
বলিবে এ সব বিবরণ |
তুমি বন্ধু সখা ভাই              সম্পদ বিপদে পাই
বল দশ কড়্যা লহ ধন ||
বলিবে কালুর কাছে            কলিঙ্গা রাউতি আছে
দাসী দিব হাসন হুসনে |
এ দুঃখ হইলে দূর               পরাইব কর্ণপুর
পরিণাম করিব সঙরণে ||
পাত্রের শুনিয়া বাণী             ভাট বলে জোড়পাণি
সবিনয় সমুখে বিশেষ |
ধর্মের আদেশ পান              দ্বিজ রূপরাম গান
পলাসনে যারে প্রত্যাদেশ ||

ভাট বলে যাত্যে নারি দক্ষিণ ময়না |
ক্ষেম ক্ষিতি কাজ নাঞি না চাহি মাহিনা ||
বীর কালু দেখিলে করিব অপমান |
লখ্যা ডুমনী দেখিলে কাটিব নাক কান ||
ভাট যদি বলিল এ সব বিবরণ |
কোপে কম্পমান পাত্র বলিছে বচন ||
সদর মাহিনা সভে ঘরে বস্যা খাও |
রাজার মহিম হৈলে ফিব়্যা নাঞি চাও ||
মাহিনা লইতে সভে হরিষ বদন |
কোন ছার মহিম শুনিতে ভয় মন ||
এত বলি দরবার ভিতরে রাখে পান |
সবিনয় বচন সভার সন্নিধান ||
যে জন আনিব কালু ডোমের বারতা |
ইনাম করিব তারে ময়নার ছাতা ||
ইনাম করিব ভাগিনার ছোটরাণী |
খসাইয়া জামা জোড়া পরুক এখনি ||
এত বলি পান রাখে দরবার ভিতরে |
ময়না যাইতে সভে হেঁট মাথা করে ||
অন্ধকার যামিনী প্রথম যামে ঘোর |
পাত্রের দরবারে পান উঠাইল চোর ||
নিন্দা মেট্যা বলে যাব দক্ষিণ ময়না |
চারি দন্ড এখনি বিলম্ব কর হানা ||
ময়না উপরে আমি বঞ্চিব নিন্দাটি |
কি করিতে পারে লখ্যা ডোমনার বেটী ||
যমধর আনিব কালুর নিদর্শন |
চৌবেড়ে বেড়িবে তবে ময়না ভুবন ||
এত বলি লইল পাত্রের ফুলপান |
ময়না দেখিতে চোর নিন্দামেট্যা যান ||
মাথায় বান্ধিল চোর অপূর্ব বসন |
কালিনী গঙ্গার ঘাটে দিল দরশন ||
ইন্দ্রজাল চোর বলে আর যাব কোথা |
এখানে পূজিব কালী ইষ্ট দেবতা ||
কালিকা পূজিয়া আমি মাগ্যা নিব বর |
তবে ত যাইতে পারি ময়না নগর ||
এত বলি আরম্ভিল ঈশ্বরীর পূজা |
পরিপাটি পবিত্র আনিল পাঁচ ভাজা ||
কস্তুরী চন্দনে পূর্ণ কাঞ্চনের বাটি |
শতদল কমল কুমুদ পরিপাটি ||
নানা উপহার আনে নানা আয়োজন |
মুক্তাহার আতব তন্ডুল বিলক্ষণ ||
পাঁচকলা শর্করা সন্দেশ খন্ড চিনি |
ইন্দ্রজাল দেবীপূজা করেন আপনি ||
কাল ধল ছাগল দিলেক বলিদান |
মহাবিদ্যা জপ করে হয়্যা সাবধান ||
মন্ত্রের অধীন বটে সকল দেবতা |
সঙরণে কালিকা হইলা উপনীতা ||
কাজল বরণ কালী গলে মুন্ডমালা |
দুহাথে খর্পর ধরি বদন বিশালা ||
পরিপাটি শবের উপরে দুই পা |
নিকটে শিবার শুনি বিপরীত রা ||
মানুষ্যের ফুল কানে চঞ্চল নয়না |
জবাজুতি টসটস দীঘল রসনা ||
কালিকা বলেন বাছা মাগ্যা লহ বর |
তোমা হেতু পরিত্যাগ কৈলাস ভূধর ||
যে বর মাগিবে চোর সেই বর দিব |
মনের বাসনা তোর সফল করিব ||
বর মাগ সত্বর বিলম্ব নাঞি সয় |
কান্দিয়া কান্দিয়া তবে ইন্দ্রজাল কয় ||
এই বর মাগি তব চরণকমল |
ময়না দেখিতে যাব হবে পক্ষাবল ||
নিন্দাটি পেলিব রাজ্য ময়না ভুবনে |
এই বর মাগি মাতা অভয় চরণে ||
পাষাণের রেখ মহামায়ের ভারতী |
বচন বলিতে বর দিলা হৈমবতী ||
বর দিয়া হৈমবতী হৈলা অন্তর্ধান |
ধর্মের মঙ্গল দ্বিজ রূপরাম গান ||

পোড়ামাটি সিন্দকাঠি যতনে লইয়া |
ময়নার ঈশান কোণে উত্তরিল গিয়া ||
বামহাথে নিল চোর ইন্দুরের মাটি |
তিনবার পরশ করিল সিন্দকাঠি ||

.  ******************     

.                                                 
জাগরণ পালার পরের পৃষ্ঠায় . . .  
.                                                                      
পাতার উপরে . . .   


মিলনসাগর
১    বন্দনা  পালা     
.          
গনেশ বন্দনা    
.          
ধর্ম্ম বন্দনা    
.          
ঠাকুরাণী বন্দনা     
.          
চৈতন্য বন্দনা    
.          
সরস্বতী বন্দনা     
.          
বিপ্র বন্দনা      
.          
দিগ্ বন্দনা    
২   
আত্মকাহিনী    
৩   
স্থাপনা পালা    
৪    
আদ্য ঢেকু পালা    
.           
গজেন্দ্র মোক্ষণ    
৫    
রঞ্জার বিবাহপালা     
৬   
লুইচন্দ্র পালা     
৭   
শালেভর পালা    
৮   
লাউসেনের জন্মপালা      
.            
পরিশিষ্ট, জন্মপালা      
৯   
লাউসেন চুরিপালা    
১০
আখড়া পালা     
১১
ফলানির্মাণ পালা     
১২
মল্লবধ পালা      
১৩
বাঘজন্মপালা     
১৪
বাঘবধ পালা      
১৫
জামতি পালা      
১৬
গোলাহাটপালা      
১৭
হস্তিবধপালা      
১৮
কাঙুরযাত্রাপালা      
১৯
কলিঙ্গাবিভাপালা     
২০
লৌহগন্ডারপালা       
২১
কানড়াবিভাপালা      
২২
অনুমৃতাপালা     
২৩
ইছাইবধপালা     
২৪
অঘোরবাদলপালা     
২৫
জাগরণপালা     
২৬
স্বর্গারোহণপালা     
জাগরণ পালার আগের পৃষ্ঠায় . . .
রূপরামের ধর্ম্মমঙ্গল
জাগরণ পালা
পৃষ্ঠা                    ১০  ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০